Motivation Cites

Motivation Cites

Share

29/11/2023

বাবা
সঞ্জয় সরকার

29/11/2023

জীবনের স্বাদ

একদা কিছু ছাত্র তাদের পুরানো শিক্ষকের বাড়িতে গেল । ছাত্রদের মধ্যে সবাই নিজ নিজ জীবনে প্রতিষ্ঠিত ।

তারা তাদের পুরনো শিক্ষকের সঙ্গে জীবন নিয়ে আলোচনা করতে লাগলো - কার জীবন কেমন চলছে,কেউ বাড়ি কিনেছ , কেউ গাড়ি কিনেছে ইত্যাদি ইত্যাদি ।

এইভাবে কিছুক্ষণ চলার পর শিক্ষক মহাশয় তাদের চা খেতে দিলেন, যার মধ্যে কিছু কাপ চিনামাটির (দেখতে খুব সুন্দর), কিছু প্লাস্টিকের(মোটামুটি) এবং কিছু কাগজের (ততটা ভাল নয়) ।

কাপ গুলি দেখার পর ছাত্রদের মধ্যে মজা করা করি শুরু হল যে ওই ভালো চিনামাটির কাপ গুলি কাদের প্রাপ্য ।

এই নিয়ে অনেক মজা চলল - কেউ বলল দেখা করার পরিকল্পনা আমার ছিল তাই চিনামাটির কাপ আমার প্রাপ্য, কেউ বলল আমি পড়াশোনায় ভালো ছিলাম তাই চিনামাটির কাপ আমার প্রাপ্য, কেউ বলল আমি গাড়ি চালিয়ে সবাইকে এখানে এনেছি তাই চিনামাটির কাপ আমার প্রাপ্য ইত্যাদি ইত্যাদি ।

এইসব এর মাঝখানে মাস্টার মশাই বললেন আমি ইচ্ছা করেই এই রকম তিন ধরনের কাপ দিয়েছে, এর থেকে জীবনের একটা সত্য তোমাদের বোঝানোর জন্য -কাপ হচ্ছে আমাদের জীবনযাপন যেমন টাকা পয়সা বাড়ি গাড়ি এইসব আর চা হচ্ছে আমাদের জীবন সুতরাং কাপ আলাদা হলেও চা সবারই একই তাই যে কাপেই চা খাও না কেন চায়ের স্বাদ একই অর্থাৎ জীবনযাপনের স্ট্যাটাস আলাদা হলেও জীবনের স্বাদ সবারই একই রকম ।

Want your business to be the top-listed Media Company in Howrah?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Jagadishpur Hat Howrah Kayal Para. Near Jagadishpur Girls High School
Howrah
711114