Comedy Video
07/06/2026
‘দুর্নীতিবাজ’ তৃনমুল নেতাকে মাথা নেড়া করে জুতোর মালা পড়িয়ে ঘোরালো স্থানীয়রা!
সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে জনরোষ, হাওড়ার শ্যামপুরে অভিযুক্তকে নেড়া করলেন এলাকাবাসী।
07/06/2026
‼️🫡সবাই কে নিজের মতো না ভেবে নিজের সংসারটা সামলাও বনলতা কে উচিত জবাব লাজুর!🫡‼️
“কনে দেখা আলো” নতুন দুর্দান্ত প্রোমোতে দেখা যাচ্ছে, অনুভবকে তাদের বাড়িতে পৌঁছেই লাজু সবাইকে জানায়, “আমি রাস্তায় বিপদে পড়েছিলাম। আমাকে বাঁচাতে গিয়েই অনুভব চোট পেয়েছে।”
কিন্তু তার কথা শেষ হতেই বনলতা তীব্র সুরে বলে ওঠে, “এই মেয়েটা সব ইচ্ছে করেই করেছে!”
এরপর লাজুর দিকে তাকিয়ে সে অপমানজনক ভঙ্গিতে বলে, “নোংরামি করার আগে তোর একবারও মরে যেতে ইচ্ছে করে না?”
বনলতার এমন কথায় অনুভব আর চুপ থাকতে পারে না। সে প্রতিবাদ করে বলে, “ভদ্রভাবে কথা বলো, বনলতা।”
তারপর লাজু অনুভবকে বলে, “ডাক্তারকে খবর দিও, আমি বাড়ি যাচ্ছি।”
কিন্তু বনলতা তার পথ আটকে দাঁড়িয়ে বলে, “দাঁড়াও! ষড়যন্ত্র ধরা পড়ার ভয়ে পালিয়ে যাচ্ছিস?”
তখন লাজুও দৃঢ় কণ্ঠে জবাব দেয়, “সবাইকে নিজের মতো ভাবার আগে নিজের সংসারটা সামলাও, বনলতা দিদি।”
'কনে দেখা আলো' তে দেখুন - তুফানি 2 দিন!
11h - 12th June 9:30 PM, শুধুমাত্র তে।
#কনেদেখাআলো
07/06/2026
‼️😱শিরিনের নতুন ষড়যন্ত্র! টগর কে বি'ষ খাইয়ে মোল্লার কে ফাঁসালো শিরিন!😱‼️
“পরিণীতা” নতুন ধামাকা প্রোমোতে দেখা যাচ্ছে, নতুন পার্টির আয়োজনে টগর পারুলের জন্মপরিচয় জেনে যায়। এদিকে শিরিন সেটা দেখে বলে এবার তো তোকে সরাতে হবে টগর তবে এবার এক ঢিলে দুই পাখি।
এরপর দেখা যায় মোল্লার টগর কে শরবত এনে দেয় এবং টগর সেটা খেয়েই মাটিতে পড়ে যায়। এটা দেখেই সবাই চমকে উঠে। তখনই সেখানে পুলিশ এসে মোল্লার কে বলে স্ত্রী কে বি'ষ খাওয়ার অভিযোগে আপনাকে গ্রেফতার করা হলো। এটা শুনেই সবাই অবাক হয়ে যায়। এরপর পুলিশ মোল্লার কে টেনে নিয়ে যায়। তখন রায়ান বলে অফিসার আমার ভাই নির্দোষ কিন্তু পুলিশ তা শুনে না।
এরপর টগরকে কে বি'ষ খাওয়ালো এবং কেন দিলো এটা জানতে পারুল ও রায়ান ঝগড়া ভুলে এক হলো।
"পরিণীতা" তে দেখুন - তুফানি 3 দিন!
11h - 13th June 8:00 PM, শুধুমাত্র তে।
#পরিণীতা
07/06/2026
নার্সিংহোমে ভর্তি সিপিএম নেতা অশোক ভট্টাচার্য ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী।
07/06/2026
‘এবার আদালতে হাজিরা দিতেই হবে’, ‘তারিখ পে তারিখ’, তবুও আদালতে গরহাজির, বনগাঁ কাণ্ডে মিমির বিরুদ্ধে চার্জশিট!
