LEARN BIOLOGY

LEARN BIOLOGY

Share

20/03/2026

প্রকৃতি কখনো অপ্রয়োজনীয় কিছু তৈরি করে না… আমরা শুধু তার মূল্য বুঝতে দেরি করি। 🌱

অলির বাগানটা যেন তার নিজের একটা ছোট্ট পৃথিবী। একাদশ শ্রেণীর ছাত্রী হলেও, বইয়ের পাতার বাইরে তার সবচেয়ে প্রিয় বিষয় ছিল গাছপালা। বিশেষ করে তার প্রিয় আনারস গাছটা — যেটা সে নিজের হাতে লাগিয়েছিল।
একদিন স্কুল থেকে ফিরে সে দেখে, তার যত্নে বড় হওয়া আনারস গাছটার চারপাশে মাটি খোঁড়া, পাতা ছেঁড়া। বুঝতে দেরি হল না —পাড়ার ছাগল ও গরুগুলো আবার ঢুকে পড়েছে। অলি খুব মনখারাপ করল, কিন্তু হাল ছাড়ল না।
পরের দিন বায়োলজি বই পড়তে পড়তে সে “প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা” নিয়ে একটা অধ্যায় পড়ল। সেখানে লেখা ছিল — কিছু উদ্ভিদ নিজেদের কাঁটা, বিষ বা জ্বালাময়ী রাসায়নিক দিয়ে শত্রুকে দূরে রাখে। হঠাৎই তার মাথায় একটা আইডিয়া এল। বাগানের এক কোণে আগাছার মতো জন্মানো কয়েকটা বিছুটি গাছ সে লক্ষ্য করেছিল আগে। সবাই সেগুলো উপড়ে ফেলে, কারণ ছুঁলেই জ্বালা করে। কিন্তু অলি সেগুলো তুলে ফেলার বদলে সাবধানে আনারস গাছের চারপাশে বসিয়ে দিল।
কয়েকদিন পর দৃশ্যটা একেবারে বদলে গেল। বিছুটি গাছগুলো বড় হয়ে আনারস গাছটাকে ঘিরে ফেলল — একটা প্রাকৃতিক সিকিউরিটি সিস্টেমের মতো। আর আশ্চর্যের বিষয়, তারপর থেকে কোনো পশু আর কাছে আসেনি।
একদিন জীববিজ্ঞানের স্যার ক্লাসে বলছিলেন — "আমরা অনেক সময় যেসব গাছকে অপ্রয়োজনীয় ভাবি, তাদের পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এবং অনেক মূল্যবান উদ্ভিদ অজান্তেই হারিয়ে যাচ্ছে, কারণ মানুষ তাদের গুরুত্ব বুঝতে পারে না। “অলি হঠাৎ বুঝতে পারল, সে যে বিছুটি গাছগুলো লাগিয়েছে, সেগুলো শুধু তার আনারস গাছকেই রক্ষা করছে না — একটি উপকারী কিন্তু অবহেলিত উদ্ভিদকেও বাঁচিয়ে রাখছে।”
সে মৃদু হেসে ভাবল, “আমি তো শুধু আমার গাছটাকে বাঁচাতে চেয়েছিলাম… কিন্তু না জেনেই আরও অনেক কিছু রক্ষা করে ফেললাম।”
সেদিন থেকে অলি শুধু নিজের বাগান নয়, পুরো পরিবেশের প্রতিই আরও যত্নশীল হয়ে উঠল। ছোট্ট সেই বাগানেই সে শিখে ফেলল — প্রকৃতিকে ভালোবাসা মানেই জীববৈচিত্র্যকে রক্ষা করা। 🌿
✍️: নীলকান্ত রায়
#বিছুটি

02/03/2026

🎉 I earned the emerging talent badge this week, recognizing me for creating engaging content that sparks an interest among my fans!

02/03/2026

📢 বায়োলজিতে ভয়❓🤔
আর নয়❗
👉 ক্লাস IX-X, XI-XII, NEET, JENPAS, GNM-ANM ক্লাসে ভর্তি চলছে। ⚕️
আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেরি না করে আজই যোগাযোগ করুন।

15/02/2026

মাধ্যমিকের পর Biology না Computer Science? 🤔
— অভিভাবকদের জন্য বাস্তব আলোচনা।

✍️ প্রিয় অভিভাবকবৃন্দ,
মাধ্যমিকের পর Subject নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
আজ আমি বায়োলজি এবং কম্পিউটার সায়েন্স দুই বিষয় সম্পর্কে আলোচনা করবো।
💡 প্রথমে Computer Science:
✔️ প্রযুক্তির যুগে Computer Science অত্যন্ত গুরুত্বপূর্ণ।
✔️ Software, IT, Data Science, AI — ভবিষ্যৎমুখী ক্ষেত্র।
✔️ দ্রুত স্কিল ডেভেলপমেন্ট ও চাকরির সুযোগ আছে।
যদি আপনার সন্তানের আগ্রহ Coding, Technology, Logic - এ বেশি হয় —
তাহলে Computer Science অবশ্যই ভালো পছন্দ।
🍃 এবার আসি Biology তে।
✔️ Biology থাকলে Medical, Paramedical, Pharmacy, Biotechnology, Molecular Biology, Forensic Science, Genetic Engineering, Lab Technology, Research, Teaching — অসংখ্য ক্ষেত্র খোলা থাকে।
✔️ MBBS, BDS, BHMS থেকে শুরু করে Nursing, Physiotherapy — সবকিছুতেই Biology বাধ্যতামূলক।
✔️ Biology থাকলে পরে Bioinformatics বা Biomedical Data - এর মতো ক্ষেত্রেও যাওয়া যায়, যেখানে Biology + Computer দুটোই কাজে লাগে।
❓এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন —
📍Computer কি পরে শেখা যায়?
হ্যাঁ, বিভিন্ন কোর্স, ডিগ্রি, অনলাইন প্ল্যাটফর্মে শেখা যায়।
আর
📍Biology কি পরে নেওয়া যায়?
না। অধিকাংশ মেডিকেল ও লাইফ সায়েন্স কোর্সে স্কুল স্তরের Biology বাধ্যতামূলক।

সুতরাং, সিদ্ধান্ত নেওয়ার আগে চারটি বিষয় ভাবুন:
১️⃣ সন্তানের প্রকৃত আগ্রহ কোথায়?
২️⃣ ভবিষ্যতে কোন কোন দরজা খোলা রাখতে চান?
৩⃣ সন্তানের আগ্রহের সঙ্গে দক্ষতার সামঞ্জস্য।
৩️⃣ সিদ্ধান্ত কি তথ্যভিত্তিক, নাকি শুধু ট্রেন্ড দেখে?
🤔 সবশেষে বলবো —
সঠিক বিষয় নির্বাচন মানে অন্য বিষয়কে ছোট করা নয়,
বরং সন্তানের সম্ভাবনাকে সঠিকভাবে বুঝে নেওয়া।
🎯 “Trend নয়, Talent ও ভবিষ্যৎ সম্ভাবনা দেখেই সিদ্ধান্ত নিন।”
ধন্যবাদ।
নীলকান্ত রায়
বায়োলজি শিক্ষক
M: 8013140240

Want your school to be the top-listed School/college in Howrah?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Howrah
711112