Ramchandrapur High School - H S
27/04/2026
সকল মাধ্যমিক পরীক্ষার্থী কে Ramchandrapur High School - H S এর পক্ষ থেকে জানানো হচ্ছে আগাম শুভেচ্ছা। আমাদের বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তি পক্রিয়া শুরু হচ্ছে ৮ ই মে, ২০২৬ থেকে।
30/03/2026
১৯০৫ সালে শ্রী পুলিনবিহারী দাশ দ্বারা ঢাকা অনুশীলন সমিতির স্থাপনা ও তাতে তাঁর প্রতি অনুরক্ত শত শত যুবকের যোগদান এক ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হয়। শ্রী দাশ একজন অসামান্য অস্ত্র বিশারদ, লাঠিয়াল ছিলেন; তাঁর দ্বারা প্রশিক্ষিত দুর্দমনীয় যুবকেরা ক্রমেই ব্রিটিশ প্রশাসনের এক চিন্তার কারণ হয়ে ওঠে। সাম্প্রদায়িক সঙ্ঘর্ষে হিন্দুদের বাড়ন্ত ভয়ঙ্কর প্রত্যাঘাত অবস্থাকে অত্যন্ত জটিল করে তোলে। প্রতিবেশী ধর্মীয় সম্প্রদায় ও ব্রিটিশ প্রশাসনের মধ্যে এক ত্রাহি ত্রাহি রব ওঠে।
অতি শীঘ্রই পুলিনবাবুর কর্মকুশলতা, যোগ্য নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতির ৬০০টি শাখা গড়ে ওঠে এবং এক্ষেত্রে বিক্রমপুর ও বরিশাল জেলার সাফল্য হিতৈষী ও বৈরী দুপক্ষকেই স্তম্ভিত করে। ১৯১০ সালে গঠিত ঢাকা ষড়যন্ত্র মামলা ও তার সাথে সমিতির কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তির সম্বন্ধ সমিতির ভবিষ্যতের সম্মুখে এক প্রশ্নচিহ্ন দাঁড় করায়। অনুশীলন সমিতির দ্রুত বৃদ্ধি ব্রিটিশ প্রশাসন কে শঙ্কিত করে ও এর রোধে এক কমিশন সৃষ্টি করা হয়। কমিশনের কর্তব্য ছিল বৈপ্লবিক সংগ্রামের প্রভাবের বৃদ্ধির কারণ, বাঙালী হিন্দুর জাতিগত স্বার্থের সাথে তার সংযোগ অন্বেষণ করা ও এটিকে ধ্বংস করার এক নির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ করা। ১৯১৮ সালে এই সিডিশন কমিটি রিপোর্ট প্রকাশিত হয়।
প্রথম বিশ্বযুদ্ধে ভারতবর্ষে ব্রিটিশ রাজত্ব উচ্ছেদ হেতু অনুশীলন সমিতির মহা-পরিকল্পনা, ইতিহাসে খ্যাত হিন্দু-জার্মান ষড়যন্ত্র হিসেবে, এবং তার ব্যর্থতা ব্রিটিশ সরকারকে সমিতির প্রতি ক্রমশ প্রতিশোধপরায়ণ করে তোলে। ভয়ঙ্করতম নিষ্পেষণের মধ্য দিয়ে ব্রিটিশ প্রশাসন অনুশীলন সমিতি, তার ভিত্তি, ব্যাপ্তি ও বিচারধারাকে গুঁড়িয়ে দেওয়ার সর্বোত্তম প্রয়াস করে। শত শত যুবক গ্রেপ্তার হয়, নির্যাতিত হয়, ফাঁসিকাষ্ঠে নিজেকে উৎসর্গ করে – সমিতির বহু শাখা বন্ধ হয়ে যায়। নিঃসন্দেহে, এই বিশাল ক্ষতি অনুশীলন সমিতির কার্যপ্রবাহে নিদারুণ সমস্যা সৃষ্টি করে। বাঙালী হিন্দু জাতির ওপর তার সক্রিয় প্রভাব হ্রাসও হয় যথেষ্ট পরিমাণে। ফলতঃ এক শূন্যতার সৃষ্টি হয় সমাজের মধ্যে যা পূর্ণ করার লক্ষ্যে দ্রুত এগিয়ে আসে জাতীয় কংগ্র্রস ও কমিউনিস্ট পার্টি। ১৯৩০ সালের মধ্যে সরকারী নিষ্পেষণ, নতুন বিচারাধারার প্রভাবে সমিতির সদস্যসংখ্যায় দ্রুত ধস নামে। সমাজতন্ত্র ও সোভিয়েত বিপ্লবের প্রতি অখণ্ড বিশ্বাসে সমিতির বহু নেতৃস্থানীয় ব্যক্তি অন্যান্য গণসংগঠনে যোগদান করেন। অবশ্যই উল্লেখযোগ্য ব্যতিক্রমও ছিল। শ্রী পুলিনবিহারী দাশের মত বেশ কয়েকজন প্রণম্য বিপ্লবী চিরদিনই অনুশীলন সমিতির মূল আদর্শের, যা মূলত বাঙালী হিন্দুর শিরদাঁড়া হিসেবে প্রখ্যাত ইতিহাসে, প্রতি অনুরক্ত থেকে যান। ‘৪৬ র মহাসমর ও তদপরবর্তী ‘৪৭ র দেশভাগে তাঁদের সিংহসদৃশ পরাক্রম পুনরায় প্রতিষ্ঠিত করে হিন্দু জাত্যাভিমানকে।
তবুও এটি আশ্চর্যের বিষয় যে স্বাধীন ভারতের সরকার এই প্রকৃত অর্থে মহাত্মাদের স্বীকৃতি দিতে অস্বীকার করে। ১৯৪৭ সালে, জাতীয় স্বাধীনতার অনতিপরেই, প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহেরু বহু প্রখ্যাত ঐতিহাসিক সম্বলিত এক ইতিহাস কমিশন গঠন করেন দেশের মুক্তিসংগ্রামের প্রকৃত ইতিহাস রচনার জন্য। ডঃ তারাচাঁদকে সেই কমিশনের সভাপতি নিযুক্ত করা হয়; পশ্চিমবঙ্গ থেকে সেই কমিশনের দুজন সদস্য ছিলেন – বিশিষ্ট ঐতিহাসিক ডঃ রমেশচন্দ্র মজুমদার ও ডঃ সুরেন্দ্রনাথ সেন। কিন্তু নেহেরু ও কংগ্রেসর গোপন নির্দেশে বঙ্গের গৌরবময় সশস্ত্র বৈপ্লবিক সংগ্রামের ইতিহাসকে সম্পূর্ণ নস্যাৎ করা হয় এবং মুছে দেওয়া হয়। এর প্রতিবাদে ডঃ রমেশচন্দ্র মজুমদার কমিশন থেকে পদত্যাগ করেন ও বলেন, “একজন ঐতিহাসিক হিসেবে আমি কি করে একটি প্রতিষ্ঠিত ইতিহাসকে অস্বীকার করি?” এর প্রতিবাদে তিনি রচনা করেন “ভারতের মুক্তি সংগ্রামের ইতিহাস”, সেই গ্রন্থে ব্রিটিশ সাম্রাজ্যবাদ উচ্ছেদের সংকল্পে বঙ্গের মরণপণ বিপ্লবী সংগ্রাম ও অনুশীলন সমিতির গৌরবোজ্জ্বল ভূমিকা শ্রদ্ধার সাথে রক্ষিত আছে।
Ramchandrapur High School - H S
27/03/2026
আমাদের বিদ্যালয়ে ক্রেতা সুরক্ষা সম্পর্কিত
সচেতনতা মূলক অনুষ্ঠানের কিছু মুহূর্তের স্থির চিত্র :
Ramchandrapur High School - H S
Ramchandrapur High School - H S এর ফুটবল অনুশীলন চলছে :
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
Ramchandrapur Sankrail Howrah
Howrah
711313
Opening Hours
| Monday | 11am - 4pm |
| Tuesday | 11am - 4pm |
| Wednesday | 11am - 4pm |
| Thursday | 11am - 4pm |
| Friday | 11am - 4pm |
| Saturday | 11am - 1pm |