GD Studio
বিখ্যাত এই অভিনেতা স্কটিশ চার্চ স্কুলের ছাত্র হোস্টেলের নিচে জিমে বিখ্যাত ব্যায়ামবীরের নির্দেশে কী করেছিলেন? জানেন সেই ঘটনা?
এই বিশেষ মানুষকে মনে পড়ে? যার জাদুতে আলোকিত হয়েছে বাংলার রঙ্গমঞ্চ। হয়েছে ইতিহাস । পার করে ফেলেছেন ১০০ বছর। জানেন কি তার পরিচয়?
09/05/2025
আজ ঈশ্বরের জন্মদিবস। আমাদের এক ও একমাত্র প্রাণের ঠাকুর। জিডি স্টুডিওর পক্ষ থেকে রইল আভূমি প্রণাম।
কিছু তথ্য:
রবি ঠাকুরের স্বকণ্ঠে রেকর্ড:
"রবীন্দ্রনাথ সমগ্র জীবনে যদি আর কোনও কাজ নাও করতেন, শুধু সঙ্গীত রচনায় যদি তাঁর সৃষ্টি সীমাবদ্ধ থাকত, তবু তাঁর অমর নাম কালের কস্টিপাথরে স্বর্ণাক্ষরে লেখা থাকত। এত ভাবে, এত ভঙ্গিমায়, এত বৈচিত্রে, মাধুর্যে, অতুলনীয় ঐশ্বর্যে, অপরিমেয় সুরলালিত্যে এমন গান পৃথিবীর অন্য কোথাও একজন গীতিকারের পক্ষে আজ পর্যন্ত করা সম্ভব হয় নাই।"
এই কথাগুলি প্রকাশিত হয়েছিল এইচএমভি থেকে বের হওয়া 'রেকর্ড সঙ্গীত' পত্রিকায়। আজ রইল রবি ঠাকুরের স্বকণ্ঠে প্রকাশিত রেকর্ড সম্পর্কিত কিছু তথ্য।
এইচ বোসেস সিলিন্ডার রেকর্ড:
রেকর্ড নং - 350
সাল - 1905
'বন্দে মাতরম'
কথা - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সুর - রবীন্দ্রনাথ ঠাকুর
প্যাথে এইচ বোসেস রেকর্ড:
রেকর্ড নং - 36-250/36-369
সাল - 1908
'বন্দে মাতরম' (গান)
'সোনার তরী' (আবৃত্তি)
রচনা - রবীন্দ্রনাথ ঠাকুর
এইচএমভি:
রেকর্ড নং - P8366
সাল - 1927 (জুলাই)
'আজি হতে শতবর্ষ পরে'/'আবির্ভাব' (আবৃত্তি)
এইচএমভি:
রেকর্ড নং - P8367
সাল - 1927 (জুলাই)
'আমি সংসারে মন দিয়েছিনু' (গান)
'অন্ধজনে দেহ আলো' (গান)
হিন্দুস্থান রেকর্ড:
রেকর্ড নং - H 1
সাল - 1932 (আগস্ট)
'তবু মনে রেখো' (গান)
'আমি যখন বাবার মতো হবে' (আবৃত্তি)
তথ্যঋণ: 'প্রথম সুরের চরণধ্বনি' (লালমাটি)
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Kolkata
700150