Charutirtha
17/02/2025
নাম: কাঠগোলাপ
ফুল প্রিয় মানুষদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই ফুল কাঠগোলাপ। স্নিগ্ধ গন্ধে পরিপূর্ণ এই ফুল দেখতে অতীব সাধারণ। সাদার মধ্যে হলুদের তুলি ঘষা আবরণ যেন এক মায়াবী রূপ দেয় এই ফুলকে। গ্রাম বাংলার অতি পরিচিত ফুলেদের মধ্যে অন্যতম গন্ধযুক্ত এই ফুল পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছেন। কাঠগোলাপের সাদা আর মায়া যেন সবাইকেই মুগ্ধ করে রাখে এরই রং রূপ ধার করে গয়নার মধ্যে সমাহিত করার প্রচেষ্টা করলাম।
~ Behind the lens: Swagata Das
📌Customisation available
📌DM to order and get details.
📌If you like our work please do like and comment to get more updates.
15/11/2024
লিপ্পণ আর্ট গুজরাতের তথা কচ্ছের একটি অতি প্রাচীন শিল্পকলা। মূলত মাটি ও ভাঙা কাঁচের টুকরো দিয়ে এই শিল্পকলাটি সম্পন্ন করা হয়। তারই অনুকরণে তৈরি করার চেষ্টা করেছি এই একটি আলপনা স্বরূপ। গোল চাকতির ওপরে ক্লে, কাঁচের টুকরো এবং নানা রঙের আনাগোনা যেন এই লিপ্পণ আর্ট কে একটি অনন্য রূপ দেয়।
~ Behind the lens: Swagata Das
📌Customisation available
📌DM to order and get details.
📌If you like our work please do like and comment to get more updates.
01/10/2024
নাম: শিউলি
শিউলি মাখা গন্ধ যে আগমনী সুর ডেকে আনে তা বাঙালি ওতপ্রোতভাবে অনুভব করে। শরৎ ঋতুর ফুলেদের মধ্যে আমার সবথেকে প্রিয় ফুল হলো শিউলি। অত্যন্ত মিহি সুগন্ধ যুক্ত এই ছোট্ট ছোট্ট সাদা ফুলগুলো মাতৃপক্ষের আহ্বান করে। অদ্ভুত এক মায়া আছে এই ফুলের গন্ধে। উজ্জল কমলা রঙের বৃন্ত বিশিষ্ট সাদা রঙা ৫ পাপড়ির এই ফুল বাঙালির মনে আবেগের ঘরে বাস করে, গয়নার আকারে এর সৌন্দর্য ফুটিয়ে তোলার একটা ছোট্ট প্রচেষ্টা রইল আপনাদের সম্মুখে।
~ Behind the lens: Swagata Das
📌Customisation available
📌DM to order and get details.
📌If you like our work please do like and comment to get more updates.
08/09/2024
পাট,কাঠ,দড়ি আর ক্লে দিয়ে তৈরি এই wall hanging টা আপনারা আমাদের পেজে আগেই হয়তো দেখেছেন। শুধু এর মধ্যে নতুনত্ব হলো Vincent van Gogh এর Starry Night অবলম্বনে করা চিত্রকল্পটি। তাঁর মত এক চিত্রকারের আঁকা বিখ্যাত ছবি অনুকরণ করা আমার পক্ষে সম্ভবই নয়। তবুও সে দুঃসাহস দেখিয়ে কিছু একটা করার চেষ্টাটুকু রইলো আপনাদের সামনে। এই আঁকার বদলে আপনি চাইলে আপনার পছন্দসই যে কোনো ডিজাইন বলতে পারেন সেটি তৈরি করে দেওয়ার চেষ্টায় অবিরত থাকবো আমরা।
~ Behind the lens: Swagata Das
📌Customisation available
📌DM to order and get details.
📌If you like our work please do like and comment to get more updates.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Shyamnagar
Kolkata
743127
Opening Hours
| Monday | 9am - 11pm |
| Tuesday | 9am - 11pm |
| Wednesday | 9am - 11pm |
| Thursday | 9am - 11pm |
| Friday | 9am - 11pm |
| Saturday | 9am - 11pm |
| Sunday | 9am - 11pm |