Sajal Mondal VLOG

Sajal Mondal VLOG

Share

Photos from Sajal Mondal VLOG 's post 19/03/2026

এখন রয়েছি বাঁকুড়া জেলায়, মানবাজারের দিক থেকে বাইক নিয়ে চলেছি পুরুলিয়ার বরাভূমের দিকে।
বাঁকুড়ার একটি প্রত্ত্যান্ত গ্রামে একটু দাঁড়ালাম, একটু ব্রেক আর কি। পথে অনেক বড়ো-বড়ো জঙ্গল দেখেছি। প্রত্যেক জঙ্গলের শেষ প্রান্তে রয়েছে কিছু গ্রাম, অল্প সংখ্যক বাড়ি তারপর আবার জঙ্গল, কোথাও কিছুটা জঙ্গল সাফ করে চাষাবাদ করা হয়েছে। রাস্তার ধারে একটি ছোট্ট দোকান, বেশ কিছু স্থানীয়রা ভিড় করে আছে, চা ও তেলেভাজা উদরস্ত করে স্থানীয়দের সাথে একটু গল্পগুজব করলাম, এসব আমার বেশ ভালোই লাগে, ওনাদের কে বিদায় জানিয়ে আবার এগিয়ে চললাম, হটাৎ চোখে পড়লো বামদিকে একটি প্রশাসনের তরফ থেকে লেখা রয়েছে,
"পটচিত্র শিল্পীদের গ্রাম" মাত্র 500 মিটার, কেনো জানিনা এইসব গ্রাম বাংলার ঐতিহ্য আমাকে বেশ আকর্ষণ করে।
রাস্তা পরিবর্তন হলো, এখন গাড়ির মুখ পটচিত্র শিল্পীদের গ্রামের দিকে, 500 মিটার যাওয়ার পর এক ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করলাম, আঙ্গুল বাড়িয়ে এক ভদ্রলোক কে দেখালেন, গাড়ি রেখে এগিয়ে গেলাম ওনার দিকে। উনি নিয়ে গেলেন একটি ছোট্ট মাটির বাড়িতে, বাড়ির বাইরে একটু ফাঁকা জায়গা দুটি ছোট্ট খাটিয়া রয়েছে আর রয়েছে ছোটো-বড়ো মিলিয়ে বাড়ির চারজন সদস্য।
উদ্দেশ্য বলায় এক ভদ্রমহিলা বাড়ির ভিতরে গিয়ে দুটি ব্যাগ নিয়ে এলেন।
চোখ ভরে দেখলাম নিপুন হাতে তৈরী এক এক চিত্র। এক একটিতে আবার পৌরানিক কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে ,জিজ্ঞাসা করায় জানতে পারলাম এর ভরসাতেই এনাদের রুজি-রুটি চলে, ভাবলাম কতটুকুই বা বিক্রি হয়, বর্তমান যুগ ঐতিহ্য বিমুখ হয়ে পড়ছে ,আমার সামর্থই বা কতটুকু এনাদের সাহায্য করার, ছবির কাহিনী এক কিন্তু আমি যেন দেখলাম এনাদের কষ্টের জীবন।
অনুরোধ :আপনারা যদি কখনো এনাদের দেখেন চেষ্টা করবেন একটি করে ছবি কেনার, আমি মনে করি এ সমাজে এখনো অনেক মানুষ আছেন যারা ঐতিহ্য পরায়ণ, সাধারণত গ্রাম বাংলার মেলা গুলিতে এনাদের দেখতে পাওয়া যায়, এক একটি ছবির মূল্য 300- 5000 টাকা পর্যন্ত,শুধু এনাদের কেনো, যারা যে কোনো প্রফেশনেই হোক না কেনো,যেগুলি গ্রাম বাংলার ঐতিহ্য বহন করছে, তাদের অবশ্যই পাশে থাকা উচিত।
........

Photos from Sajal Mondal VLOG 's post 18/01/2026

শান্তি

Want your public figure to be the top-listed Public Figure in Howrah?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Belkulai
Howrah
711322