GeNex Model School
20/04/2026
শুভকামনা এসএসসি পরীক্ষার্থী ২০২৬! 🎓✨
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য জেনেক্স মডেল স্কুলের পক্ষ থেকে রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। 🤲❤️
তোমাদের দীর্ঘদিনের পরিশ্রম আর ধৈর্য আজ সাফল্যের পথে ডানা মেলুক। আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দাও, জয় তোমাদের হবেই। ইনশাআল্লাহ!
শুভকামনা আগামীর কর্ণধারদের জন্য! 🇧🇩
#এসএসসি২০২৬
#শুভকামনা
#জেনেক্স_মডেল_স্কুল
13/04/2026
🌼 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩ 🌼
জেনেক্স মডেল স্কুল পরিবারের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শুভানুধ্যায়ীদের জানাই বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
নতুন বছরের আগমনে আমাদের প্রত্যাশা—সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও সাফল্যের নতুন দিগন্ত। অতীতের সকল গ্লানি ও ব্যর্থতা ভুলে আমরা নতুন উদ্যমে এগিয়ে যাই, গড়ে তুলি একটি আলোকিত, মানবিক ও জ্ঞানভিত্তিক সমাজ।
🎉 শুভ নববর্ষ ১৪৩৩ 🎉
সবার জন্য রইল আন্তরিক শুভকামনা, সুস্বাস্থ্য ও অফুরন্ত সাফল্য।
জেনেক্স মডেল স্কুল-প্রজন্ম গড়তে।
01/04/2026
📢 জেনেক্স মডেল স্কুল | বার্ষিক শিক্ষা সফর–২০২৬
সম্মানিত অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীরা,
আগামী ১০ এপ্রিল ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের আনন্দমুখর বার্ষিক শিক্ষা সফর।
📍 স্থান: সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক এন্ড রিসোর্ট, নারায়ণগঞ্জ
💰 ফি:
• শিক্ষার্থী/অভিভাবক: ১৫০০ টাকা (জনপ্রতি)
• ৩ বছরের নিচে শিশু: এন্ট্রি ফ্রি (বিশেষ সুবিধা প্রযোজ্য)
• বাস ছাড়া অংশগ্রহণ: ১০০০ টাকা
📅 টিকিটের শেষ তারিখ: ৫ এপ্রিল ২০২৬
🚌 প্রতিটি বাসে শিক্ষক ও তত্ত্বাবধায়ক থাকবেন, যাতে শিক্ষার্থীদের ভ্রমণ হয় নিরাপদ ও আনন্দদায়ক।
👉 আনন্দ, শিক্ষা ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নের এই আয়োজনে সকলের অংশগ্রহণ আন্তরিকভাবে কাম্য।
ধন্যবাদান্তে,
প্রিন্সিপাল
জেনেক্স মডেল স্কুল
26/03/2026
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেনেক্স মডেল স্কুলে আজ বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মহোদয়ের উপস্থিতিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ উপলক্ষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
25/03/2026
🇧🇩 ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস 🇧🇩
অগণিত শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় স্বাধীনতা। আমাদের জাতির গৌরব, সাহস আর আত্মমর্যাদার প্রতীক।
জেনেক্স মডেল স্কুল পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই সেই সকল বীর শহীদদের, যাদের ত্যাগে আমরা পেয়েছি স্বাধীনতার লাল-সবুজ পতাকা। 🇧🇩
এই দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ— দেশপ্রেম, নৈতিকতা ও শিক্ষার আলোয় আলোকিত হয়ে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব।
✨ সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ✨
— জেনেক্স মডেল স্কুল
20/03/2026
🌙✨ ঈদ মোবারক ✨🌙
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেনেক্স মডেল স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই ঈদ বয়ে আনুক সবার জীবনে, শান্তি ও সমৃদ্ধি।
ভালবাসা আর আনন্দে ভরে উঠুক প্রতিটি হৃদয় 💖
🌟 ঈদ মোবারক 🌟
03/03/2026
📘 জেনেক্স মডেল স্কুল
শিক্ষাবর্ষ ২০২৬-এর সিলেবাস প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি
সম্মানিত অভিভাবকবৃন্দ,
নতুন শিক্ষাক্রম অনুযায়ী ২০২৬ শিক্ষাবর্ষের জন্য জেনেক্স মডেল স্কুলের সিলেবাস প্রণয়ন ও প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীদের পাঠক্রম সম্পর্কে সুস্পষ্ট, ধারাবাহিক ও তথ্যভিত্তিক ধারণা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে সিলেবাসটি সুশৃঙ্খলভাবে প্রস্তুত করা হয়েছে।
