Motion Graph.News

Motion Graph.News

Share

16/11/2022

:সব বয়সের এবং বিভিন্ন রুচির মানুষের কথা ভেবে রেলের নয়া উদ্যোগ:

নির্দেশিকায় বলা হয়েছে, “রেলের নিজস্ব ক্যাটারিং পরিষেবা আর উন্নত করার লক্ষ্যেই অভিনব এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি যাত্রী যেন তাঁর রুচি এবং পছন্দ অনুযায়ী খাবারের বিকল্প বেছে নিতে পারেন সেই সুবিধা দেওয়া হবে। বিভিন্ন রাজ্যের খাবার তো বটেই, থাকবে মরসুমি বিশেষ খাবারও। সদ্যোজাত শিশুদের জন্যে ‘বেবি ফুডের’ ব্যবস্থা থাকবে।”

অতএব, ট্রেনে করে গুজরাত থেকে পশ্চিমবঙ্গে এলে শুধু মাছের ঝোল, ভাত কিংবা পশ্চিমবঙ্গ থেকে রাজস্থান গেলে শুধুই জোয়ার-বাজরার রুটি খেয়ে থাকতে হবে, এমনটা ভাবার দিন শেষ।

CREDITS: ANANDABAZAR
PICTURES: GOOGLE

16/11/2022

16/11/2022(WEDNESDAY)
:HAPPY BIRTHDAY ADITYA ROY KAPOOR:

PICTURES: GOOGLE

16/11/2022

16/11/2022(WEDNESDAY)
:হাওড়া স্টেশনে উদ্ধার ১১ লাখ নগদ-সহ ৩ লাখ টাকার সোনা:

আরপিএফ জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা ৪০ নাগাদ হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মের শেষ প্রান্তে নজরদারি চালাচ্ছিল আরপিএফের একটি দল। সেই সময় এক ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এর পর তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে আরপিএফ। অভিযোগ, তাঁর ব্যাগ খুলে তল্লাশির সময় বিপুল পরিমাণে নগদ টাকা-সহ বেশ কয়েকটি সোনার জিনিস পাওয়া যায়। যদিও নগদ টাকা-সহ সোনার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। এর পর কলকাতার আয়কর অফিসের আধিকারিকদের খবর দেওয়া হয়।

বিপুল নগদ এবং সোনার সামগ্রী-সহ আটক ব্যক্তিকে আয়কর দফতরের হাতে তুলে দিয়েছেন আরপিএফ জওয়ানেরা।
Credit: abpnews
Image (Google)

16/11/2022

16/11/2022(WEDNESDAY)
:৮ মে শ্রদ্ধাকে খুন করার আসল ছক কষেছিলেন আফতাব:

পুলিশ সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় আফতাব পুলিশকে জানিয়েছেন, শ্রদ্ধাকে যে দিন তিনি খুন করেন, তার অন্তত ১০ দিন আগেই তিনি খুনের ছক কষেছিলেন। কিন্তু একটি বিশেষ ‘আবেগতাড়িত মুহূর্তের’ কারণে পিছিয়ে যায় আফতাবের প্রেমিকাকে খুনের পরিকল্পনা।

আফতাবকে প্রথম দফার জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ৮ মে আফতাব এবং শ্রদ্ধার মধ্যে প্রচণ্ড ঝগড়া হচ্ছিল এবং আফতাব সে দিনই প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু ঝগড়া চলতে চলতে শ্রদ্ধা হঠাৎ আবেগপ্রবণ হয়ে পড়েন এবং কাঁদতে শুরু করেন। প্রেমিকাকে কাঁদতে দেখে আফতাবও আবেগতাড়িত হয়ে পড়েন এবং খুন করতে ইতস্তত বোধ করেন। পিছিয়ে যায় খুনের পরিকল্পনা।

নিয়তির কারণে খুন হওয়া পিছিয়ে গেলেও প্রেমিকের তৈরি মরণফাঁদকে ফাঁকি দিতে পারেননি শ্রদ্ধা। ১০ দিন পরই শ্বাসরুদ্ধ হয়ে প্রেমিক আফতাবের হাতে খুন হতে হয় শ্রদ্ধাকে।

Credit: abpnews
Image (Google)

Want your business to be the top-listed Media Company in KOLKATA?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Kolkata
700078