Baksha Science Organisation
10/05/2026
দ্বাদশ পর্বের 'কুশল ভাবনা'য় রক্তদান শিবির সাফল্যের সঙ্গে শেষ হলো। এই চরম রক্ত সংকটের সময়ে 86 ইউনিট রক্ত আমরা শ্রমজীবী ব্লাড সেন্টারের রক্ত ভান্ডারে তুলে দিতে পারলাম।
সমস্ত রক্তদাতাদের এবং যারা রক্ত দিতে এসেও শারীরিক সমস্যার কারনে রক্ত দিতে পারলেন না — সকলকে আমরা শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই।
জাতি, ধর্ম ও রাজনৈতিক মতামত নির্বিশেষে সকল ধরনের মানুষের রক্তদানে এগিয়ে আসাই আমাদের আগামীর উদ্যোগ গ্রহণে শক্তি জোগাবে।
17/04/2026
বাংলা নববর্ষ ১৪৩৩-র সূচনা হয়েছে। বৈশাখে থার্মোমিটারের পারদ যেমন চড়ছে তেমনই বঙ্গদেশে ভোটের উত্তাপও চড়ছে একটু একটু করে। যদিও সব মানুষ যে ভোট দিতে পারবেন সেই ব্যবস্থা দায়িত্বশীল নির্বাচন কমিশন করে উঠতে পারেনি। তাদের কাজে অনেক ফাঁক ফোঁকর থেকেই গেলো - একটা বড় সংখ্যক সহনাগরিকদের ভোটাধিকার ফেরত পাওয়ার জন্য এখনও অনেক কাঠ-খড় পোড়াতে হবে।
এদিকে আমরা যারা প্রকৃতির সান্নিধ্যে থেকে পাখিদের সঙ্গে বন্ধুত্ব করি তাদেরও আবার নিজেদের আশেপাশের পাখিদের সমীক্ষা চালানোর সময় হয়ে গিয়েছে। আমাদের সমীক্ষায় কোনো ফাঁক ফোঁকর থাকলে চলবে না।
তাই বাকসা সায়েন্স অর্গানাইজেশনের আয়োজনে ও Birdwatchers' Society-এর সহযোগিতায় গ্রীষ্মকালীন পাখি দেখা ও পাখি গোনা আয়োজিত হবে আগামী ১৯ এপ্রিল রবিবার সকাল ৬টা থেকে, মণিরামপুরে। ওই দিন সকালে আমরা চিনে নেবো আমাদের এখানের স্থায়ীভাবে বাস করা হোক বা পরিযায়ী — সব পাখিদেরই। আর সেই সমীক্ষার তথ্য সঠিক ভাবে তোলা থাকবে eBird ওয়েবসাইটে। আর এইভাবেই একাধিক বছরের তালিকার সাথে তুলনা করে ভবিষ্যতে বুঝতে পারবো পাখিদের উপস্থিতিতে কেমন কি পরিবর্তন হচ্ছে জলবায়ু পরিবর্তন ও অন্যান্য ঘটনার সাথে সাথে।
আমাদের সাথে যোগ দিতে চাইলে এই Google Form (https://forms.gle/U4mhtDwc8wQomhMe8) fill up করে ফেলতে হবে। সর্বোচ্চ 20 জনকে আমরা যুক্ত করতে পারবো আমাদের সাথে আগে register করার ভিত্তিতে।
প্রকৃতি বাঁচুক, পাখিরা বাঁচুক তবেই বাঁচবো আমরাও। ভোটের ময়দানে বিভিন্ন পক্ষ যারা ক্ষমতায় এলে কি কি করবেন জানাচ্ছেন তারাও একটু প্রকৃতি রক্ষার দিকটা দেখবেন।
28/04/2025
সারা পৃথিবী জুড়ে যখন রক্তক্ষয় ও হিংসা চলমান, তখন সত্যিকারের মানবতার পরিচয় মেলে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে - অস্ত্রের মাধ্যমে নয়, রক্তদানের মাধ্যমে জীবন বাঁচিয়ে। এক ব্যাগ রক্ত একজন মানুষের জীবনে হতে পারে নতুন আলোর আশ্বাস।
গ্রীষ্মকালীন সময়ে, যখন রক্তের চাহিদা অনেক বেশি, তখন বাকসা সায়েন্স অর্গানাইজেশন-এর পক্ষ থেকে আমরা আয়োজন করেছি এক স্বেচ্ছায় রক্তদান শিবির, আগামী ২৫শে মে, ২০২৫ (রবিবার), মাধবপুর প্রাথমিক বিদ্যালয়ে। রক্ত সংগ্রহের দায়িত্বে থাকবে শ্রমজীবী ব্লাড সেন্টার, শ্রীরামপুর।
আপনার মতো সচেতন মানুষের আন্তরিকতা এবং সহৃদয়তা আমাদের এমন উদ্যোগ নিতে অনুপ্রাণিত করে। আপনি যদি আগেও রক্তদান করে থাকেন, বা নিয়মিত রক্তদাতা হন, অথবা যদি প্রথমবারের মতো রক্তদানে অংশ নিতে আগ্রহী হন - এই মহৎ কাজের অংশীদার হতে আমরা আপনাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই।
গ্রীষ্মের তাপপ্রবাহের কথা মাথায় রেখে রক্তদানের জায়গাটি স্বাস্থ্যসম্মতভাবে ঠান্ডা ও স্বস্তিদায়ক করার ব্যবস্থা থাকবে।
আপনার একটি ছোট্ট পদক্ষেপ হতে পারে কারো জন্য বেঁচে থাকার বড় ভরসা। আসুন, এই কর্মযজ্ঞে সকলে মিলে সামিল হই— রক্ত দিন, জীবন বাঁচান।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the organization
Address
Baksha
Hooghly
712304