সিলেবাস প্রকাশে বিলম্ব হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। জানুয়ারি মাসে শিক্ষামন্ত্রণালয় কর্তৃক নতুন শিক্ষাক্রম প্রণয়নের কারণে প্রয়োজনীয় সমন্বয় ও পরিমার্জন সম্পন্ন করতে অতিরিক্ত সময় লেগেছে। তবে আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, একটি পরিপূর্ণ ও মানসম্মত সিলেবাস শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য প্রস্তুত করতে সক্ষম হয়েছি।
আগামীকাল থেকে জেনেক্স মডেল স্কুল ক্যাম্পাসে সিলেবাস সংগ্রহ করা যাবে।
ধন্যবাদান্তে,
কর্তৃপক্ষ
জেনেক্স মডেল স্কুল
23/02/2026
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি উদযাপনের অংশ হিসেবে জেনেক্স মডেল স্কুলে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় এক প্রাণবন্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
শিশুদের তুলির আঁচড়ে ফুটে উঠেছে ১৯৫২’র ভাষা আন্দোলনের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং বাংলা ভাষার প্রতি গভীর ভালোবাসা।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু আঁকতেই শেখেনি, বরং মাতৃভাষার মর্যাদা ও ইতিহাস সম্পর্কে গভীরভাবে জানতে ও অনুভব করতে পেরেছে।
সকল অংশগ্রহণকারী শিক্ষার্থী, সম্মানিত শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের জানাই আন্তরিক ধন্যবাদ।
বাংলা ভাষা অমর হোক, একুশের চেতনা ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে। 🇧🇩
জেনেক্স মডেল স্কুল- প্রজন্ম গড়তে।
21/02/2026
🦋মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আজ জেনেক্স মডেল স্কুলে নানা আয়োজনে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
শিক্ষার্থীদের অংশগ্রহণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কবিতা আবৃত্তি, আলোচনা ও চিত্রাঙ্কন অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্মরণ করেছি ১৯৫২ সালের ভাষা শহীদদের আত্মত্যাগ।✍🏻✍🏻
আমাদের শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও আন্তরিকতা প্রমাণ করে—মাতৃভাষার প্রতি ভালোবাসা ও ইতিহাসের প্রতি শ্রদ্ধা তাদের হৃদয়ে গভীরভাবে প্রেথিত
🖤 সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
জেনেক্স মডেল স্কুল-প্রজন্ম গড়তে।
20/02/2026
🙏মহান একুশে ফেব্রুয়ারি—আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেনেক্স মডেল স্কুলের পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি গভীর ও বিনম্র শ্রদ্ধা। 🙏
১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, তাঁদের আত্মত্যাগ আমাদের চেতনার প্রেরণা, আমাদের গৌরবের ইতিহাস।
জেনেক্স মডেল স্কুল বিশ্বাস করে—মাতৃভাষার প্রতি ভালোবাসা, সঠিক ভাষাচর্চা ও দেশের ইতিহাস সম্পর্কে সচেতনতা থেকেই গড়ে ওঠে মানবিক ও সচেতন প্রজন্ম।
শহীদদের রক্তে রাঙানো এই দিন আমাদের শিখিয়ে দেয়—নিজের ভাষা, নিজের সংস্কৃতি ও নিজের দেশকে ভালোবাসাই সত্যিকারের দেশপ্রেম।
🖤 শ্রদ্ধা ও ভালোবাসায়
জেনেক্স মডেল স্কুল
প্রজন্ম গড়তে।
18/02/2026
জেনেক্স মডেল স্কুল এর পক্ষ থেকে পবিত্র মাহে রামাদানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। 🌙✨
পবিত্র রামাদান আমাদের আত্মশুদ্ধি, সংযম, ধৈর্য ও মানবিকতার শিক্ষা দেয়। এই বরকতময় মাসে আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি, একে অপরের প্রতি সহমর্মী হই এবং নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠি—এই কামনাই করি।
আল্লাহ তায়ালা আমাদের সকলের রোজা, ইবাদত ও দোয়া কবুল করুন এবং আমাদের শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ দান করুন।
🌙 রামাদান মোবারক 🌙
🦋জেনেক্স মডেল স্কুল-প্রজন্ম গড়তে
🌛🌙জেনেক্স মডেল স্কুল বিশ্বাস করে, আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
🌱চতুর্থ শ্রেণির ইসলাম শিক্ষা ক্লাসে সালাতের নিয়ম বাস্তবিক অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে—যাতে তারা শিখতে পারে সঠিকভাবে আমল করতে।🌙
জেনেক্স মডেল স্কুল
প্রজন্ম গড়তে। 🌱
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Poschim Bazar, Eliotgonj, Daudkandi
Kandi
3519
Opening Hours
| Monday | 6am - 7pm |
| Tuesday | 6am - 7pm |
| Wednesday | 6am - 7pm |
| Thursday | 6am - 7pm |
| Sunday | 6am - 7pm |