বনগাঁ কাণ্ডে ফের নতুন মোড়। অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী-র বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন তনয় শাস্ত্রী। সেই মামলার প্রেক্ষিতেই এবার বনগাঁ আদালতে তাঁর বিরুদ্ধে চার্জশিট গঠনের প্রক্রিয়া শুরু হতে চলেছে বলে জানা গেছে। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী এক সপ্তাহের মধ্যে অভিনেত্রীকে ব্যক্তিগতভাবে আদালতে হাজিরা দিতে হতে পারে।
এদিকে অভিযোগকারী তনয় শাস্ত্রী দাবি করেছেন, মামলার শুনানির একাধিক তারিখ পড়লেও মিমি চক্রবর্তী এখনও পর্যন্ত আদালতে উপস্থিত হননি। তাঁর কথায়, “মিমি চক্রবর্তী একদিনও হাজিরা দেননি। বারবার সময় চাওয়া হয়েছে। ২ জুনও তিনি আদালতে আসেননি, পরিবর্তে তাঁর আইনজীবী উপস্থিত ছিলেন। এরপর আমার আইনজীবী তথা বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি আদালতে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠনের আবেদন করেন। আদালতের পরবর্তী নির্দেশ অনুযায়ী এবার তাঁকে হাজিরা দিতেই হবে।”
07/06/2026
অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দেওয়ায় মারাত্মক ট্রোলড! স্বরূপ গ্ৰেপ্তারির পর মুখ খুললেন অপরাজিতা!
নেটমাধ্যমে সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে অরূপ বিশ্বাস আয়োজিত ভাইফোঁটার অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কারণে অভিনেত্রী অপরাজিতা আঢ্য, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশানি মুখোপাধ্যায়সহ একাধিক শিল্পী কটাক্ষ ও সমালোচনার মুখে পড়েছেন।
এই বিতর্কের মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করলেন অপরাজিতা আঢ্য। অভিনেত্রীর বক্তব্য, “আমি আর আমার দাদা যেমন এক মানুষ নই, তেমনই অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসও দু’জন আলাদা মানুষ। তাঁদের দর্শনও আলাদা।”
অপরাজিতা জানান, ২০০০ সালে ‘প্রতিদিন’-এর পুজো পরিক্রমার সময় অরূপ বিশ্বাসের সঙ্গে তাঁর প্রথম পরিচয়। তখন তিনি কোনও মন্ত্রী ছিলেন না, বরং ‘সুরুচির অরূপদা’ হিসেবেই পরিচিত ছিলেন। সেই সূত্রেই দীর্ঘদিনের সম্পর্ক।
অভিনেত্রীর কথায়, “যে ছবিটা নিয়ে ট্রোল হচ্ছে, সেটা ২০১৩ সালের। ২০১২ সালে ভাইফোঁটার অনুষ্ঠান শুরু হওয়ার পর থেকেই অরূপদা আমাকে নিয়মিত আমন্ত্রণ জানাতেন। তিনি বারবার বলতেন, ‘অপা, তুই কিন্তু আমার বোন, ফোঁটাটা দিয়ে যাস।’ একজন দীর্ঘদিনের পরিচিত মানুষ আমন্ত্রণ জানালে এবং সময় থাকলে আমি অবশ্যই যাব। আগেও গিয়েছি, গত বছরও গিয়েছি।”
তাঁর মতে, বর্তমানে ইন্ডাস্ট্রিতে যে সমস্যা তৈরি হয়েছে, তা স্বরূপ বিশ্বাসকে ঘিরে; অরূপ বিশ্বাসকে নয়। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “ইন্ডাস্ট্রির অনেকেই বলেছেন যে বিভিন্ন সমস্যা নিয়ে তাঁরা অরূপ বিশ্বাসের সঙ্গেই কথা বলেছেন। আবার অন্যপক্ষের দাবি ছিল, স্বরূপ বিশ্বাস দাদা অরূপের কথা শোনেন না। এসব ইন্ডাস্ট্রিতে বহুল প্রচলিত আলোচনা।”
‘তৃণমূল ঘনিষ্ঠ’ তকমা নিয়েও সরব হয়েছেন অপরাজিতা। তিনি প্রশ্ন তোলেন, “আমি অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দিয়েছি। কেউ কি দেখাতে পারবেন যে আমি স্বরূপ বিশ্বাসকে ফোঁটা দিয়েছি, তাঁর সঙ্গে রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়েছি বা রাজনৈতিক প্রচারে অংশ নিয়েছি?”
