Aparna Ghosh Apsi
অভিশপ্ত স্নেহ
মাধ্যমিক পাশের পরে সৌম ্য টিউশন শুরু করে। শুধু নিজের হাত খরচা চালানোর জন্য নয়, যাতে মা-বাবার হাতে সংসারের জন্য কিছু টাকা তুলে দিতে পারে। খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের তার জন্ম। কিন্তু ওই যে তার মনের মধ্যে ছোট ছোট স্বপ্নগুলো বাসা বেধে আছে। বাবা মাকে খুশি রাখার নিজেকে একটা ছোট্ট ঘর উপহার দেবার আর সবথেকে প্রিয় তার ছাত্র-ছাত্রীরা যারা তার নাম উজ্জ্বল করে চলেছে হ্যাঁ। সব থেকে প্রিয় হচ্ছে তার ছাত্র-ছাত্রীরা তাদের জন্য সে রাতের পর রাত জেগে নোট লিখে কষ্ট করে তাদেরকে এক্সট্রা টাইম দিয়ে পাস করিয়ে দেয়। অনেক ছাত্র-ছাত্রী যারা দুর্বল মেধা য় তারাও সৌম্য র কাছে এসে নিজেদেরকে শুধরে নেয়। পাড়ার সবাই জানে সৌম্য হচ্ছে এক জাদুকর। আচার ব্যবহারে সত্যি তার জুরি মেলা ভার।
প্রায় ১২-১৩ বছর ধরে সে টিউশন করছে কোনদিন তার নামে কেউ কোন খারাপ কিছু মন্তব্য করতে পারেনি। অনেক ছাত্র অনেক ছাত্রী এসেছে তাদের সবাইকেই সৌম্য স্নেহের চোখে দেখেছে। বয়সের সাথে সাথে অনেক ছাত্রীর থেকে প্রেমের প্রস্তাব পেয়েছে। কিন্তু সেই প্রেমের প্রস্তাবকে সুন্দরভাবে ফিরিয়ে দিয়েছে তাদেরকে শিখিয়ে দিয়েছে ঠিক কোথায় কতটা অধিকার বোধ ফলাতে হয। সৌম্য যেমন একদিকে ভালো টিচার ছিলেন ঠিক তেমনি ভালো বন্ধু ছিলেন ছাত্র-ছাত্রীদের জন্য। আর সেখানেই জাদু লুকিয়ে থাকতো, ছাত্র-ছাত্রীরা এই কারণেই তাকে বেশি পছন্দ করত।
কিন্তু সেই তার জীবনে এমন অন্ধকার এক অভিশপ্ত দিন আসবে, সে কেন যারা তাকে চেনে তারাও ভাবতে পারেনি। আজ সে অন্ধকার কুঠুরিতে বন্ধ। বাড়িতে লোকের আনাগোনা সবাই আসছে কিন্তু সৌমের উপরে সেই বিশ্বাসটা আর কেউ ধরে রাখতে পারছে না। তাদের পরিবারের এত অসহায় অবস্থা আগে কখনো হয়নি। হয়তো হ হাঁড়িতে চাল ছিল না একদিন শুকিয়ে থাকতে হয়েছে দুদিন শুকিয়ে থাকতে হয়েছে তাদের, কিন্তু কোনদিন তাদেরকে অসম্মান করার সাহস পায়নি কেউ। কিন্তু আজ,যারা তাদের খারাপ চাইত যারা তাদের হিংসা করতো তারা আসছে তাদেরকে আঙ্গুল তুলে অসম্মান করে যাচ্ছে। অসহায় বাবা-মা শুধুমাত্রই মুখ লুকিয়ে বসে আছে। কিচ্ছু করার নেই কারন তারা কোন কিছুই জানেনা কিভাবে বাঁচতে হয় কিভাবে ছেলেকে প্রটেক্ট করতে হয় কিভাবে নিজেদের মান সম্মান আবার ফিরিয়ে আনতে হয়। সব ভরসায় ছিল যে সোনার টুকরো ছেলে। সেই আজ অন্ধকার কুঠুরিতে বন্দি।
চলবে।।।।
আমার কোন বন্ধু নেই। যে কজন ছিল বা আছে বা থাকবে বলে ভাবছে তারা চলতি পথে যে কোন সময় যেকোনো ভাবে এক এক করে হারিয়ে গেছে বা পরবর্তীকালে হারিয়ে যাবে। আমার কোন বেস্ট ফ্রেন্ড নেই। এক সময় যারা ভালো বন্ধু ছিল খুব ভালো বন্ধু তারাও আজ নেই। তারাও তাদের সময়ের অভাবে হারিয়ে গেছে। হয়তো চলতে চলতে অনেকের সাথে বন্ধু হয়েছে পথের কিনারে পথের মাঝে হয়তবা পথ শেষ হওয়ার কিছু আগে তারা সবাই বলে গেছে হয়তো কোন না কোনদিন দেখা হবে তখন আবার জমিয়ে আড্ডা মারা হবে। সেই সমস্ত হারিয়ে যাওয়া বন্ধুর তালিকা অনেকটা বড় কিন্তু সেই তালিকায় কোন বেস্ট ফ্রেন্ড নেই কোন বন্ধুর প্রমিস নেই সে আমার সাথে সারা জীবন বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ থাকবে।
যে সুন্দর সকল মুহূর্তগুলো বন্ধুদের মাঝে কাটানো হয়েছে সেই সকল সুন্দর মুহূর্ত গুলো শুধু স্মৃতি হিসেবে থেকে গেছে বন্ধু হারিয়ে গেছে স্মৃতি রয়ে গেছে। যে সকল বন্ধুদের সাথে হঠাৎ হঠাৎ বন্ধুত্ব তারা কিন্তু এমনি এমনি এগিয়ে এসে বন্ধুত্ব করেনি। তারা আমার সৌন্দর্য উপভোগ করেছে ঘ্রাণ নিয়েছে আর না হয় সময় কাটিয়েছে। তাদের মনে হয়েছিল তারা কিছুটা সময় উপভোগ করবে সেই সময় উপভোগ করে তারা হারিয়ে গেছে। তাদের তালিকা ও বেশ বড়।
এক একটা তালিকার মধ্যে বন্ধুত্বের অনেক অনেক নাম যুক্ত হয় কিন্তু একটা সময়ের পর সেই সমস্ত নাম একের পর এক স্মৃতি হিসেবেও মন থেকে মুছে যায়। তারা ধূমকেতর মতো আসে আর ধুমকেতুর মতোই মুছে যায় হারিয়ে যায় চিরতরে। তারা হয়তো কিছুটা আনন্দ দিয়ে যায়, আবার কখনো নিজেরা নিজেদের আনন্দ উপভোগ করে যায়। কিন্তু বন্ধুত্বটা অটুট থাকেনা।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Address
Howrah