Kumar 360

Kumar 360

Share

07/04/2025

এই ছবিতে কিছু পুরনো প্রতিমা একটি বাগানের কোণে পড়ে আছে। এক সময় এই মূর্তিগুলো ছিল ভক্তির কেন্দ্রবিন্দু, এখন তারা নিঃশব্দে প্রকৃতির কোলে বিশ্রাম নিচ্ছে। সময়ের সাথে সাথে ভক্তি রূপ নেয় স্মৃতিতে, আর স্মৃতি মিশে যায় মাটির গন্ধে।

Photos from Kumar 360's post 28/06/2018

এবার হিন্দিতে ‘সাত ভাই চম্পা’

জনপ্রিয় বাংলা ধারাবাহিক থেকে হিন্দি ধারাবাহিক কোনও নতুন কথা নয়। এবার সেই তালিকায় এল এই রূপকথার ধারাবাহিকটিও।

হিন্দি ধারাবাহিক ডাবিং করে বাংলায় দেখালে বেশিরভাগ দর্শকই বেশ রেগে যান। কিন্তু যদি বাংলা ধারাবাহিক হিন্দিতে ডাবিং করে সারা ভারতে দেখানো হয়? তাহলে সম্ভবত বাংলার দর্শকরা খুব একটা রাগ করবেন না। বরং বেশ গর্বিতই বোধ করবেন। যদিও যে কোনও ধারাবাহিকেরই ডাবিং করা ভার্সন অত্যন্ত বিরক্তিকর! কিন্তু বাংলার দর্শকের হয়তো জেনে ভাল লাগবে যে প্রিয় রূপকথার ধারাবাহিক ‘সাত ভাই চম্পা’-র হিন্দিতে ডাবিং করা ভার্সন সম্প্রতি সম্প্রচার শুরু হয়েছে বিগ ম্যাজিক টিভিতে।

ওই চ্যানেলে সন্ধ্যা সাতটায় সম্প্রচার করা হচ্ছে ডাবিং করা এপিসোড। তবে হিন্দিতে নামটি ‘সাত ভাই চম্পা’ রাখা হয়নি। আসলে বাংলার মানুষ যেভাবে এই রূপকথাটির সঙ্গে পরিচিত, তেমনটা তো আর অন্যান্য প্রদেশের দর্শকরা নন। তাই তাঁদের কথা ভেবে রাখা হয়েছে একটি হিন্দি টাইটেল— ‘শূরবীর সিস্টার’!

এই সপ্তাহ থেকেই শুরু হয়েছে সম্প্রচার। সবে চতুর্থ এপিসোডে পৌঁছেছে ডাবিং করা ভার্সনটি। কতটা জনপ্রিয় হয় এই ধারাবাহিক, সেটা বুঝতে অবশ্য আরও কিছুটা সময় ব্যয় করতে হবে। যে বাঙালি দর্শক দেখতে ভালবাসেন এই ধারাবাহিকটি, তাঁরা হাতে সময় থাকলে দেখে নিতে পারেন এর হিন্দি ভার্সনটিও।

Photos from Kumar 360's post 28/06/2018

ছোট পরদার ছোট্ট বাবা লোকনাথ

Want your business to be the top-listed Media Company in Khardah?
Click here to claim your Sponsored Listing.

Address


Khardah
700119