Science is FUN

Science is FUN

Share

17/09/2020

মহালয়ার এই পুণ্য দিনে,
অঙ্কনে, সায়ন ঘোষ।

03/08/2020

🔴তাজা ফুলের তৈরি রাখি
🔵নির্মাণে : প্রভা বেরা

03/08/2020

বাপ্পাদিত্য সেন, আমাদের এই পেজের সদস্য, ও তার বন্ধুরা মিলে রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে তৈরি করেছে এক অনন্য দৃষ্টান্ত। অল্প দিনের প্রস্তুতিতে তারা নিজেরাই দিন–রাত খেটে বানিয়ে ফেলেছে রাখি। সেই রাখি কিছু তারা বিতরণ করেছে, কিছু বিক্রি করেছে। সেই অর্জিত অর্থ তারা ব্যবহার করছে, কিছু দুঃস্থ মানুষের অন্নসংস্থানে ও অসহায় ভাই-বোনদের শিক্ষা সামগ্রী বিতরণে। এখানেই ওরা রাখি বন্ধন উৎসবকে প্রকৃত সার্থকতা দিয়েছে।

পেজের পক্ষ থেকে বাপ্পাদিত্য সেন ও তার বন্ধুদের জন্য রইল অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।❤️🙏

23/07/2020

🔴 Telegram Quiz Competition 🔴
আমাদের এই গ্রুপে প্রত্যেকদিন (মূলত রাতের দিকে) ক্যুইজ এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রশ্ন আমরা গ্রূপের সদস্যরাই মিলেমিশে করি, সঙ্গে থাকে নানান বিষয়ের বৈচিত্র্য। অজানাকে জানার পাশাপাশি থাকে ক্যুইজ জেতার অদম্য উদ্দীপনা, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গভীর আলোচনা, বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা ইত্যাদি। মোট কথা, আমরা মজাদার পদ্ধতিতে, জ্ঞান আহরণের প্রয়াস চালাই এই গ্রুপের মাধ্যমে।
যারা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তারা আমাদের সাথে যুক্ত হতে পারো, এই গ্রুপে যোগদান করে। আমাদের সম্মিলিত প্রয়াস একদিন আমাদের প্রত্যেককেই সাফল্য এনে দেবে, এই আশাতেই এই মজাদার ক্যুইজ প্রতিযোগিতা।

🔵 গ্রুপে যোগদান করার লিঙ্ক 👇

https://t.me/joinchat/Nf8ia0StyeLbQO3T4eDksQ

(কোনো অসুবিধা হলে এই পেজে মেসেজ করতে পারো)

Join group chat on Telegram 19/07/2020

🔴 Important Announcement 🔴

Hello friends this is our new Telegram group here we discuss about questions answers for government examination, if anybody interested then join our group to enhance our knowledge.

Click here 👇
https://t.me/joinchat/Nf8ia0StyeLbQO3T4eDksQ

Join group chat on Telegram

17/06/2020

🛑 "10" সংখ্যাকে এমন দুটো অংশে (অর্থাৎ দুটো অংশের যোগফল হবে 10) ভাগ করতে হবে, যাদের গুনফল হবে "40" 🤔

মনে মনে কয়েকবার সমাধান করার চেষ্টা করলাম। কিছুতেই হচ্ছে না যে। বড্ড জটিল! হ্যাঁ, এর সমাধানে আমাদের জটিল সংখ্যাই লাগবে, তবে পদ্ধতিটা অত্যন্ত সহজ। ষষ্ঠদশ শতাব্দীতে ইতালির একজন গণিতজ্ঞ "Gerolamo Cardano" এই ধাঁধাঁটির সূত্রপাত করেন, যা জটিল সংখ্যার (Complex Number) সূচনার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

🔴 সমাধান 👇

(5 + √-15) + (5 - √-15)
= 5 + 5 = 10

(5 + √-15) × (5 - √-15)
= (5 × 5) - (√-15 × √-15)
= 25 - (-15)
= 25 + 15 = 40

অর্থাৎ সংখ্যাদুটি হলো :
(5 + √-15) এবং (5 - √-15)

▶️এরকম সংখ্যার প্রথম অংশটিকে বলে বাস্তব অংশ (এক্ষেত্রে 5) এবং দ্বিতীয় অংশটিকে বলে কল্পিত অংশ (এক্ষেত্রে √-15)।

