SPlaned

SPlaned

Share

02/04/2024

৩১ মার্চের কথা মনে পড়ছে? চলুন এই ৪১সেকেন্ড এ আবার সেই দিনটা দেখে আসি।

ভিডিওটি বানিয়েছে :- Ruby productions

01/04/2024

একক হল। রমরমিয়েই হল।
এসপ্ল্যানেডের পক্ষ থেকে প্রথমেই ধন্যবাদ শিল্পী রূপম ইসলাম এবং তাঁর গোটা টিমকে। যেমনটা বরাবর তিনি ফাটিয়ে দেন, তেমনই মুগ্ধ করেছেন আমাদের। তারপর ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সর এবং পার্টনার দের । বিশেষ করে ধন্যবাদ Specturm Biogenic Pvt.Ltd. কর্ণধার অনির্বাণ বাবুকে এবং ফেডারেল ব্যাঙ্ককে।
আমরা পাশে পেয়েছি আবার মঙ্গলদীপ চাঁদকে। ওঁকে ধন্যবাদ জানাই।
একক অনন্য তার দর্শকদের জন্যও। যাঁরা গান বাজনার সাথে guard of honor_র প্রস্তুতি , এই তীব্র গরমে লাইনে দাঁড়ালেন, অনুষ্ঠানে গলা ফাটালেন, তাঁদের নতমস্তকে প্রণাম জানাই।
হ্যাঁ, যা যা আমরা করতে চেয়েছিলাম, যেভাবে করতে চেয়েছিলাম ‌ সব করতে পারিনি। সেই ব্যর্থতা নিজেদের ঘাড়েই নিচ্ছি।
দিনের শেষে একটা কথাই বলতে চাই— অনুষ্ঠানে যা যা আপনাদের ভাল লেগেছে, সে সবের কৃতিত্বই শিল্পীর। যা খারাপ লেগেছে, সেই দায় আমাদের।
তাহলে এরপর?‌ আজ ১লা এপ্রিল, ২০২৪। জানবেন, পরের কর্মসূচির প্রস্তুতি আমরা শুরু করে দিয়েছি। এখানেই থামার প্রশ্নই নেই।
ধন্যবাদান্তে
টিম এসপ্ল্যানেড

**g

30/03/2024

আগামীকাল গার্ড অফ অনারের জন্য জমায়েত বারোটায়। শো শুরু সাড়ে পাঁচটায়।
RSVP 9051977167

"নিয়মাবলী":—

আপনাদের নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা সমস্ত নিয়মাবলীকে অনুগ্রহ করে মেনে চলুন।

1) হারানো বা চুরি হওয়া টিকিট পুনরায় ইস্যু করা হবে না।
2) অনুষ্ঠান প্রাঙ্গণ থেকে একবার বেরিয়ে গেলে পুনরায় প্রবেশ করা যাবে না।
3) যাচাইকরণের উদ্দেশ্যে একটি বৈধ সরকারি পরিচয়পত্র আপনার সঙ্গে বহন করুন(আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ইত্যাদি)। আইডি কার্ডের সফট কপি, সরকারের দ্বারা পরিচালিত DigiLocker বা mParivahan-এর মতো অ্যাপে থাকলেও গ্রহণযোগ্য হবে।

4)নিরাপত্তা ও সুরক্ষার সুবিধার্থে, প্রবেশের সময় সমস্ত শ্রোতাদের এবং তাঁদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হবে। আমাদের নিরাপত্তা কর্মীদের সঙ্গে সর্বদা সহযোগিতা করবার জন্য অনুরোধ করা হচ্ছে।
7) কোনওরকম বেআইনি অস্ত্র, মাদক, বা নিষিদ্ধ দ্রব্য বহনকারী শ্রোতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
😎 সমস্ত খাবার, লাইটার পানীয় জলের বোতল, তামাক, সিগারেট, ইত্যাদি বাজেয়াপ্ত করা হবে।
9)ভেন্যুত পানীয় জল এবং খাবারের স্টল থাকবে আপনারা সেখান থেকে কিনে খেতে পারবেন
10) শারীরিক অসুস্থতার কারণে আপনার প্রয়োজনীয় ওষুধ নিয়ে প্রবেশ করতে পারেন। কিন্তু উপযুক্ত প্রেসক্রিপশন সঙ্গে থাকলে ভাল। সেক্ষেত্রে কোনওরকম ইমার্জেন্সি হলে আমাদর সাহায্য করতে সুবিধা হবে।
11) পাওয়ার ব্যাংক সঙ্গে রাখতে পারবেন।
14) শিল্পীর পারফর্মেন্সের সময় পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই পরিবর্তন সাপেক্ষ।
15) আয়োজকরা উপযুক্ত মনে করলে এই নিয়মাবলী পরিবর্তন করবার অধিকার সংরক্ষণ করেন।
16) অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকা কর্মীরা অশালীন আচরণ অথবা টিকিটের শর্তাবলী লঙ্ঘন করা, এমন ব্যক্তির প্রবেশ প্রত্যাখ্যান করবার অথবা অনুষ্ঠানস্থল থেকে বহিষ্কার করবার অধিকার সংরক্ষণ করেন।

প্রবেশের প্রক্রিয়া:

• দুপুর ১.১৫ টা থেকে অনুষ্ঠানস্থলে প্রবেশ শুরু হবে।

• অনলাইনে কেনা টিকিটগুলির জন্য, ভেন্যুতে থাকা যে কোনও insider.in ডেস্কে যান, অথবা boshow এবং গোল্ড টিকিট এর কাউন্টারে যান আপনার টিকিট বুকিং নিশ্চিতকরণ ইমেল/এসএমএস দ্যাখান। ডেস্কে উপস্থিত প্রতিনিধিরা বাকিটা বুঝিয়ে দেবেন।

• টিকিটধারীদের যাঁদের টিকিটের একটি ফিজিক্যাল কপি আছে তাঁদের জন্য অনুষ্ঠানস্থলে একটি আলাদা কাউন্টার করা থাকবে। যাঁদের অফলাইন টিকিট রয়েছে তাঁরা ওই কাউন্টারে আসবেন। ভ্যালিড আইডি কার্ড, ফোন নম্বর এবং কার থেকে টিকিট কিনেছেন, এই তিনটি তথ্য আপনার সঙ্গে রাখবেন।

সহজভাবে প্রবেশ করতে পারেন। আপনাকে গাইড করতে প্রতিনিধিরা থাকবেন।

**g

Want your business to be the top-listed Photography Service in KOLKATA?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Kolkata
Kolkata
700131