Creative creation

Creative creation

Share

27/09/2024

প্রিয় মানুষ!
মনে রাখবেন বিয়ের শুরুতে আপনার স্ত্রীর শরীর কত সুন্দর এবং দাগহীন ছিল।
তাকে ভালোবাসলে সন্তানের মা হওয়ার পরও মনে করবেন সে একই সুন্দরী। কারণ সে তোমার সন্তানদের জন্ম দিয়েছে। এর জন্য সে ভাবেনি যে তার শরীর নষ্ট হবে, আর ভাবেনি যে তার সৌন্দর্য নষ্ট হবে।
তার মোটা হওয়ার ব্যাপারে অভিযোগ করো না। সন্তানের প্রতি অফুরন্ত ভালোবাসা তাকে নিজেকে তুচ্ছ করে দিয়েছে। তার একমাত্র চিন্তা হচ্ছে তার সন্তান, তুমি। তুমি তার একমাত্র সুখ। মনে রাখবেন, আপনার স্ত্রীর এই পেট এক সময় মসৃণ ছিল, চর্বি ছাড়া। ৯ মাসের জন্য আপনার বাচ্চাদের আদর করুন। তারা ভালোবাসা, যত্ন, স্নেহও প্রাপ্য। 💗

26/09/2024

হঠাৎ করে তোমার জীবনে একজন আসবে, সে তোমার কথা বলার সঙ্গী হবে, তোমার সব দুঃখ কষ্ট ভাগ করে নেবে, তোমাকে সাহস যোগাবে, তোমাকে ছোটখাটো ‌ বিষয়ে যত্ন করবে, তোমার যত কষ্ট কথার মলম দিয়ে সারিয়ে তুলবে, তোমাকে রোদে পুড়তে শিখাবে, বৃষ্টিতে ভিজতে শেখাবে ।

দিনের পর দিন রাতের পর রাত তোমার সাথে কথা বলবে, সবচেয়ে বড় কথা তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে, তখন তোমার মনে হবে হ্যাঁ এরকমই একজনকে আমি চেয়েছিলাম, অনেক বছর অপেক্ষার পর আমি তাকে পেয়েছি ।

আমার পাশে আছে একজন ।
তারপর যখন কথা বলার অভ্যাসটা তোমার বদভ্যাসে পরিণত হয়ে যাবে তখন একদিন হঠাৎ করে মানুষটা বদলে যাবে, তোমাকে ব্যস্ততা দেখাবে, সারাদিন অপেক্ষা করার পরেও একটা মেসেজ বা কল আসবে না ।
তুমি বারবার ফোন চেক করবে, কিন্তুু তোমার অপেক্ষা......,
অপেক্ষায় থেকে যাবে ।

প্রথম প্রথম দুই একবার কল করে তোমাকে বোঝাবে, সে নিরুপায়, তার জীবনে খুব ব্যস্ততা, তাই সে সময় দিতে পারছে না, এরপর আস্তে আস্তে সব যোগাযোগ বন্ধ হয়ে যাবে ।

তুমিও বুঝতে পারবে সেই আর তোমাকে সময় দিতে পারবে না, তাই তুমিও মেসেজ বা কল করে বিরক্ত করা বন্ধ করে দিবে ।

যে মানুষটির জন্য একদিন তুমি ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছিলে, আবার সেই মানুষটির জন্যই তুমি আরো গভীর ডিপ্রেশনে চলে যাবে ।

তখন মনে হবে আগে তুমিটাই ভালো ছিলে.., আগের একাকীত্ব টাই ভালো ছিল, জীবনে একা থাকা খুব সহজ
কিন্তুু জীবনে কেউ এসে চলে যাওয়ার যে একাকীত্ব সেটা বড়ই কষ্টদায়ক.....।

10/09/2024

**** এই জন্মে তো মেয়ে হয়ে দেখলাম, পরের জন্মে পুরুষ হ'য়ে দেখব কেমন লাগে*!"অনেকগুলির সন্তানের মধ্যে বেশ কয়েকটি কন্যা সন্তান ছিল।
আশাপূর্ণা দেবী জন্মাবার পর তাই ঠাকুমা বললেন, মেয়ের স্বাদ পূর্ণ হয়েছে।
আর মেয়ে নয়।
*তাই নাম রাখা হল," আশাপূর্ণা"*

