Tamaghna Paul Infotech
নেমকহারাম নেমন্তন্ন
কলম : সংগৃহীত
ভাষা পাঠ : শ্রী সাগর কুমার পাঠক
এডিটিং ও পোস্টার ডিজাইন : Tamaghna's
15/08/2020
COMING SOON
কলমে : সায়ন্তিকা মজুমদার
সুরঞ্জনা : সায়েরী
নীল : জয়দীপ দত্ত
ভাবনা : স্নেহাশ্রী
পরিচালনা : অবধূত - Abadhut পরিবার
আবহ ও উপস্থাপনা : তমোঘ্ন পাল
পোস্টার ডিজাইন : Tamaghna's
13/08/2020
Poster Design :- Tamaghna's
Writer :- Adrita Mukherjee
অবধূত - Abadhut
খাদ্য বিভ্রাট।
-বলি,আজ আবার কোথায় চললেন পেটু.. না মানে রামবাবু?
-শুনলাম একটা হোটেল খুলেছে, তারই খোঁজে আর কী। হে হে, ব্যাপারটা খাওয়াদাওয়ার বুঝলেন কিনা!
হ্যাঁ, এই হলেন খাদ্যরসিক রামচন্দ্র বসু। মোড়ের মাথার একটা মুদির দোকানের মালিক তিনি। তবে রোজগারের বেশিরভাগ টাই চলে যায় তার খাওয়াতে।তবে তিনি শুধুই বাঙালি খাবারের ভক্ত। তার মতে, সকল খাবারের রানি সেজেই তো বাঙালি খাবারের জন্ম। তাই বাঙালি খাবার ছাড়া কিছুই মুখে রোচে না তার। আজ এই খাওয়া তো কাল ঐ খাওয়া। পাড়ায় আড়ালে সবাই তাই 'পেটুক বাবু' বলে ডাকে। সেই পেটুক রাম বাবু চলেছেন নতুন এক হোটেলের উদ্দেশ্যে। ঠিকানা মতো সেই হোটেলে গেলেন কিছুক্ষণের মধ্যেই। দেখলেন দরজার ওপরে বড়ো বড়ো করে লেখা 'কোরি ফুড'। ভাবলেন, এখানে বোধহয় বিভিন্ন ধরনের 'কারি' আর 'তরকারি' পাওয়া যায়। আর কে পায় তাকে। ভেতরে ঢুকে চেয়ারে বসতেই একটা ছেলে তাকে বলল,"স্যার, ইয়োর অর্ডার প্লিজ "। নড়েচড়ে বসে রামবাবু বললেন," ইয়েস, ইউ গিভ আমাকে থিন্ চালের ভাত। কেমন! ঐ যে হোয়াইট হোয়াইট রঙের হয়। একদম ঝরঝরে লুক হবে ঐ টা।" ছেলেটি কী বুঝল কে জানে, খসখস করে কীসব লিখে নিল। তারপর রামবাবুর দিকে তাকাতেই তিনি আবার শুরু করলেন," তার উইথ, গিভ মুগ ডাল। ঐ ইয়েলো ইয়েলো রঙের হয়। তবে বুঝলে, একটু ঘন মানে থিক রাখবে। যাতে গুড করে মেখে ইট করা যায় আর কি। তারপর.. হ্যাঁ, মাংসের ঝোল। বুঝলে একদম গড়গড়ে করে হবে, ঐ রেড মতো। আর ঐ সরষের অয়েল টা যেন অনে ভাসে। শেষে একটু ম্যাঙ্গো, কুচি কুচি করে কেটে, একটু,এই একটু সল্ট আর সরষের অয়েল দিলেই হবে। " কথাগুলো শেষ করেই ছেলেটার দিকে তাকিয়ে বলল, "টাইম টাইম, কত টাইম টেক করবে তোমরা?" ছেলেটা আমতা আমতা করে বলল, " টোয়েন্টি মিনিটস্ স্যার"। শুনেই রামবাবু বললেন, "আচ্ছা, গিভ তাড়াতাড়ি। ছেলেটি চলে যেতেই মনের আনন্দে তবলা বাজাতে লাগলেন টেবিলের ওপর। কিছুক্ষণ পর ছেলেটি খাবার নিয়ে আসছে দেখে মনে মনে কি যে খুশী হলেন তিনি যে কি বলব। কিন্তু এসব কী? অ্যাঁ? এগুলো কী খাবার? লম্বা মতো সরু কীসব বাটিতে? তারপর হলুদ জল, আর ওরে বাবা! এটা কী লাল মতো? আর এই জিনিসটা আমের মতো দেখতে কিন্তু আম তো নয়! রামবাবু বিস্ময় চোখে তাকাতেই ছেলেটা বলে উঠল, " দিস্ ইজ্ ড্রাই নুডুলস, দিস্ ইজ্ স্যুপ উইথ কারকিউমিন এন্ড দিস্ ডাক গালবি, স্পেশাল ইন দিস হোটেল এন্ড দিস্ ইজ্ ডেসার্ট বুককুনি"। রামবাবু তেড়ে ওঠেন, "আরে ধুর মশাই? তখন থেকে কীসব বকুনি আর গালি, কীসব বলছেন বলুন তো? আমার ভাত, ডাল আর মাংসের ঝোল কোথায় শুনি? ইয়ারকি পেয়েছেন নাকি?" বলেই রেগে বেরিয়ে আসেন তিনি। বাইরে গাড়ির জন্য অপেক্ষা করছেন এমন সময় দেখলেন দরজার ওপরে কীসব কাজ হচ্ছে। ভাল করে দেখতে গিয়ে তো তিনি অবাক। ঐ 'কোরি' র পাশে আরও দুটো শব্দ বসে হয়েছে 'কোরিয়ান '। আসলে বাকি শব্দ দুটো ভেঙে গিয়েছিল। আর জুড়ে দেওয়া হয়নি কিনা।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Howrah