Offbeat Weekend
01/01/2025
ভালোবাসা ভাগ করলে বাড়ে, নতুন বছরে তাই অফবিট উইকেন্ড এর সকল সফর সঙ্গীকে জানাই অনেক অনেক ভালোবাসা। ভালো থাকার ফুস মন্তর লুকিয়ে থাকে মন গভীরেই আর তাকে খুঁজে পেতে মাঝে মাঝে নিজের সাথে একলা হতে হয়.. শহরের একঘেয়ে রোজনামচা, ইঁদুর দৌড়ে নিজেকে টিকিয়ে রাখার লড়াই, এসবের মাঝে যখনই হাঁপিয়ে উঠবেন, লোটা কম্বল কাঁধে জাস্ট বেরিয়ে পড়ুন..
বাকিটা না হয় সামলে নেব আমরা.. টিম অফবিট উইকেন্ড-এর এমনই ডাকে বারবার সারা দিয়েছেন অনেক আপনভোলা ভবঘুরে, পৌঁছে গেছেন কখনো বুনো গন্ধে মেশা জল ঝরনায় আবার কখনওবা গভীর জঙ্গল পেরিয়ে হঠাৎ দেখা এক মন্দির চত্ত্বরে..
গল্পটা শুরু হয়েছিল বেশ কিছু বছর আগেই.. নেহাত ঘুরতে গিয়েই হঠাৎ এই আবিষ্কার.. হাওড়া থেকে বারবিল স্টেশন আর তারপর শুধুই অবাক বিস্ময়ে চেয়ে থাকা.. অমন অধরা জমিন সত্যিই যে এত দিন কেউ আবাদ করেনি, একথা ভেবে অবাক হয়েছি বারবার..
একদিকে কিরিবুরু মেধাতাবুরুর মত বিস্তীর্ণ মালভূমি, এশিয়ার সবথেকে বড় শাল জঙ্গল সারাণ্ডা, জঙ্গল গভীরে ভালুকের গুহাবাড়ি আর অন্যদিকে বৈতরণীর একাকী ভেসে যাওয়া, ঝিকিরার রামধনু ঝর্ণা- সবমিলিয়ে মুগ্ধ মুসাফির তখনই ঠিক করে এমনটা শুধুই নিজের জন্য নয়, এই ভালোলাগা ভাগ করলে তবেই তো আসল আনন্দ..
ব্যাস তারপর আর থেমে থাকিনি, বিগত ৬-৭ বছরে হাজার হাজার মানুষকে পৌঁছে দিয়েছি আমার ভালো লাগার সেই ছোট্ট জনপদে।
ভবঘুরে মন খুঁজে নিয়েছে জলপ্রপাতের শহর কেওনঝড়। খন্ডাধর, ভীমকুণ্ড, সানঘাগড়া, বড়াঘাগড়া- এমনই অসংখ্য ছোট বড় ঝরনা দিয়ে সাজানো সে যেন এক জল সাম্রাজ্য.. পথ গভিরে রয়েছে এক ঐতিহাসিক রাজবাড়ী কিংবা সীতাবিঞ্জির মতো গুহা মন্দির।
গোটা ডিসেম্বর জুড়ে একের পর এক মানুষ এসেছেন, দেখেছেন আর উপভোগ করেছেন এই আদিম সৌন্দর্যকে। প্রকৃতি কাউকে হতাশ করেনি, তাই যারা ইচ্ছে থাকলেও এবার আসতে পারলেন না, তাদের জন্য রইল আমার এই খোলা চিঠি। নতুন বছরে শুরু হোক নতুন পথচলা, সঙ্গী থাকুক অফবিট উইকেন্ড আর আপনাদের এক আকাশ ইচ্ছে উড়ান।
কি চিন্তায় পড়লেন? ভাবছেন এই এত ট্যুরিস্ট স্পট! সবটা কিভাবে সাজিয়ে গুছিয়ে দেখবেন? চিন্তা নেই, দায়িত্ত্ব নিয়ে ট্যুর প্ল্যান সাজিয়ে দেবো আমরাই। আগেই বলেছি দিন ঠিক করে প্যাকিংটা জাস্ট সেরে ফেলুন। থাকা, খাওয়া, ঘোরা এমনকি আপনাদের মন ভালো রাখার দায়িত্ত্ব-ও সামলে নেবে টিম অফবিট উইকেন্ড।
কথা বলার জন্য ফোন করতে পারেন
098742 16054
Jharkhand Tourism
Visit our website:
https://offbeatweekend.com/kiriburu-meghahataburu-saranda/
https://offbeatweekend.com/keonjhar-tour/
01/01/2025
ভালোবাসা ভাগ করলে বাড়ে, নতুন বছরে তাই অফবিট উইকেন্ড এর সকল সফর সঙ্গীকে জানাই অনেক অনেক ভালোবাসা। ভালো-/থাকার ফুস মন্তর লুকিয়ে থাকে মন গভীরেই আর তাকে খুঁজে পেতে মাঝে মাঝে নিজের সাথে একলা হতে হয়.. শহরের একঘেয়ে রোজনামচা, ইঁদুর দৌড়ে নিজেকে টিকিয়ে রাখার লড়াই, এসবের মাঝে যখনই হাঁপিয়ে উঠবেন, লোটা কম্বল কাঁধে জাস্ট বেরিয়ে পড়ুন..
বাকিটা না হয় সামলে নেব আমরা.. টিম অফবিট উইকেন্ড-এর এমনই ডাকে বারবার সারা দিয়েছেন অনেক আপনভোলা ভবঘুরে, পৌঁছে গেছেন কখনো বুনো গন্ধে মেশা জল ঝরনায় আবার কখনওবা গভীর জঙ্গল পেরিয়ে হঠাৎ দেখা এক মন্দির চত্ত্বরে..
গল্পটা শুরু হয়েছিল বেশ কিছু বছর আগেই.. নেহাত ঘুরতে গিয়েই হঠাৎ এই আবিষ্কার.. হাওড়া থেকে বারবিল স্টেশন আর তারপর শুধুই অবাক বিস্ময়ে চেয়ে থাকা.. অমন অধরা জমিন সত্যিই যে এত দিন কেউ আবাদ করেনি, একথা ভেবে অবাক হয়েছি বারবার..
একদিকে কিরিবুরু মেধাতাবুরুর মত বিস্তীর্ণ মালভূমি, এশিয়ার সবথেকে বড় শাল জঙ্গল সারাণ্ডা, জঙ্গল গভীরে ভালুকের গুহাবাড়ি আর অন্যদিকে বৈতরণীর একাকী ভেসে যাওয়া, ঝিকিরার রামধনু ঝর্ণা- সবমিলিয়ে মুগ্ধ মুসাফির তখনই ঠিক করে এমনটা শুধুই নিজের জন্য নয়, এই ভালোলাগা ভাগ করলে তবেই তো আসল আনন্দ..
ব্যাস তারপর আর থেমে থাকিনি, বিগত ৬-৭ বছরে হাজার হাজার মানুষকে পৌঁছে দিয়েছি আমার ভালো লাগার সেই ছোট্ট জনপদে। ভবঘুরে মন খুঁজে নিয়েছে জলপ্রপাতের শহর কেওনঝড়। খন্ডাধর, ভীমকুণ্ড, সানঘাগড়া, বড়াঘাগড়া- এমনই অসংখ্য ছোট বড় ঝরনা দিয়ে সাজানো সে যেন এক জল সাম্রাজ্য.. পথ গভিরে রয়েছে এক ঐতিহাসিক রাজবাড়ী কিংবা সীতাবিঞ্জির মতো গুহা মন্দির।
গোটা ডিসেম্বর জুড়ে একের পর এক মানুষ এসেছেন, দেখেছেন আর উপভোগ করেছেন এই আদিম সৌন্দর্যকে। প্রকৃতি কাউকে হতাশ করেনি, তাই যারা ইচ্ছে থাকলেও এবার আসতে পারলেন না, তাদের জন্য রইল আমার এই খোলা চিঠি। নতুন বছরে শুরু হোক নতুন পথচলা, সঙ্গী থাকুক অফবিট উইকেন্ড আর আপনাদের এক আকাশ ইচ্ছে উড়ান।
কি চিন্তায় পড়লেন? ভাবছেন এই এত ট্যুরিস্ট স্পট! সবটা কিভাবে সাজিয়ে গুছিয়ে দেখবেন? চিন্তা নেই, দায়িত্ত্ব নিয়ে ট্যুর প্ল্যান সাজিয়ে দেবো আমরাই। আগেই বলেছি দিন ঠিক করে প্যাকিংটা জাস্ট সেরে ফেলুন। থাকা, খাওয়া, ঘোরা এমনকি আপনাদের মন ভালো রাখার দায়িত্ত্ব-ও সামলে নেবে টিম অফবিট উইকেন্ড।
কথা বলার জন্য ফোন করতে পারেন
9874216054
17/10/2024
Uncover Keonjhar's Hidden Waterfalls in this winter
Discover enchanting waterfalls, scenic tribal village trails, and rich natural beauty!
Odisha Tourism
Share your favorite waterfall moments!
06/09/2024
শহরের মন ভালো নেই! তাই এবার পুজোটা অনেকেই বাইরে কাটাতে চাইছেন। দরকার মনের ডিটক্সিফিকেশন। তবে এই পুজোটা না হয় একটু অন্যভাবে কাটুক! চলুন বেরিয়ে পড়ি এমন এক পথে, যার প্রতি বাঁকে শুধুই অপার মুগ্ধতা !
