All In One

All In One

Share

13/10/2024

উপরওয়ালার কাছে একটাই চাওয়া- কিছু মানুষ যেন কোনদিনও আর চোখের সামনে না আসে❤️😊

07/08/2023

একটা মানুষকে এক পলক দেখার পরেই আপনি যদি ধরে নেন, তাকে আপনি পুরোপুরি জেনে গেছেন কিংবা তার প্রতি ভালোলাগা এসে গেছে, তাহলে সেটা হচ্ছে সবচেয়ে বড় ভু'ল। “লাভ এন্ড ফাস্ট সাইট” এসব তো শুধু সিনেমা ,নাটক কিংবা কল্পনায়ই হয়। বাস্তবতায় এমনটার কিচ্ছুটি হয় না।

জানেন তো, ভালো লাগার জন্য সময়ের প্রয়োজন। আপনি যতোই মুখে অস্বীকার করেন না কেনো, বাস্তবে এটাই সত্য। ভালো লাগা যতোটা সময় নিয়ে, একে অপরের প্রতি বোঝার মধ্য দিয়ে গড়ে উঠবে সম্পর্ক ততো মজবুত হবে।

যেখানে সারাজীবন পাশে থেকেও কেউ কাউকে বুঝতে পারে না, সামান্য পরিমানও পারে না। সেখানে চোখের পলকে বুঝতে পারার ব্যাপারটা বো'কা'মি ছাড়া আর কিছুই নয়। অথচ আমরা এই ভু'লটাই করে বসি, কারো সাথে একদিন কথা বলার পরেই ধরে নেই তার সম্পর্কে পুরোটা জেনে ফেলেছি। বুঝে নিয়েছি। দেওয়া হয়ে গেছে মন। আসলে কি এত্তো সোজা!

আমরা প্রকৃতির যেমন আনন্দ থেকে বি'ষাদের ঋতু, বসন্ত কিংবা গ্রীষ্মকে সহজে মেনে নেই, মানুষের বেলায় তা পারি না। সত্যি পারি না। কারণ ভেবে নেই মানুষের ভেতরে কোনো ভু'ল থাকতে নেই। প্রথম দর্শনে যেমনটা দেখেছি তাকে সারাজীবন তেমনটাই থাকতে হবে। যা অসম্ভব। মানুষ তো, ভু'ল শুদ্ধ মিলিয়েই তো হবে। কিন্তু যখন প্রথম দর্শনে ভালো লাগার মানুষটার মধ্যে ভু'ল চোখে পরে তখন আর তা মেনে নিতে পারি না। শুরু হয় দূরত্ব, তারপর বি'চ্ছেদী ঘন্টা!

আসলে এখানে সমস্যা হচ্ছে, হুট করেই কোনো সিদ্ধান্ত নেওয়াতে। কিছু না ভেবেই কল্পনার রাজ্যে ডুব দেওয়াতে। এসব না করে যদি সময় নিয়ে একে অপরের প্রতি মনের টানটাকে আরো দৃঢ় করে, বিধাতার উপর সম্পূর্ণ ভরসা রেখে, সামনে পা দাঁড়ানো হয় তবে সেটাই হবে বুদ্ধিমানের কাজ। আর এটাই করা উচিত। হুট করে আর যাই হোক একাসাথে সারাজীবন পাশে থাকার মতো সিদ্ধান্ত নেওয়া যায় না!

06/07/2023

মিলিয়ে যাবে যেমন দিনের আকাশে তারা
মিলিয়ে যাবে যেমন সমুদ্রের বুকে ঢেউ
মিলিয়ে যাবে বুকের ওপর মাথা রেখে
মিলিয়ে যাবে যেন আলাদা করতে পারেনা কেউ।

মিলিয়ে যাবে বয়ে যাওয়া হাওয়ার মতো
মিলিয়ে যাবে যেমন বসন্ত শেষে কোকিলের ডাক
মিলিয়ে যাবে হাতে অপর হাত রেখে
মিলিয়ে যাবে মিটিয়ে দিয়ে সব ফাঁক।

মিলিয়ে যাবে রঙিন এইদিন গুলো
মিলিয়ে যাবে কালো রঙা মাথার চুল
মিলিয়ে যাবে উচ্ছাসের ভালোবাসা-বাসি
তবু তখন তুমি পাশে থেকে ধরিয়ে দেবো ভুল।

Want your business to be the top-listed Media Company in KOLKATA?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Kolkata
743273