StepsForward

StepsForward

Share

28/11/2025

যেকোনো অবস্থায় সমস্ত চাওয়া-পাওয়া পরিত্যাগ করে ঈশ্বরের ভজনা করাই যেন আমাদের লক্ষ্য হয়ে ওঠে। বাড়ি, গাড়ি, অর্থ, মানুষের আসা-যাওয়া-সবই আছে, কিন্তু সেগুলিকে যদি আমি আঁকড়ে ধরি, তবে সংসারকে ধরা হলো। তখন এই সবকিছুর থেকে সৃষ্ট ফলাফল আমাকে সুখ বা দুঃখ দেবে, চাহিদা তৈরি করবে মনে এবং ক্রমশই আমি ঈশ্বরের আরাধনা থেকে দূরে সরতে থাকব। ঈশ্বরকে দু-হাতে আঁকড়ে ধরলে কিন্তু এই জগৎসংসারের কষ্ট, তাপ আর বিচলিত করে না। বেদান্তের পঞ্চদশীতে উল্লিখিত-ঈশ্বরসৃষ্টি আমাদের কষ্ট দেয় না, জীবসৃষ্টি আমাদের কষ্ট দেয়। ব্যাপারটা কেমন একটু দেখা যাক। ঈশ্বরসৃষ্টি কী? এই জগৎ, এই শরীর। তাহলে এই জগতে তো কত কষ্ট, এই শরীর তো কত পীড়া সহ্য করে-তাহলে ঈশ্বর কষ্ট দেন না, বলি কী করে? বেদান্তমতে বিচার করলে, ঈশ্বরসৃষ্ট এই জগৎ, শরীর বা বিভিন্ন শারীরিক অবস্থা সকলের জন্যই এক। রোগ-পীড়ার মধ্য দিয়ে সকলকেই যেতে হয়। কিন্তু কষ্ট আসে আমাদের অজ্ঞানতা থেকে-আর এই অজ্ঞানতা থেকেই আমরা মনে করি, আমি শরীর এবং এই শরীরের কষ্ট আমারই কষ্ট; আমি মন এবং এই মনের কষ্ট আমারই কষ্ট।
সেজন্য শাস্ত্র বলছেন, এই জীবসৃষ্টি অর্থাৎ 'আমি-আমার' রূপ অজ্ঞানজনিত কষ্ট থেকে মুক্তি পেতে হলে আমাদের ঈশ্বরাভিমুখী হতেই হবে, এছাড়া আর অন্য কোনো পথ নেই।

স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ🪷

25/11/2025

ভগবানের সামনে সষ্টাঙ্গ প্রণাম করার সঠিক ভঙ্গি হচ্ছে এটা। পুরুষ এবং মহিলার জন্য আলাদা।

প্রণাম মানে: 'প্র' অর্থ সামনে বা আগে, এবং 'নাম' অর্থ বাঁকানো বা প্রসারিত করা। সম্মিলিত পরিভাষায়, এর অর্থ ভগবানের সামনে 'শ্রদ্ধেয়ভাবে নত হওয়া',।

সাষ্টাঙ্গ =সহ+অষ্টাঙ্গ। এটি একটি সংস্কৃত শব্দ যার অর্থ আট অঙ্গ দ্বারা প্রণাম।আটটি অঙ্গ হল- মস্তক,হস্ত,বক্ষ, মন,জানু,দৃষ্টি, বাক্য,চরণ।শাস্ত্রমতে চক্ষু দ্বারা দর্শন,মন দ্বারা প্রশংসা,হস্ত জোড় করে মস্তক,বক্ষ,জানু ও চরণ ভূমি লগ্ন করে প্রণাম করাকে অষ্টাঙ্গ /সাষ্টাঙ্গ প্রণাম বলে।

এই মূর্তিটি শ্রী শারদা পরমেশ্বরী দেবস্থানম, শ্রী শৃঙ্গেরী শঙ্কর মঠ গুন্টুর অন্ধ্রপ্রদেশ আছে।

Want your public figure to be the top-listed Public Figure in Karimpur?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Karimpur