Rishra
23/01/2021
1897 সালের 23 শে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্ম। আজ নেতাজির 125 তম জন্মদিবস। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় কিংবদন্তি ব্যক্তিত্ব। তিনি পরপর দুবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনালগ্নে তিনি ভারত ত্যাগ করে জাপানে বিপ্লবী রাসবিহারী বসুর সহযোগীতায় আজাদ হিন্দ ফৌজ পুনর্গঠন করেন এবং আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দান করে ব্রিটিশ মিত্রবাহিনীর বিরুদ্ধে ইম্ফল ও মায়ানমারে যুদ্ধ পরিচালনা করেন। নেতাজির অন্তর্ধান ও তথাকথিত মৃত্যু আজও রহস্যের ঘেরাটোপে বন্দী।
আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে তাঁহাকে জানাই সশ্রদ্ধ প্রণাম।🙏🏻😊
30/11/2020
রিষড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান ও বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ সরকার আজ প্রয়াত হয়েছেন। তাঁহার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি এবং শ্রদ্ধা জ্ঞাপন করি এবং তাঁর পরিবারের সকল সদস্যদের প্রতি রইল সমবেদনা।🙏🏻💐
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the organization
Website
Address
Hooghly
712250