Classic Musical Event CME
21/05/2026
প্রিয় পশ্চিমবঙ্গ,,,
মাননীয় মুখ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গ সরকারের কাছে একজন মঞ্চ শিল্পী তথা শিল্পী সমাজের একটি মানবিক আবেদন :- মাননীয় মহাশয় , বাঙলার নব নির্বাচিত মূখ্যমন্ত্রী হিসাবে এখনও পর্যন্ত আপনি বা আপনার সরকার যে কটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন তার প্রতিটা জনহিতকর ও জন মূখী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই । কিন্তু বর্তমানে যেকোনো ধরণের অনুষ্ঠানের জন্য যে সাউন্ড বা শব্দ বিধি সম্বন্ধে কিছু বিধি নিষেধ জারি হয়েছে, আমি সেই ব্যাপারে একটু আলোকপাত করতে চাই। যেমন যে কোন অনুষ্ঠান রাত 10 টার পরে আর কোনো ভাবেই করা যাবেনা। আমার এই বিষয়ে একটাই অনুরোধ বা সবিনয় নিবেদন এই যে, এই সময় বিধি টা আর মাত্র 2 ঘন্টা বাড়িয়ে রাত 12 টা পর্যন্ত করা হোক। কেন এই অনুরোধ??? আসুন এবার সেটা একটু তুলে ধরা যাক। আমার মতো এই রাজ্যের অনেক বা অগনিত মানুষ আছেন যারা এই মঞ্চ টাকেই ব্যবহার করে তাদের রুজি রুটি যোগার করে বা সঙসার নির্বাহ করে। যেমন গায়ক, গায়িকা, বাদ্যযন্ত্র শিল্পী, অনুষ্ঠান পরিচালক, নৃত্যশিল্পী, সাউন্ড অপারেটর, ডেকরেটার, শিল্পী দের গাড়ির চালক, অনুষ্ঠানের জায়গায় কিছু দোকানদারের একদিনের ব্যবসা, ইত্যাদি আরও আনুষাঙ্গিক অনেক মানুষ ই জড়িত। নতুন নিয়ম অনুযায়ী রাত 10 পর্যন্ত অনুষ্ঠান শেষ করার সময়সীমা থাকলে 90 পারসেন্ট অনুষ্ঠান কমে যাবে বা অনুষ্ঠান আয়োজক রা আর অনুষ্ঠান করবেন না। যদি বলেন কেন? সেই বিষয়ে বলাবাহুল্য, যারা এই ধরনের গান বাজনার আয়োজন করে থাকেন, তারা বছরে মাত্র একটি দিন ই এলাকার মানুষ জনদের এবং সাথে নিজেরাও একটু আনন্দ করবে বলেই এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে আর এই আয়োজনে তারা কমপক্ষে এক মাস আগে থেকেই উঠে পড়ে লাগে। যেমন চাদা তোলা, এড কালেকশন, কিভাবে অনুষ্ঠান টা হবে তারও একটা রুপরেখা তৈরি তে ব্যস্ত থাকে। কে কে অতিথি থাকবে, পাড়ার কিছু কচি কাঁচা দের প্রথম দিকে একটু নাচগান থাকেই , তারপর ব্যান্ড সহযোগে বাইরের কিছু নামি দামি শিল্পী দের নিয়ে গান ও সাথে নাচের আসর। আর এই দুই পর্বে সময়সীমা বরাদ্দ থাকে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা। এখন যদি সব অনুষ্ঠান ই রাত 10 টার মধ্যে শেষ করতে হয় তাহলে না হবে প্রথম পর্বের স্হানীয় শিল্পী দের অনুষ্ঠান আর না হবে আমন্ত্রিত শিল্পী দের অনুষ্ঠান! !!! ধরে নিলাম সন্ধ্যা 6 টায় অনুষ্ঠান শুরু হলো আর অতিথি বরন, স্হানীয় শিল্পী দের নাচ গান কবিতার আসর চললো কমপক্ষে দুঘনটা, বাকি থাকলো মাত্র দুঘনটা, একটা 5 থেকে 6 জন মিউজিশিয়ান সম্মিলিত ব্যান্ডের বাদ্যযন্ত্র শিল্পী দের কমপক্ষে 30 মিনিট সময় লাগবে মঞ্চ প্রস্তুত করতে। বাকি থাকলো আর মাত্র দেড় ঘন্টা। এবার বলুন বাকি দেড় ঘন্টার জন্য কোনো কমিটি, ক্লাব বা অনুষ্ঠান আয়োজকরা কি অনুষ্ঠান আয়োজন করবে??? করবেই না।।।আমার মতো বাকিদের ও মনে হয় একমত। কি তাইতো?? তাই মাননীয় মূখ্যমন্ত্রী ও তথ্য সঙসকৃতি দফতরের মন্ত্রী ও রাজ্যে সরকারের কাছে বিনীত নিবেদন শিল্পীদের জন্য আর একটু ভাবুন আর সকল শিল্পী কলাকুশলী রা যাতে ভাতে না মরে তার জন্য সাউন্ড বিধি বা নিয়ম টা একটু শিথিল করা যায় কি না বা অনুষ্ঠান শেষ করার সময়সীমা কমপক্ষে রাত 12 টা করা যায় কিনা দয়া করে আরও একবার ভাবুন।
আমার ২০৪ পূর্ব পাঁশকুড়া বিধানসভার বিধায়ক (MLA) সাহেব মাননীয় সুব্রত মাইতি মহাশয়
কাছে বিনীত আবেদন আপনি এই ব্যাপারটা একটু মনোযোগ সহকারে একটু দেখবেন।।।
যাতে আমরা দৃঢ়তার সাথে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারি।।।
🙏🙏🙏🙏🙏🙏🙏
19/05/2026
BSPG JINDABAD 🙏
24/04/2026
মা ভোট দিতে গেছেন, আর ছোট্ট বাচ্চাটি বসে আছে কেন্দ্রীয় বাহিনী Central Reserve Police Force (CRPF)-এর সুরক্ষার ঘেরায়।
এই ছবিটা যেন আমাদের গণতন্ত্রের এক আলাদা গল্প বলে—
নিরাপত্তা, দায়িত্ব আর বিশ্বাসের গল্প। 🗳️
joy bspg ❤️
joy bspg women sell
21/04/2026
কি অবস্থা 🫢🫢🫢
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Vill/Kolaghat Gopal Nagar Bazar, P. O/Gopal Nagar, P. S/Gopal Nagar
Kolaghat
721134