Elephant Lover
18/01/2025
গতরাত্রে প্রায় সাড়ে আটটা নাগাদ হদহদি গ্রামের পাড়ার ভেতর থেকে বেরিয়ে হদহদি গ্রামের মধ্যেই অন্যপাড়ায় নিজের বাড়িতে মোটরসাইকেলে করে ফেরার পথে দল হাতির আক্রমণে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন ধনঞ্জয় মাহাতো নামে বছর ৪৮ এর এক ব্যক্তি। গ্রামবাসীগণের অভিযোগ গ্রামের কাছাকাছি হাতির দলের পৌঁছে যাওয়ার খবরটি বন দপ্তরের থেকে গ্রামবাসীদের সুরক্ষায় আগাম কোনরূপ সতর্কবার্তা বা সাবধান বার্তা দেওয়া হয় নি! এমনকি ঘটনার সময় বন দপ্তরের কোনো কর্মী বা হুলা টিমও ওই সময় হাতির দলের সাথে হাতি নিয়ন্ত্রণের জন্য উপস্থিত ছিলেন না! গ্রামবাসীদের অভিযোগ, অথচ বন দপ্তর 24 ঘন্টায় নাকি হাতির দলকে নিয়মিত নজরদারি ও পর্যবেক্ষণে রাখেন! তাই গ্রামবাসীদের সমস্বরে জোরালো প্রশ্ন--এই কি হাতির দলের উপর বন দপ্তরের নজরদারি ও পর্যবেক্ষনের নমুনা?
হদহদির ঘটনাটির অব্যবহিত পরেই ছোট টিয়াকাটি গ্রামে ওই হাতির দলের আক্রমণেই ভরত মল্লিক নামে বছর চল্লিশের অপর আরেকজন ব্যক্তি গুরুতর আহত হয়ে বর্তমানে ঝাড়গ্রাম হাসপাতালে চিকিৎসাধীন। সাধারণ মানুষের সুরক্ষায় বন দপ্তরের দাবি যে কতটা অন্তঃসারশূন্য এই ঘটনাগুলিই তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে! গ্রামবাসীদের দাবি
*বীট বাঁদরভুলা রেঞ্জ ঝাড়গ্রাম*
*একটি বিশেষ সতর্কবার্তা*
*তারিখ ১১.০১.২০২৫
*সময় - সন্ধ্যা ৮টা ৫৬মিনিট
গিধনী রেঞ্জের গদরাশোল বিটের অন্তর্গত সকল অধিবাসীদের এই মর্মে জানানো হচ্ছে যে ১ টি হাতি বানকাটি (ঝাড়খন্ড)গ্ৰামের পাশে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে । যে কোন সময় লাল বাঁধ ও রেহড়া শোল ও সোনামুখী সংলগ্ন জঙ্গলে প্রবেশ করতে পারে।তাই আপনারা সকলেই সতর্ক ও সচেতন থাকবেন।তাই জঙ্গল লাগোয়া যে সকল গ্রাম গুলো রয়েছে যেমন লাল বাঁধ ও পড়াডিহা ,ধানায়াম , মহিষামুড়া,গদরাশোল,হিজলী, বামুন ডিহা,টুলিবড়, কেন্দাডাংরি, ভাতুড়, ভুরষান,সোনামুখী, কুড়ারিয়া, আস্তি, মালবাঁন্ধী, টেলামুড়ি, তাঁড়কিনাটা , টুলিবড়, পড়শুলী, আহাড় মুড়া সারেঙ্গা,ডাহি, সহ পাশাপাশি সমস্ত গ্রামের মানুষ সতর্ক থাকুন এবং সচেতন থাকুন।
🐘 লাল বাঁধ থেকে গোহালডিহি যাওয়া রাস্তায় ও লাল বাঁধ থেকে বালিডিহা কালি মন্দির ও বালিডিহা কালি মন্দির থেকে ছকুশোল হয়ে গোহাল ডিহি যাওয়া রাস্তায় সাবধানে যাতাযাত করবেন এবং ভাতুড় থেকে পড়শুলী হয়ে আস্তী যাওয়া রাস্তায় ও পড়শুলী থেকে তাড়কিনাট যাওয়া রাস্তায় ও ডাহি মেড় থেকে কুঁড়ারিয়া যাওয়া রাস্তায় ও কুড়ারিয়া থেকে সনামুখী যাওয়া রাস্তায় এবং সোনামুখী থেকে হিজলী ও টুলিবড় থেকে ধবাকুড়িয়া হয়ে সোনামুখী যাওয়া রাস্তায় সাবধানে যাতাযাত করবেন ।
🐘 রাত্রে কেউ বাড়ির বাইরে বেরোবেন না।
🐘 সকালে কেউ জঙ্গলে যাবেন না।
🐘জঙ্গল লাগুয়া রাস্তা এড়িয়ে চলুন।অযথা কৌতূহলবশত হাতি পর্যবেক্ষণ করতে যাবেন না।
🐘হাতির খবর পাওয়ার পর নিজের গ্রাম ছেড়ে অযথা অকারনে অন্য গ্রামে কেউ হাতি তাড়াতে যাবে না।
🐘 মদ খেয়ে বাইরে যাবেন না অথবা বাড়িতে মদ রাখবেন না।
🐘 জনসচেতনতার স্বার্থে এই বার্তাটি ছড়িয়ে দিন।
*গিধনী বনক্ষেত্র থেকে জনস্বার্থে প্রচারিত*
Date - 09.01.2025
Time - 11.15.A.M
এই মুহূর্তে একটি হাতি পলাশ বনী ডুংরি সংলগ্ন জঙ্গলে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে।এই হাতি টি যে কোন সময় দর্পশিলা ও লাল বাঁধ সংলগ্ন জঙ্গলে প্রবেশ করতে পারে।
*দর্পশিলা থেকে ডুমুরডিহা ঢালায় রাস্তায় ও আখুয়াবাদা থেকে ডুমুরডিহা ও লাল বাঁধ থেকে গোহালডিহি ও লাল বাঁধ থেকে বালিডিহা কালি মন্দির ও বালিডিহা থেকে ছকুশোল হয়ে গোহালডিহিযাওয়া রাস্তায় সাবধানে যাতাযাত করবেন।*
*এই এলাকার স্থানীয় বাসিন্দারা কেউ জঙ্গল লাগুয়ার রাস্তায় যাতাযাত করবেন না এবং জঙ্গলে প্রবেশ করবেন না।*
*এই এলাকার স্থানীয় বাসিন্দারা সবাই সচেতন থাকবেন এবং সাবধানে থাকবেন।*
*গিধনী বনক্ষেত্র থেকে জনস্বার্থে প্রচারিত।*
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Lagda Bankura
Jhargram