SLATO APP

SLATO APP

Share

25/12/2025

লেভেল ৩ পরীক্ষা শুরু থেকেই একটু অন্যরকম ছিল। এখানে মুখস্থ করলে চলবে না—নিজের মাথা খাটাতে হবে, বুঝে ভাবতে হবে। তাই শুরুতে অনেকের মনেই একটা চিন্তা ছিল, এত কঠিন হলে বাচ্চারা পারবে তো? কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে উত্তরটা ওরাই দিয়ে দিয়েছে।
লেভেল ১ থেকে লেভেল ৩—প্রতিটা ধাপে পরীক্ষা কঠিন হয়েছে, আর যারা নিয়মিত লড়াইয়ে ছিল, তারা ধীরে ধীরে আরও শক্ত হয়েছে। দিয়া মণ্ডল লেভেল ১-এ পেয়েছিল ৭০ শতাংশ। লেভেল ২ দিতে পারেনি, তবু হাল ছাড়েনি। লেভেল ৩-এ ফিরে এসে, আরও কঠিন প্রশ্নের মধ্যেই তুলে এনেছে ৯৬ শতাংশ। অন্বেষা সাহা আবার একেবারে ধাপে ধাপে নিজেকে গুছিয়েছে—শেষ লেভেলে পেয়ে গেছে পুরো ১০০ শতাংশ। আর মোঃ রফিউল আলম শেখ—তিনটে লেভেলেই ১০০ শতাংশ। শান্ত, স্থির, কিন্তু দারুণ ফোকাসড।
লেভেল ৩ যে কতটা কঠিন ছিল, সেটা বোঝা যায় ফলেই। আগের লেভেলগুলোতে যেখানে প্রায় ৩০ জন টপার হয়েছিল, সেখানে এখানে টপার হয়েছে মাত্র দু’জন। মানে, এখানে ভালো হলেই চলবে না—ভালোভাবে ভাবতে জানতে হবে।
সবচেয়ে ভালো লাগার জায়গাটা হলো, এই বাচ্চাদের অনেকেই গ্রাম থেকে এসেছে। আগে সুযোগ কম ছিল, ভরসাও কম ছিল। মাত্র কয়েক মাসের মধ্যেই তারা আজ শহরের বাচ্চাদের পাশে দাঁড়িয়ে নিজের জায়গা তৈরি করছে। SLATO Exams তাদের সেই মঞ্চটা করে দিয়েছে।
ফল বেরোনোর দিন অনেক বাড়িতে চুপচাপ ছিল সবাই। কেউ বারবার নম্বর দেখছে, কেউ হালকা হেসে নিচ্ছে। অনেকের জীবনে এই প্রথম, একটা পরীক্ষা ওদের চোখে চোখ রেখে বলেছে—“তুই পারিস।”
এই কারণেই এই গল্প এখানেই শেষ নয়। নম্বর ভুলে যাবে সবাই, কিন্তু ওই বিশ্বাসটা—নিজের উপর বিশ্বাস—ওটাই থেকে যাবে সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে।

