Smart Boyy

Smart Boyy

Share

03/12/2025

#চোখের_প্রেম
একদিন তুমি চোখের প্রেমে পড়েছিলে।
গাঢ় কাজলের সীমারেখা বেয়ে আমার চোখের নীল ছুঁয়েছিলে।
টানা টানা চক্ষুপল্লব দিয়ে যখন আমি পলক ফেলতাম, ততবার নাকি তুমি বেহুঁশ হয়েছো। নারীর চোখের কি মায়া। চোখ দেখে বুঝে নিতে আমি রেগে আছি নাকি মনে মনে কাঁদছি।
সে এক আলাদাই অনুভূতি।

সেই কবে থেকে চোখের ভাষা পড়তে পড়তে এখন নাকি সবটাই মুখস্ত তোমার, আর কিছু বুঝতে ভুলই হয়না। না বলা সব বুঝে যাও চোখ দেখে। মিথ্যে বলা যায়না, আড়াল করা যায়না, সে সবটা ধরে ফেলে।

যে পুরুষ চোখের প্রেমে পড়েছে, তার নজর নারীর বুকে যায়নি। সেই প্রেমগুলো দীর্ঘায়ু পেয়েছে। চোখের বয়স বাড়লে দৃষ্টি কমতে পারে সৌন্দর্য না।
আমি আজও কাজল পরি, হ্যাঁ তোমার জন্যই পরি, যাতে তুমি আবারও হারাও। বারবার প্রেমে পরো।
বয়সসন্ধির আবঝা দৃষ্টিতেও আমি যেনো তোমাকেই দেখি।আজীবন দেখি। অপলক দেখি।

🖊️হৃদয়ের আয়না (শ্রেয়শ্রী)
📷ছবি-নিজস্ব
হৃদয়ের আয়না - Hridoyer Aayna
#বাংলালেখা #চোখ #গল্প

Want your public figure to be the top-listed Public Figure in Howrah?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Howrah
711105