রাজনীতিতে যোগদানের প্রস্তাব নিয়েও মুখ খুলেছেন অভিনেত্রী। তাঁর দাবি, ২০১৬ এবং ২০২১ সালের মতো ২০২৬ সালেও রাজনৈতিক দলে যোগদানের প্রস্তাব এসেছিল। তবে তিনি তা প্রত্যাখ্যান করেছেন।
অপরাজিতার স্পষ্ট বক্তব্য, “আমি রাজনীতির মানুষ নই। রাজনীতি পছন্দ করি না এবং কোনও দিনই সেই পথে হাঁটতে চাইনি। তাই অতীতেও কোনও রাজনৈতিক দলের টিকিট নিইনি, ভবিষ্যতেও নেওয়ার ইচ্ছা নেই।”
তিনি আরও জানান, ২০২১ সালে অরূপ বিশ্বাস নিজেই তাঁকে ফোন করে রাজনৈতিক প্রস্তাবের কথা জানিয়েছিলেন। পাশাপাশি তাঁকে সতর্কও করেছিলেন। অভিনেত্রীর কথায়, “অরূপদা আমাকে বলেছিলেন, ‘তুই খুব সহজ-সরল মানুষ, কোনওদিন রাজনীতির সঙ্গে জড়াবি না। রাজনীতি তোর জন্য নয়।’ তাই আমি তাঁকে আলাদা ধরনের মানুষ হিসেবেই দেখি। কিন্তু তার মানে এই নয় যে আমি স্বরূপ বিশ্বাসের সবকিছু সমর্থন করি।”
06/06/2026
‼️😱বসু বাড়িতে নতুন পার্টির আয়োজন, পার্টিতে টগরের মুখ বন্ধ করতে শিরিনের নতুন ষড়যন্ত্র!😱‼️
#পরিণীতা
06/06/2026
‘আমার স্বামী পুলিশ’, গাড়ি দিয়ে ধাক্কা মে'রে পথচারীকে হুম'কি দিলেন তরুণী!
হরিয়ানায় সেক্টর ৬২ এলাকায় এক পথচারীর পায়ের উপর গাড়ি তুলে দেওয়ার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। অভিযোগ, দু'র্ঘ'টনার পর ক্ষমা চাওয়ার বদলে তিনি উল্টে ওই পথচারীকেই ধ'ম'কাতে শুরু করেন এবং স্বামীর পুলিশ পরিচয়ের প্রভাব খাটিয়ে হু'মকি দেন।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক তরুণ অভিযোগ করছেন যে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই তরুণীর গাড়ি তাঁর পা ও পায়ের পাতায় আ'ঘাত করে। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতেই গাড়িচালক তরুণী তাঁর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
ভিডিও ধারণ করতে করতে অভিযোগকারী তরুণ যখন গাড়ির সামনে যান, তখন তরুণী গাড়ির দরজা খুলে বেরিয়ে এসে তাঁকে হু'মকি দিতে শুরু করেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “আমার স্বামী পুলিশে চাকরি করে। তুমি রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলে, তাই ধাক্কা লেগেছে।”
তবে তরুণীকে পাল্টা প্রশ্ন করেন ওই পথচারী। তিনি জানতে চান, তিনি সত্যিই রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলেন, নাকি গাড়িটি রাস্তার এক পাশে দাঁড়িয়ে ছিল। এরপর ক্যামেরা ঘুরিয়ে তিনি দেখান যে গাড়িটি রাস্তার মাঝখানে নয়, এক পাশেই পার্ক করা ছিল। ফলে তাঁর দাবি, তিনি রাস্তার নিয়ম মেনেই এক পাশ দিয়ে হাঁটছিলেন এবং তরুণীর অভিযোগ সঠিক নয়।
06/06/2026
শিলিগুড়িতে এসে ভক্তদের উদ্দেশ্যে ‘জয় শ্রীরাম’ স্লোগান তুললেন কুমার শানু।
06/06/2026
আম-জনতার ডিম বৃষ্টির ভয়ে গাড়ি থেকে নামতে চাইছেন না জয়প্রকাশ মজুমদার!
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Kolkata