▶️ শুধু 40 ই বা কেন, এই পদ্ধতিতে 10 কে যেকোনো দুইভাগে ভাগ করা যেতে পারে, যাদের গুনফল নিজের ইচ্ছা মতো হতে পারে। শুধু 25 এর সাথে যত যোগ করে, কাঙ্খিত গুনফলের সংখ্যাটা পেতে চাই, সেই সংখ্যার ঋণাত্মক মানের বর্গমূল কে 5 এর সাথে একবার যোগ, আরেকবার বিয়োগের আকারে লিখতে হবে।
ধরি, আমি 10 কে এমন দুটো অংশে ভাগ করতে চাই যাদের গুনফল হবে 50। তাহলে সেক্ষেত্রে 25 এর সাথে আরো 25 যোগ করতে হবে। তাহলে সংখ্যা দুটো হবে
(5 + √-25) ও (5 - √-25) 🤗

08/06/2020

🛑 দেখতো চিনতে পারো কিনা!
( Guess the person ) 🤔

▶️ Financial civil service এ যোগদান করে, Assistant accountant general পদে নিযুক্ত হয়ে, পোস্টিং নিয়ে আসেন কলকাতায়।

▶️ কিন্তু বিজ্ঞান ছিল তাঁর ভালোবাসা। অবসর সময়ে Indian Association for the Cultivation of Science (IACS) এ শব্দ বিজ্ঞান (Acoustics) নিয়ে কাজ শুরু করেন। দশ বছরের মধ্যেই বৈজ্ঞানিক হিসাবে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে এবং অবশেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে নিযুক্ত হন।

▶️ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে প্রথমবারের জন্য জাহাজে করে যখন অক্সফোর্ড যাচ্ছিলেন, তখনই তাঁর মনে এক প্রশ্ন জাগে। আচ্ছা, সমুদ্রের জলের রঙে এত বৈচিত্র্য কেন? তখন ধারণা ছিল, আকাশের নীল রঙের প্রতিবিম্ব জলে পড়ার জন্যই সমুদ্রের জলের রঙ নীল, আরও যদি কিছু থেকে থাকে তা হলো জলীয় বস্তু দ্বারা আলোর শোষণ। কিন্তু তিনি দেখালেন, আসলে এর পিছনের কারণ হলো আণবিক অপবর্তন (Molecular diffraction)।

▶️ আলোর সম্পর্কে আরো বিস্তারিত জানতে গিয়েই আবিষ্কার করেছিলেন এক বিখ্যাত ঘটনার, যা পরে তাঁরই নামাঙ্কিত হয়। এই ঘটনা অনুযায়ী, এক বিশেষ পদ্ধতিতে আলোর বিচ্ছুরণ ঘটালে, আলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন হয় (যা সাধারণত বিচ্ছুরনে হয় না)। এই পরিবর্তিত বিচ্ছুরিত আলো থেকে আমরা বস্তুর আণবিক গঠন সম্পর্কে জানতে পারি। এই ঘটনা খুলে দেয় কোয়ান্টাম তত্ত্বের এক নতুন দিক।

▶️ কোনো এক বছর, 39 জন ব্যাক্তির কাছ থেকে নোবেল পুরস্কারের জন্য যোগ্য ব্যাক্তিদের নামের অনুমোদন চাওয়া হয়। 37 ব্যাক্তি তা জমা দেন, তার মধ্যে 21 টি গ্রহণযোগ্যতা পায় এবং তার মধ্যে 10 টি তেই তাঁর নাম এককভাবে অথবা যৌথভাবে সুপারিশ করা হয়।

▶️ তাঁর এতটাই আত্মবিশ্বাস ছিল যে, সেই বছর নোবেল পুরস্কার ঘোষণা হওয়ার আগেই, তিঁনি সুইডেনে যাওয়ার জন্য জাহাজের টিকিট কেটে ফেলেন।

▶️ হ্যাঁ, তাঁর আশা মিথ্যে হয়নি। প্রথম কৃষ্ণাঙ্গ এশীয় তথা ভারতীয় হিসাবে নোবেলজয়ী হন, শুধু তাই নয়, রেকর্ড সময়ে তা পান। তিঁনি তাঁর আবিষ্কারের দুই বছরের মধ্যে নোবেল পুরস্কার পান, যা নোবেল পুরস্কারের ইতিহাসে এক দৃষ্টান্তমূলক ঘটনা।

Want your school to be the top-listed School/college in KOLKATA?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Kolkata