Beauti advice & Tips

Beauti advice & Tips

Share

14/11/2022

শীতকালে ত্বকের যত্ন

শীতের তীব্র হাওয়ায় ত্বক ফাটার অভিযোগ সকল মহিলাদেরই থাকে। শীতের প্রভাব সবচেয়ে বেশি শুষ্ক ত্বকের উপরে হয়ে থাকে। আর সামান্য অসাবধানতার কারণে ত্বক ফাটতে থাকে। কখনো কখনো ত্বক ফেটে গিয়ে রক্ত ও বের হতে থাকে। মুখমন্ডলের সাথে সাথে শরীরের বিভিন্ন অঙ্গ - হাত,পা,পিঠ আর ঘাড়কেও দেখাশোনা করতে হবে। শীত - প্রবাহের দুষ্প্রভাবের কারণে প্রায়শঃই ত্বকের রঙ নষ্ট হয়ে যায়, সেজন্য শরীরকে যতটা সম্ভব ঢেকে রাখার চেষ্টা করবেন।

শুষ্ক ত্বক হলে সাবানের প্রয়োগ যতদূর সম্ভব কম করবেন ।

কোল্ড ক্রিম আর অলিভ অয়েল দ্বারা ত্বকের শুষ্কতা কিছুটা রোধ করা যায়। কিন্তু তার আগে মুখের ডিপ- ক্লিনজিন অবশ্যই করতে হবে। ডিপ ক্লিনজিন মিল্ক লাগিয়ে মুখমন্ডল ও ঘাড়ের ত্বককে ভালোভাবে রগড়ে মুছে ফেলুন।

ক্লিনজিন মিল্কের বদলে কাঁচা দুধ প্রয়োগ করলে প্রায়শঃ ত্বকে অনাবশ্যক লোম জন্মাতে দেখা যায়।

মুখমন্ডলকে পরিষ্কার করার জন্য টমেটোর রস অথবা ট্যাপারির রস অত্যন্ত উপকারী।

রাতে শোবার আগে মেকআপ পরিষ্কার করার পরে মুখে জল না দিয়ে বরং ক্লিনজিন এর পরে মুখমন্ডলকে ভিজে তোয়ালে দিয়ে মুছে ফেলতে হবে। তোয়ালে গরম জলে ভিজিয়ে ভালো করে চিপে নিয়ে ব্যবহার করা যায়। তারপর স্কিন টনিক সামান্য বাদাম তেলের সাথে মিশিয়ে ত্বকে মালিশ করতে হবে, মালিশ অন্তত দশ মিনিট করতে হবে ,যাতে ক্রিম ত্বকে শুষে যেতে পারে।

শীতের সময় হাত,বাহু আর শরীরের অন্য খোলা অঙ্গের উপর হ্যান্ড লোশন দিয়ে মালিশ করলে ত্বকের নষ্ট হয়ে যাওয়া রঙ আবার উজ্জ্বল হয়ে ওঠে। এতে রান্নাঘরে রান্না করার সময় হাত ফাটে না।

লেবুর রসে সামান্য গ্লিসারিন আর গোলাপ জল মিশিয়ে হ্যান্ড লোশন ঘরেই তৈরি করা যায়। আঙুল মোলায়েম রাখার জন্য হাতের কব্জি থেকে আঙুল পর্যন্ত মালিশ করতে হবে।

সরষের তেল, বাদাম তেল বা অলিভ অয়েল দিয়ে শরীর মালিশ করে সামান্য রৌদ্র স্নান করলে শরীরের ক্লান্তি দূর হয়ে যায়, আর শরীরের রক্ত সঞ্চার তীব্র হয়।

16/06/2022

আজকের বিউটি টিপস্
👉 যদি আপনার রক্ত পরিষ্কার না থাকে কীভাবে তা বুঝবেন এবং তার প্রতিকার কীভাবে করবেন?

👉 রক্ত ( Blood) আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এবং বিভিন্ন জায়গাতে পুষ্টি নিয়ে যায়। আমাদের শরীরে ভিটামিন, মিনারেল, অক্সিজেন এগুলো রক্তই বহন করে নিয়ে যায়।
👉 কীভাবে বুঝবেন আপনার রক্ত পরিষ্কার নেই। যদি আপনার রক্ত পরিষ্কার না থাকে তাহলে আপনার মাথার চুল ঝরে পড়তে পারে। ত্বক সম্পর্কিত যে কোনো সমস্যা হতে পারে যেমন - অ্যাকনে, পিম্পিল, ব্লেমিশ , ত্বকের মধ্যে লাল স্পট, চুলকানি প্রভৃতি নানারকম সমস্যা হতে পারে। তাই যদি এরকম সমস্যায় পড়ে থাকেন তবে অবশ্যই সবার আগে আপনার রক্ত পরিষ্কার করতে হবে। কারণ আপনি বাইরে থেকে যতই নিজের ত্বককে পরিষ্কার রাখুন না কেন আপনার শরীরকে ভেতর থেকে যদি পরিষ্কার না করেন তবে এই ধরনের সমস্যায় বারবার পড়তে পারেন।

👉 এবার আসি রক্ত পরিষ্কার করতে কী খাবেন?
নিম পাতা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাই সকালে খালি পেটে যদি নিমপাতা চিবিয়ে খেতে পারেন তবে খুবই ভালো এছাড়াও ন্যাচারাল উপায়ে তৈরি এই ব্লাড পিউরিফায়ার সিরাপ খেতে পারেন। এটি তৈরি হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে যার কোন সাইড এফেক্ট নেই অর্থাৎ এটির কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এটি নিম,খাস, চিরতা,মুন্ডি, হেনা,সারপুঙ্খ,সিমসাপা, খারবুজা, গোলাপ প্রভৃতি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি।
এই ব্লাড পিউরিফায়ার টি ত্বকের রং ঠিক করতে সাহায্য করে।
পিম্পিল ( ব্রণ) ঠিক করে।
অতিরিক্ত ওজন ঠিক করে
অ্যকনে, ব্লেমিশ, চুলকানি এইসব সমস্যা থেকে আরাম দিতে সাহায্য করে।

06/06/2022

আজকের বিউটি টিপস্
👉 রক্ত দূষিত হওয়ার কারণ
👉 আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটি যদি ঠিক না থাকে, তাহলে শরীর ঠিক থাকবে কী করে বলুন! তাই তো রক্তকে সবসময় পরিষ্কার রাখাটা আমাদের প্রথম কর্তব্য। রক্ত যে আর শুদ্ধ নেই, তা অনেক ভাবে বোঝা সম্ভব, যেমন আপনার কী খুব ব্রণ হয়? এও কিন্তু রক্ত দূষিত হয়ে যাওয়ার একটা লক্ষণ। এছাড়া সোরিয়াসিস নামে এক ধরনের ত্বকের রোগও কিন্তু রক্ত দূষিত হয়ে গেলেই হয়ে থাকে। রক্ত যেহেতু শরীরের প্রতিটি কোণায়, প্রতিটি অংশে পৌঁছে যায়, তাই রক্ত যদি ঠিক না থাকে তাহলে কিন্তু একে একে শরীরের বাকি অংশেও তার প্রভাব পরতে শুরু করে। তাই সাবধান!
১. অস্বাস্থ্যকর খাবার ২. থাইরয়েড এর ত্রুটি ৩. ধূমপান ৪. মদ্যপান এইসব কারণে রক্ত দূষিত হয়ে থাকে।

Want your business to be the top-listed Nail Salon in Howrah?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Howrah
711302