ওড়িশার এক প্রান্তিক স্টেশন বারবিল। যেখানে পাহাড়, ঝর্ণা, জঙ্গল, নদী সব মিলেমিশে এক হয়েছে, আপন খেয়ালে! সেই আদিমতাকে আরো কাছ থেকে খুঁজে নিতে, দুর্গা পুজো থেকে দীপাবলি যে কোন সময় চলে আসুন, তিন থেকে চার দিনের ইচ্ছে ছুটিতে। ট্রেন সফরে মাত্র ঘণ্টা সাতেকের পথ।
এই কেওনঝড়, কিরিবুরু, মেঘাতাবুরু আর অ্যাডভেঞ্চারাস সারান্ডার - আরো গল্প জানতে ঢুঁ মারতে হবে নিচের ছবি ঘরে..
এই ট্যুর করতে সময় লাগে দু রাত তিন দিন অথবা তিন রাত চার দিন ।
বিশদে জানতে যোগাযোগ করুন
9874216054 এই নম্বরে..
07/08/2024
ছুটি পেলেই ছুটে পালাবো... আর সেটা যদি হয় দুর্গা পুজোর লম্বা ছুটি, তাহলে তো আর কথাই নেই। কলকাতার থিম পুজো, হইহুল্লোড়, প্যান্ডেল হপিং এর মোহ কাটিয়ে আজকাল বেশ কিছু বাঙালি কিন্তু offbeat obsessed.. আর ঠিক তাদের জন্যই ইচ্ছে সফরের পসরা সাজায় অফবিট উইকেন্ড টিম।
ওড়িশা ঝাড়খন্ড সীমান্তের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে একগুচ্ছ ইউনিক ট্রাভেল ডেস্টিনেশন্স... পাহাড়, ঝর্ণা, আর গভীর জঙ্গলের মিশেলে আপনি খুঁজে পাবেন এক রূপকথার দেশ। কিরিবুরু, মেঘাতাবুরু, সারান্ডা, কুমডি আবার কেওনঝড়ের চারপাশ জুড়ে রয়েছে সানঘাগরা, বড়াঘাগড়া, ভীমকুন্ড, খন্ডাধরের মত আরো কত শত জায়গা.. ইচ্ছে মতন ঘুরে বেড়ান কদিনের সফরসূচিতে...
দিন ঠিক করবেন আপনারা আর আপনার নির্ধারিত দিন সংখ্যার উপর ভিত্তি করে সফরসূচি বানিয়ে দেবো আমরা। বাকিটুকু ভরসা থাক অফবিট উইকেন্ড এর ওপর..
চলুন ঝটপট চোখ বোলানো যাক ট্যুর ডিটেলস এর খুঁটিনাটিতে।
এই সফরের সঙ্গী হতে গেলে আপনাকে শুধু পৌঁছে যেতে হবে বারবিল। তারপর লাল মাটির বুক চিরে গাড়ি ছুটবে গন্তব্যে। আমরা থাকবো বারবিল শহরের কোলাহল পেরিয়ে খানিক নিরিবিলি এক পরিবেশে।
সফর: দুই রাত্রি তিন দিন
আমরা দেখব - জটেশ্বর জঙ্গল, জটেশ্বর ওয়াটার ফলস, জটেশ্বর শিবমন্দির, জটেশ্বর লেক, ঝিকিরা ওয়াটার ফলস, সারাণ্ডা ফরেস্ট (থলকাবাদ ডিভিশন) আর সাতশ পাহাড়ের দেশ মেঘাতাবুরু।
জনপ্রতি খরচ :
5250 দ্বিশয্যা
4900 তিনশয্যা
(ন্যূনতম 6 জন)
সফর: তিন রাত্রি চার দিন
আমরা দেখব - ঝিকিরা ওয়াটার ফলস, জটেশ্বর জঙ্গল, জটেশ্বর ওয়াটার ফলস, জটেশ্বর শিব মন্দির, জটেশ্বর লেক, মুরগামহাদেব মন্দির, মুরগামহাদেব ওয়াটার ফলস, মৃগসিঙা গ্রামের বৈতরণী রিভার বেড, সারাণ্ডা ফরেস্ট (থলকাবাদ ডিভিশন) আর সাতশ পাহাড়ের দেশ মেঘাতাবুরু।
6900 দ্বিশয্যা
6400 তিনশয্যা
(ন্যূনতম 6 জন)
আরো জানতে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করুন
9874216054
Visit our website:
https://offbeatweekend.com/kiriburu-meghahataburu-saranda/
https://offbeatweekend.com/keonjhar-tour/
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
30, RASHBEHARI Avenue
Kolkata
700026