DaakBangla.com
চন্দ্রিল | এক শালিক | নতুন চাকরি
বাচ্চাদের মোবাইলের প্রকোপ থেকে বাঁচাতে বাউন্সার নিয়োগ? তৈরি হচ্ছে নতুন চাকরির সম্ভাবনা
29/05/2026
“নীলা একটুক্ষণ চুপ করে রইল। দোকানের ভেতর ফ্যান ঘুরছিল। পিছন থেকে সোল্ডারিং-এর গন্ধ আসছিল। পাশের দোকানের একটা ছেলে ফোনে কথা বলছিল, ‘না দাদা, পাসওয়ার্ড না দিলে আনলক হবে না।’
নীলা বলল, ‘বাবার একটা ভিডিও ছিল। খুব ছোট। মাত্র এক মিনিটের। এক পয়লা বৈশাখে তুলেছিলাম। বাবা বারান্দায় দাঁড়িয়ে আমায় বলছিল, এত ছবি তুলিস না। তারপর নিজেই হেসে বলেছিল, আচ্ছা তোল, পরে দেখবি। ওই ভিডিওটা এখন আর কোথাও নেই।’”
নীলা-নীলাব্জ পর্ব ২৬, লিখছেন অনুপম রায়...
29/05/2026
“জন্মের সময় তেনজিং-এর নাম কিন্তু ছিল, নামগিয়াল ওয়াংদি। তিব্বতের রংবুক গোম্ফার এক অত্যন্ত পণ্ডিত লামার গণনা অনুযায়ী অতি সম্প্রতি মৃত্যু হওয়া এক বিশাল ধনবান ব্যাক্তির পুনর্জন্ম হলেন তেনজিং। তাঁর গণনা ও পুঁথি অনুযায়ী তিনি নামকরণ করেন— তেনজিং নোরকে বা নোরগে। ‘নোরগে’ শব্দের অর্থ— ধনবান বা সৌভাগ্যশালী। আর ‘তেনজিং’ শব্দের অর্থ, ধর্মানুগামী।”
তেনজিং নোরগে-র জন্মদিনে ফিরে পড়া তমাল মজুমদারের লেখা...
28/05/2026
“হ্যাপি গো লাকি, ফ্ল্যামবয়েন্ট তুখড় স্মার্ট নায়ক, যার কুক্ষিগত দুধর্ষ সব অস্ত্রশস্ত্র আর ফিউচারিস্টিক গ্যাজেটস— যে ভিলেনের সঙ্গে ঝাড়পিটের ফাঁকে বো-টাই ঠিক করে নেয়, দেখে নেয় টাক্সিডো নিভাঁজ কি না, যে তার ড্রাই মার্টিনি ‘নাড়িয়ে, কিন্তু না ঝাঁকিয়ে’ খেতে পছন্দ করে, আত্মপরিচয় জাহির করে ‘দ্য নেম ইজ বন্ড, জেমস বন্ড’ বলে, এবং সুযোগ পেলেই সুন্দরীদের শয্যালগ্ন হয়, সেই বন্ড আস্তে আস্তে বিদায় নিয়েছে।”
বন্ডের স্রষ্টা ইয়ান ফ্লেমিংয়ের জন্মদিনে ফিরে পড়া দেব রায়ের লেখা...
27/05/2026
“সত্যজিৎ রায় সেদিন ক্রিকেট নিয়ে দু-একটা প্রশ্নও করেছিলেন, যা থেকে জানতে পারি যে উনি ক্রিকেটে আগ্রহী। এই হল আমার ওঁর সঙ্গে প্রথম সাক্ষাৎ। এবং উনি একটা ছবিতে ‘শ্রীমান অনীককে, সত্যজিৎ রায়’ লিখে দিয়েছিলেন।”
প্রয়াত অনীক দত্ত। তাঁর স্মৃতিলেখায় সত্যজিৎ রায়, ফিরে পড়া...
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Kolkata