Travel Now
07/01/2017
BOOK YOUR SEAT AGAINST RS. 1000/- ONLY FOR CONFIRMATION, HURRY! LIMITED SEATS
18/12/2016
Chau Jhumur Utsav 2016
বরন্তি
কলকাতা থেকে দূরত্ব ২৬৫ কিলোমিটার। রুক্ষ রাঢ় বাংলার বদনাম ঘুচিয়ে দেবে বরন্তির সৌন্দর্য। বরন্তি লেকের পাশেই মাথাচাড়া দিয়েছে ছোট্ট টিলা। আর লেক ঘিরে শুধুই সবুজ। আশপাশের ছোট্ট পাহাড়গুলোয় পায়ে হেঁটে ট্রেক করতেই পারেন। গড়পঞ্চকোট, জয়চণ্ডী পাহাড়, বিহারীনাথ, পাঞ্চেত ড্যাম— সবই বরন্তির আশপাশে। জয়চণ্ডী পাহাড়কে বিখ্যাত করেছিল ‘হীরক রাজার দেশে’র শ্যুটিং। উদয়ন পণ্ডিত যে জায়গায় গুহায় লুকিয়ে থাকত। অবশ্য এখানে যাওয়ার জন্য শীতের শেষটাই সেরা সময়। পলাশের বাহার চোখ জুড়িয়ে দেবে।
কীভাবে যাবেন ট্রেনে গেলে আসানসোল হয়ে মুরাডি স্টেশন নামতে হবে। অথবা গাড়িতে গেলে আসানসোল থেকে রামচন্দ্রপুরের দিকে যেতে হবে। শেষ অংশটা গ্রামের মেঠো পথের মধ্যে দিয়ে যেতে হবে। থাকার কটেজের অভাব নেই বরন্তিতে। বাঁকুড়ার বিহারীনাথ কিংবা গড়পঞ্চকোটে থেকেও গাড়ি নিয়ে ঘুরে আসতে পারেন বরন্তি।
কোথায় থাকবেন পলাশবাড়ি অথবা আরণ্যক হোটেলে থাকতে পারেন। ঘরভাড়া ১০০০টাকার কাছাকাছি।
1 Night 2 Days "BARANTI" tour organised by "Travel Now" on January 2017, All are requested join our tour program and take a taste of Offbit Tourism. Thanks to all
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Howrah
711409