Aparna

Aparna

Share

28/03/2025

#চলেএলাম
#গরমাগরম
#প্রানজুড়ানো
#ধোঁয়াওঠা

#মুখোরচক
#চিংড়িপদ

26/12/2024

শুভ দুপুর বন্ধুরা

ভালো আছো তো সবাই! আজ একটু ভিন্নভাবেই তোমাদের কাছে হাজির হলাম! জীবনটাকে সুষ্ঠুভাবে চালিয়ে নিতে গেলে সুন্দরভাবে থাকতে গেলে প্রথমেই যেটা দরকার সেটা হল মনের শান্তি পেটের শান্তি সেই পেট পুজো করতেই বসেছি আমি যেমন গুছিয়ে খেতে দিতে ভালোবাসি সেই রকম নিজে এলোমেলো করে খাব সেটা আমি কোনদিনও করতে পারিনা আমি নিজেও খারাপ থাকতে পারিনা কাউকে খারাপ রাখার চেষ্টাও করতে পারিনা অনেকেই জানি নিজের যত্ন নিজে করেন না একা থাকলে খাওয়া খেতে চান না নিজের যত্ন করাটাকে discredit ভাবে ভাবে যে লোকে কি বলবে আমি এটা জানি আমি খারাপ থাকলে লোকে আমাকে ভালো করতে পারবে না তাই আমার আমাকে ভালবাসতে হবে আমাকেই আনন্দে থাকতে হবে আমার আনন্দটা কেউ দিয়ে যাবে না! মানুষ পেছনে কি বলবে? সেই ভেবে নিজেকে ভালো রাখবো না এমন বোকা আমি নই 😆🤩🤪তাই নিজে সুন্দর করে গুছিয়ে খেতে বসেছি সেটাই আমি করি এটা আমার স্বভাব। 🤩

24/12/2024

বলেছি না!রাঁধতে ভালো বাসি!খাওয়াতে,খেতে ভালো বাসি!কিন্তু সাহেবি কায়দায় রান্না টান্না পারি না!কাজ চালানো র মতো রাঁধি!ভালো ভিডিও করতেও পারি না!তবুও সাহস করে তোমাদের সঙ্গে সেয়ার করি!অনেক নিয়ম কানুন আছে! এ করা যাবে না ও করা যাবে না!ব্লগ করার অনেক হ্যাপা!দূর!আমার সময় কাটেনা টুকুর টাকুর যা করি টুক করে সেয়ার করি! যদিও চলে না!মেনে মানিও নাও!আজ রাঁধলাম বাড়ির গাছের উচ্ছে,আলু ভাতে,বেথো শাকঘণ্টো,সোনামুগ ডাল,বেগুন ভাজা, কৈ মাছের জিড়ে বাটার ঝোল ব্যাস!আর রাঁধতে রাঁধতে খেয়ে নিলাম আমার বানানো চবনপ্রাশ আমলোকি,কাঁচাহলুদ,আদা,যষ্টিমধু,পিপুলের জোটা বচ,বাসকপাতা,তুলসি,গোলমরিচ, আাখের গুড়,যোয়ান,আরও এমন অনেক উপাদানে তৈরি করে রেখেছি! পুরো শীতকাল ভর ব্যাবহার করি!এই আর কি!যতোটা ঘরোয়া ভাবে থাকা যায়!পাশে থেকো সাথে থেকো।🥰

08/12/2024

২১শে নভেম্বর হঠাৎই দিল্লি আসলাম! বড় মেয়ের
বাড়ি! ওর কাছে আমাদের ভাসুরের মেয়ে জামাই নাতি এসেছে অস্ট্রেলিয়া থেকে তাদের সঙ্গে মিলিত হবার জন্য! ওদের সাথেই বেশ হৈচৈ করে
দিন কাটালাম! ওরা ফিরে গেলে আমরা নিজেরা হঠাৎ প্ল্যান করে কাছাকাছি ২দিনের বেড়িয়ে পরেছিলাম "জয়পুর " পুরো রাজস্থান ঘুরা সময় সাপেক্ষ ব্যাপার!ইচ্ছে মনে নিয়েই জয়পুরেই ২দিন কাটিয়ে কোলকাতা ফিরে এলাম!ব্যাস এতটুকু অক্সিজেন আমাদের যথেষ্ট! ভাবলাম একটা ব্লগ যখন খুলেই ফেলেছি তার জন্য তো কিছুটা দায়িত্ব থেকেই যায়!তাই পেজের উদ্দেশ্য মোবাইলে ভিডিও ধারন!সেটাই তোমাদের কাছে সেয়ার করলাম কেমন লাগলো বলো!আমি অতো ভালো পারিনা!আজ কিছুটা সেয়ার করলাম বাদবাকি পরে দেবো🤩

Want your business to be the top-listed Media Company in KOLKATA?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Kolkata