JITZ

JITZ

Share

22/04/2023

🌙 ঈদ মোবারক
"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
আল্লাহ্ সুবাহানাতালা আপনাদের এবং আমাদের নেক আমলগুলো কবুল করুন।
আমীন।

22/01/2023

প্রেম ভালোবাসার গল্প তো পরতে ভালো লাগে

আমাদের নবীর গল্প পরে দেখেন কেমন লাগে

একদিন রাতের বেলা

নবীজি সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আরবের গলি দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ এক ঘর থেকে অসহায় এক কান্নার আওয়াজ শুনে নবীজি সেই ঘরে গিয়ে দেখলেন,একজন হাতে চক্কি ( হাত দিয়ে আটা তৈরির এক যন্ত্র) ঘুরাচ্ছে।

নবীজি সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, কি হল তোমার। কান্না করছো কেন.? প্রতি উত্তরে তিনি বললেন, আমি মক্কার সর্দার উমাইয়ার ক্রয় করা গোলাম (ইসলামের প্রাথমিক সময়) । অনেক যন্ত্রণায় আছি আমি। সারাটিদিন মাঠে তার ছাগল দুব্বা ছড়াই,আর রাতে সে আমাকে দিয়ে গম থেকে আটা তৈরি করায়।
ভালো করে খেতে ও দেয়না, ঘুমাইতে ও দেয় না।
শরীরে খুবী অসুস্থতা বোধ হচ্ছে।

এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম,সেই ব্যক্তিকে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তুমি কিছুক্ষণ আরাম কর। আমি ই তোমার কাজ করে দিচ্ছে, এই বলে নবীজি হাতে চক্কি নিয়ে কাজ শুরু করে দিলেন। আর বড় ক্লান্ত শরীর নিয়ে সেই গোলাম কে ঘুমানোর সুযোগ করে দিলেন।

এইভাবে প্রতি গভীর রাতে নবীজি তার ঘরে গিয়ে তাকে সাহায্য করতেন। এবং নিজে কাজ করে তাকে ঘুমানোর সুযোগ করে দিতেন।

একদিন সেই গোলাম বলে, সাবধানে থাকিয়েন, এইখানে নাকি এক মোহাম্মদ আছে। তার থেকে দুরে থাকবেন, সে নাকি অনেক বড় যাদুকর। তার কাছে যে একবার যায় সে নাকি ফেরত আসতে পারেনা। ওর ধর্ম গ্রহণ করে নেয়।

এমন কথা শুনে দয়াল নবীজি মুচকি হাসলেন..

গোলাম বলে, আপনি হাসছেন কেন.?

নবীজি বলেন, তুমি যে মোহাম্মদ এর কথা বলছো, আমি ই হলাম সে মোহাম্মদ।

এই কথা শুনে, নবীজির সুন্দর চারিত্রিক বাস্তব প্রমাণ দেখে ওই গোলাম অঝোর নয়নে কান্না করতে লাগলেন। সাথে সাথে নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যান।

(সিরাতে নববী-৬৮৩)

27/10/2022

চমৎকার একটি কাহিনী- এক দিন ফাতেমা (রা:)
হযরত আলী (রা:) কে বলল,

স্বামী ঘরে কিছু সুতা কেটেছি, বাজারে বিক্রি করে
ক্ষুধার্ত দু'সন্তান হাসান ও হোসেনের জন্য কিছু আটা নিয়ে আসেন।
হযরত আলী (রা:) সুতা গুলো নিয়ে বাজারে ৬
দিরহামে বিক্রি করলেন। এমন সময় এক অসহায়
ছাহাবা হযরত আলী (রা:) কে বলল আলী, কিছু
দিরহাম কর্য হবে! আমার ঘরে বাচ্চারা না খেয়ে আছে।
একথা শুনে হযরত আলী (র:)
নিজের
ঘরের কথা চিন্তা না করে সুতা বেচা ৬
দিরহাম ঐ অসহায় ছাহাবাকে দিয়ে দিলেন।
কিছুক্ষন পর দেখল বাজারে এক ব্যক্তি একটি
উট নিয়ে হযরত আলীর নিকট এসে বলল, আলী
উট নিবে! হযরত আলী (রা:) বলল নিব, কিন্তু
দিরহাম (টাকা) নাই।লোকটি বলল নাও,
টাকা পরে দিলে চলবে। এ বলে
লোকটি চলে গেল,
কিছক্ষন পর আর একটি লোক এসে হযরত আলীকে
বলল, আলী তোমার উটটি বিক্রি করবে? নগদ ৩০০
দিরহাম দিব। হযরত আলী (র:) বললেন নাও,
নগদ ৩০০ দিরহাম দাও। হযরত আলী (র:) ৩০০
দিরহাম দিয়ে উটটি বিক্রি করে
উটের আসল
মালিককে খুজতে লাগল। কিন্তু পুরু বাজারে
উটের আসল মালিককে খুজে না পেয়ে ঘরে চলে
আসল। ঘরে এসে দেখল, নবীজি (স:) মা
ফাতেমার সাথে বসে আছেন। নবীজি (স:) মুচকি
হাসি দিয়ে বললেন, আলী! উটের ঘটনা আমি
বলব, নাকি তুমি বলবে! হযরত আলী (র:)হয়রান
হয়ে বললেন, ইয়া রসুলাল্লাহ (স:) আপনি বলুন।
নবীজি (স:) বললেন, আলী প্রথমে যে তোমাকে
উট বাকীতে দিয়ে ছিল, সে হচ্ছে হযরত
জিব্রাঈল (আ:) আর পরে ৩০০ দিরহাম দিয়ে যে
উটটি কিনে ছিল, সে হযরত ইস্রাফিল (আ:)। উট
ছিল জান্নাতের মা ফাতেমার, যা
দিয়ে জান্নাতে মা ফাতেমা (রা:) সওয়ার হবেন।
তুমি যে অসহায় ছাহাবাকে সুতা
বেচা ৬ দিরহাম কর্য দিয়েছিলে, তাহা
আল্লাহর নিকট খুব পছন্দ হয়েছে, আর তাহার বদলা আল্লাহ দুনিয়াতেই তোমাকে কিছু দিয়ে
দিয়েছেন। আমিন

Want your business to be the top-listed Beauty Salon in Howrah?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


2601 West 7th Street
Howrah
76107