জন্ম থেকেই এত অবহেলা।
তাই মেয়েদের প্রতি পদে পদে এত অবহেলা একদিন তাঁর সাহিত্যে প্রথম প্রতিশ্রুতি-র পথ বেয়ে বিদ্রোহিণী সুবর্ণলতা" হ'য়ে বকুলকথায় এসে মুক্তির সন্ধান পেল।

ভাইরা পড়ত আর সেই শুনে তিনি শিখলেন বর্ণপরিচয়।
ভাবা যায়! এরপর তিনি *সাহিত্য রচনা করে পেলেন সাহিত্যে রবীন্দ্র পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, পদ্মশ্রী, বিশ্বভারতীর দেশিকোত্তম, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ডিলিট

এ এক বিরল প্রতিভা!

*কিশোরী আশাপূর্ণা একদিন রবীন্দ্রনাথকে হঠাৎ চিঠি লিখে ফেললেন*।
*কবি সেই চিঠি পড়ে বুঝেছিলেন, আগামীদিনে বাংলাসাহিত্যে এক সন্ধ্যাতারা ফুটতে চলেছে!*
চিঠির জবাবে কবি লিখলেন,
"আশাপূর্ণা, তুমি সম্পূর্ণা। "

*চোদ্দবছরে বিয়ে হয়ে গেল*।
*শ্বশুরবাড়িতে ছিল প্রচন্ড রক্ষণশীলতা*।
সেখানে মেয়েরা নভেল পড়বে, গল্প লিখবে? অকল্পনীয়!

তাই প্রথম প্রতিশ্রুতি, বকুলকথা, সুবর্ণলতার মেয়েদের জীবনযন্ত্রণা যেন তাঁর নিজের জীবনের টুকরো ছবি।

প্রথম প্রতিশ্রুতি " - তে তিনি যখন লেখেন,
"নারী জীবন তো দেখলাম, পরের জন্মে পুরুষ হয়ে দেখব কেমন লাগে!
তখন মন বেদনায় ভরে ওঠে।

তখন মনে হয়, আমাদের দেশের মেয়েদের জীবনে এখনও কি খুব একটা পরিবর্তন হয়েছে?

আশাপূর্ণা দেবীর বড় ভরসা ছিলেন তাঁর স্বামী।
সংসারে সব ঝামেলা মিটিয়ে, ছেলেমেয়েদের খাইয়ে দাইয়ে, ঘুম পাড়িয়ে, রাতে হ্যারিকেনের আলোয়
লিখতে বসতেনআশাপূর্ণা l

পরবর্তীকালে সেই দু:খের কাহিনি বাংলা সাহিত্যে মুক্তোর মত ফুটে উঠল, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথায় ও তাঁর অজস্র লেখায়।

এরপর এলো সেইদিন!
সাহিত্যের সব থেকেে বড় পুরস্কার "জ্ঞানপীঠ"।
জ্ঞানপীঠ পাওয়ার পর তাঁর স্বামী বলেছিলেন, আশাপূর্ণা!
আজ আমার ইচ্ছে করছে সারা কলকাতা মোমবাতির আলো দিয়ে সাজাই।

তবে সেদিন আশাপূর্ণা দেবীর স্বামী সারা বাড়ি মোম বাতি দিয়ে সাজিয়েছিলেন।
নেমে এসেছিল, " আশাপূর্ণা দীপাবলি।"

আশাপূর্ণা দেবী হেমন্ত মুখোপাধ্যায়ের কন্ঠে রবীন্দ্রসংগীত শুনতে ভালবাসতেন।
হেমন্ত মুখোপাধ্যায় একবার তাঁর বাড়িতে এসে আশাপূর্ণা দেবীর একটি প্রিয় রবীন্দ্রসংগীত গেয়ে শুনিয়েছিলেন,
"ধায় যেন মোর সকল ভালবাসা
প্রভু,তোমার পানে, তোমার পানে।"

১৩ ই জুলাই আশাপূর্ণা দেবীর অন্তরালে যাওয়ার দিন ( ১৯০৯- ১৯৯৫)
গভীর শ্রদ্ধা রইল। #সাহিত্যিক

Want your public figure to be the top-listed Public Figure in KOLKATA?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Kolkata
700092