Tusu's Life
15/06/2026
#অরাজকতা (কিছু অংশ)
#লেখা_সুলতানাখান
এই সমাজে মিথ্যে যদি সাজিয়ে গুছিয়ে প্রমাণ দিতে পারেন তাহলে সাত খুন ও মাফ... শুধু কি খুন?
রাত কে দিন....
তুমি অপরাধী, চরিত্র ঠিক নেই জানার পরেও যে মুখ বুজে সব সহ্য করে সে দুর্বল নয়। তার সম্মান নষ্ট হওয়ার ভয় থাকে। আপনার মতো অতো নিচু হতে পারবে না বলেই সে নীরব থাকে।
আর যেটা সত্যি সেটা কোনোদিন চাপা থাকে না... এই কথাটা যতটা সত্যি, ততটাই হতাশ করে... রাতকে দিন করা মানুষের দল। মিথ্যে প্রমান দেখিয়ে, নিজের করা দোষ অন্যের উপরে চাপিয়ে দিয়ে খবরের কাগজে বড়ো অক্ষরে ছাপিয়ে দিয়ে সাধু সাজে।এই AI যুগে মিথ্যে কে সত্যি আর সত্যি প্রমান করতে" বাঁয়া হাতকাটা খেল".... তবে সত্যি কি সে তো একমাত্র যিনি সকল সৃষ্টি কর্তা তাঁর তীক্ষ্ণ দৃষ্টি থাকে। কেউ দেখেনি?
কোনো প্রমান নেই? সেই দুটো চোখ, সেই সি সি ক্যামেরায় সব প্রমান আছে। সময় হলে নিজের কু কর্মের ফল পাবে। আর যদি সৎ পথে থাকো,সুকর্ম করে যাও তারও ফল তুমি পাবে। শুধু অপেক্ষা...
ন্যায় বিচার দেওয়া এই মেরুদন্ডহীন সমাজের কোনো মানুষের আর কম্ম নয়... ধিক্কার কাকে দেওয়া উচিত?
প্রশ্ন কাকে করা উচিত? মুখ খুললেও বিপদ না খুললেও বিপদ... তাহলে নিরাপদ কোথায়?আর নিরাপত্তাই বা কোথায়? সমাজের মেরুদন্ড হল শিক্ষা, সেই শিক্ষা, সংস্কৃতি আমরা পাই কোথায়? স্কুলে, কলেজে, বা পরিবারের থেকে। কিন্তু যে পরিবারের পুরুষ তার পাশবিক শক্তি প্রয়োগ করে.. নারীকে দমিয়ে রাখে,ঈশ্বরের পরে যদি কেউ বা কারুর কিছু সৃষ্টির ক্ষমতা থাকে সেটা হচ্ছে নারীর। আর সেই নারীর সম্মান করা বাদ দিয়ে অসম্মান করতে বিবেকে বাধে না নাকি বিকৃত মানসিকতা?আপনার মা যেমন নারী, তেমনি আপনার স্ত্রী ও নারী, আপনার কন্যা যেমন কনআপনার প্রিয়, অন্যের কন্যা সন্তান ও কোনো না বাবার খুব আদরের।হে মহান পুরুষ নারীকে সম্মান করতে শিখুন আর আপনার পুত্র সন্তানকে সেখান প্রতিটি নারী আপনার মা, দিদি, বোন,...মদ খেয়ে মাতলামি করলে মাতাল বলা যায় কিন্ত, মদ না খেয়ে মাতালের মতো করলে সেই পুরুষকে কি বলে?
আমার জানা নেই... হে মূর্খ পুরুষ যে নারীর গর্ভে আপনার জন্ম সেই নারী আপনার মা, আপনি যে নারীর উপর অত্যাচার করছেন সে নারী হয়তো অন্যের মা। আমার বোনটি বোনটি আর অন্যের বোনটি মালটি.... এই মানসিকতা থেকে বেরিয়ে আসুন। মানুষ হয়ে উঠুন।
তা না হলে পুরুষকে আর কেউ সম্মান না দিয়ে পশু বলে ডাকতে শুরু করবে...আপনি পুরুষ মানে যদি সিংহ বা বাঘ ভাবতে শুরু করেন নিজেকে তাহলে সেই সিংহ আর বাঘ মানুষ নয় পশু হয়... তাই নিজে কি পুরুষ মানুষ নাকি কাপুরুষ নাকি পশু হবেন সেটা আপনার উপর নির্ভর করছে।কোনো দায়িত্বশীল পুরুষ কোনোদিন শিশু হত্যা করে না, কোনো দায়িত্ববান স্বামী কোনোদিন কোনো নারীকে আঘাত করতে পারে না। কোনো দায়িত্ববান প্রেমিক কোনোদিন নিজের প্রেমিকাকে হত্যা করতে পারে না।এক জন নারীর ছেলে হতে ও যে পরিমান কষ্ট সহ্য করতে হয়, সেই পরিমান কষ্ট একটা কন্যা সন্তানের জন্য হয়।কিছু কিছু পুরুষ এখনো মূর্খের স্বর্গে বাস করে যেমন একটা কন্যা হওয়ার পুরো দোষ সেই নারীর উপরে চাপিয়ে দেয় কিন্তু বিজ্ঞান বলে একটা মেয়ে শুধু মেয়ে সন্তান দিতে পারে, আপনার পুত্র সন্তান হবে নাকি কন্যা সন্তান সেই দায় ও সম্পূর্ণ আপনার। নিজের দুর্বলতা অন্যের উপরে চাপিয়ে সাধু সাজতে যাওয়াই মূর্খামি।
আসলে এই সমাজের কাছে
মূর্খ আর মুখ্য এই দুই শব্দের যে বিশাল পার্থক্য আছে সেটাই অজানা।
কে দেখাবে?
কে বোঝাবে?
কে শুনবে কার কথা..
এ সমাজে চলছে এখন অরাজকতা... ✍🏻
13/06/2026
শুধু তোমার জন্য.. ✍🏻
💓💗
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Howrah