Photos from SLATO APP's post 22/12/2025

সোমবার, ৮ই ডিসেম্বর। শীতের সকালে মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার অন্তর্গত জয়নগর গ্রামটি তখনো কুয়াশায় মোড়া। সেই নীরব সকালের মাঝেই শুরু হয়েছিল একটি নতুন যাত্রা—আদর্শ মিশনারি স্কুলে শিক্ষক প্রশিক্ষণের প্রথম দিন।
স্কুলের ঘণ্টা বাজার অনেক আগেই দিনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। প্রয়োজনীয় প্রযুক্তিগত সরঞ্জাম সংগ্রহ করা হলো—প্রজেক্টর, তার, স্ক্রিন—সবকিছু যত্ন করে গুছিয়ে নেওয়া হলো। এই সরঞ্জাম আগেও অনেক স্কুল ঘুরেছে, কিন্তু আজ তাদের গন্তব্য ছিল এক নতুন গ্রামীণ বিদ্যালয়, যেখানে অপেক্ষা করছিল নতুন সম্ভাবনা।
দুপুরের আগেই কলকাতা থেকে ট্রেনে এসে পৌঁছালেন প্রশিক্ষক Suman Mandal। দীর্ঘ যাত্রার ক্লান্তি কাটাতে হাইওয়ের ধারে এক কাপ চা—আর সেখান থেকেই শুরু হলো শেষ পথচলা। মোটরবাইকে করে নির্ধারিত সময়ের অনেক আগেই পৌঁছে যাওয়া হলো আদর্শ মিশনারি স্কুলে।
স্কুলে পৌঁছানোর পর প্রশিক্ষককে পরিচয় করিয়ে দেওয়া হলো স্কুলের কর্ণধার Shanwar Sheikh–এর সঙ্গে। অল্প সময়ের মধ্যেই একটি শ্রেণিকক্ষ রূপ নিল প্রশিক্ষণ কক্ষে—ডেস্ক সরানো হলো, স্ক্রিন লাগানো হলো, প্রজেক্টর চালু হলো। নির্ধারিত সময়ের ঠিক আগেই সবকিছু প্রস্তুত।
প্রশিক্ষণে চারজন শিক্ষক সক্রিয়ভাবে অংশ নেন, আর তিনজন শিক্ষক উপস্থিত ছিলেন পর্যবেক্ষক হিসেবে। শুরুতে তাঁদের চোখেমুখে ছিল কৌতূহল আর একটু দ্বিধা। কিন্তু সেই দ্বিধা বেশিক্ষণ স্থায়ী হয়নি।
প্রশিক্ষণ শুরু হলো গল্প আর আলাপচারিতার মাধ্যমে। এরপর ধাপে ধাপে শেখানো হলো ফনিক্স, ফনিক্সভিত্তিক বিভিন্ন কার্যক্রম, Thumbs Up Game, Blends, River Blends, Digraph, এবং Sight Word Poetry। শ্রেণিকক্ষ ভরে উঠল আলোচনায়, অনুশীলনে আর মাঝে মাঝে হাসিতে—শেখা তখন আর কঠিন কিছু নয়, বরং উপভোগ্য হয়ে উঠল।
একটি ছোট চা-বিরতির পর শিক্ষকদের স্মার্টফোনে Techie Teacher অ্যাপ ইনস্টল করতে সহায়তা করা হলো। এই অ্যাপ যেন শিক্ষকদের হাতে তুলে দিল নতুন এক ডিজিটাল সহকারী।
এরপর এল দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। দুইজন শিক্ষক এগিয়ে এসে ফনিক্সের উপর ডেমো ক্লাস নিলেন। সকালে যা ছিল নতুন ও অপরিচিত, দুপুর গড়াতে গড়াতে সেটাই হয়ে উঠল আত্মবিশ্বাসের অংশ।
প্রশিক্ষণের শেষে প্রশিক্ষক শিক্ষকদের জিজ্ঞাসা করলেন—কোনো প্রশ্ন আছে কি না। কোনো প্রশ্ন এল না। তার বদলে এল সম্মতি আর নিশ্চয়তার হাসি।
বিকেল ৩:৪৫ মিনিটে প্রথম দিনের প্রশিক্ষণ শেষ হলো। স্কুল চত্বর ছাড়ার সময় শীতের সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে, কিন্তু সেই শ্রেণিকক্ষগুলোর ভেতরে তখন জ্বলে উঠেছে নতুন এক আলো—আত্মবিশ্বাস, প্রযুক্তি আর উন্নত শিক্ষার আলো।
প্রথম দিনের যাত্রা এখানেই শেষ হলো, কিন্তু আদর্শ মিশনারি স্কুলে এই পরিবর্তনের পথচলা তখনই মাত্র শুরু হয়েছে।

14/12/2025

পরিচয় হোক আমাদের ছোট্ট চ্যাম্পের সাথে—লাল ক্যাপ পরা মেয়েটি! 🎓
তার মা জানালেন, সে পড়াশোনাকে খুব ভালোবাসে এবং আমাদের সব ডিজিটাল বই ইতিমধ্যেই পড়ে ফেলেছে। সত্যিই অনুপ্রেরণাদায়ক!

13/12/2025

আটজন ছোট্ট প্রতিযোগী, অগণিত হাসি, আর আনন্দে ভরা একটি ক্লাসরুম—দোপুকুরিয়া আমাদের আজীবনের স্মৃতি দিল। ❤️📚

Want your business to be the top-listed Engineering Company in KOLKATA?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Krishworks Technology And Research Labs Pvt Ltd W-109, IIM Calcutta Innovation Park (Govt Of India), Joka, Kolkata/
Kolkata
700104