Jhapordah Duke Institution
01/06/2026
আমাদের বিদ্যালয়ের জন্য এক আবেগঘন মুহূর্ত। দীর্ঘদিনের কর্মময় জীবনের পর আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক Parthasarathi Pandit মহাশয় অবসর গ্রহণ করলেন।
তাঁর নেতৃত্ব, নিষ্ঠা, সততা ও শিক্ষার প্রতি অগাধ ভালোবাসা বিদ্যালয়কে সমৃদ্ধ করেছে এবং অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিদ্যালয়ের উন্নয়ন, শৃঙ্খলা ও শিক্ষার মানোন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
আমরা বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী অবসরজীবন কামনা করি। তাঁর আদর্শ, কর্মনিষ্ঠা ও মূল্যবোধ আগামী দিনেও আমাদের পথ দেখাবে।
01/06/2026
স্কুলের ভার গ্রহণ করলেন DrJayanta Kumar Mukhopadhyay.
সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সকলের পরীক্ষা খুব ভালো হোক এই প্রার্থনা করি।
পঞ্চম শ্রেণীর ১০০ মিটার দৌড় প্রতিযোগিতার ফাইনাল
বিদ্যালয়ের দ্বিতীয় দিনের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হলো
22/01/2026
অদম্য সাহসের নাম—নেতাজি
দেশপ্রেমের অনুপ্রেরণা—নেতাজি
তাঁর জন্মদিনে আমরা ছাত্ররা
তাঁর আদর্শে চলার শপথ নিই।
নেতাজিকে প্রণাম।
22/01/2026
যেতে নাহি দিব , তবু যেতে দিতে হয়....
আমাদের জীবন নদীর মতো। এক পাড় ভাঙে , অন্য পাড় গড়ে। ভাঙা- গড়ার মধ্যে দিয়ে চলতে চলতে অনিবার্য সরকারী নিয়মকে মেনে নিয়ে একদিন আমাদের কর্মক্ষেত্র থেকে বিদায় নিতে হয়। পড়ে থাকে স্মৃতিজড়ানো মধুর মুহূর্তরা। জীবনের খাতায় লেখা হয় দিনযাপনের ছোটো ছোটো কথকতা। কর্মক্ষেত্র স্কুল হলে তো কথাই নেই। ছাত্র ছাত্রীদের উজ্জ্বল উপস্থিতি, তাদের কৌতূহলী মন, অবাক দৃষ্টি আর নিষ্পাপ মুখগুলো অদ্ভুত মায়ায় আমাদের বেঁধে ফেলে। এদের কথা ভাবতে ভাবতে সময় যে কীভাবে ফুরিয়ে আসে, তা ভাবলেই অবাক লাগে। আজ একথাগুলো বড়ো বেশি করে ভাবাচ্ছে। কারণ আজ দীর্ঘ কর্মজীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে অবসরে যাচ্ছেন আমাদের স্কুলের শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়। দেবাশিস স্যার আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ। তিনি শুধু আমাদের সহকর্মী নন, তিনি দাদার মতো, কখনও বন্ধুর মতো আমাদের পাশে থেকেছেন, গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন এবং স্কুল পরিচালনার কাজে সহযোগিতা করেছেন। তাঁর সুদক্ষতা, নিরন্তর জ্ঞানচর্চা আমাদের চলার পথে পাথেয় হয়ে থাকবে। ছাত্র ছাত্রীরাও তাঁর মতো আদর্শ শিক্ষকের সাহচর্যে, আদর্শে ও পরামর্শে সমৃদ্ধ হয়েছে। আপনি তাদের প্রত্যেক সাফল্যের পিছনে চালিকাশক্তি হয়ে ছিলেন। আমরা সবাই আপনার শূন্যতাকে অনুভব করবো।
আজকে এই দিনের উদযাপন বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র। কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়া সম্ভব হয় না। আমাদের সকলের পক্ষ থেকে আপনার জন্য রইল অফুরান শ্রদ্ধা, ভালোবাসা ও নতুন আরেক অধ্যায়ে প্রবেশের জন্য অভিনন্দন। আপনার জীবন প্রাঙ্গণ নতুন নতুন ভাবনায় মুখরিত হয়ে উঠুক। আপনি সুস্থ থাকুন, আনন্দে থাকুুন।
19/01/2026
ডোমজুড় দিশা আয়োজিত দ্বাদশ বর্ষের বিজ্ঞানমেলা (2026)
আমাদের বিদ্যালয়ের (JDI) সিনিয়র বিভাগের একাদশ শ্রেণীর ছাত্রীরা দ্বিতীয় স্থান অধিকার করেছে। মডেলের নাম ছিল - Eco Current
এছাড়াও প্রাইমারি বিভাগের সপ্তম শ্রেণীর ছাত্ররা Best Demonstrated হিসেবে প্রথম স্থান অধিকার করেছে। তাদের মডেল ছিল- rain detector
প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রইলো অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।।
19/01/2026
সচেতনতাই পরিবর্তনের আর উন্নতির প্রথম ধাপ..
এই পরিবর্তনশীল পৃথিবীতে আমরা শুধুমাত্র সচেতন থেকে থ্যালাসেমিয়া মুক্ত পৃথিবী দেখার স্বপ্ন দেখতে পারি..
আমাদের স্কুল Jhapordaha Duke Institution সেই সচেতনতায় এগিয়ে এসেছে..
আজ ১৯.০১.২০২৬ তারিখে বিদ্যালয়ে থ্যালাসেমিয়া বাহক পরীক্ষণের মাধ্যমে সেই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা হয়েছে..
স্টুডেন্ট হেলথ হোমের তত্ত্বাবধানে বিদ্যালয়ে অনুষ্ঠিত হল ছাত্র ছাত্রীদের জন্য থ্যালাসেমিয়া বাহক পরীক্ষা আর সচেতনতা শিবির..
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
J6M9+PC8 Duke School, Near Domjur, Baruipara, Domjur
Howrah
711405