Rupesh Sarkar

Rupesh Sarkar

Share

19/03/2026

শিক্ষা ব্যবস্থা - রূপেশ সরকার (হাবরার ভূমিপুত্র, ইঞ্জিনিয়ার, সমাজসেবী)

শিক্ষা হল একটি জাতির মেরুদণ্ড। শিক্ষা ব্যবস্থা যদি যথাযথভাবে কোনো সমাজে প্রতিষ্ঠিত না হয় তবে সেই সমাজ অন্ধকারে নিমজ্জিত হয়। শিক্ষা যারা সমাজের বুকে প্রসারিত করতে সহায়তা করে সেই শিক্ষকরাই আজ কোনঠাসা৷ চাকরির পরীক্ষায় দুর্নীতির মাধ্যমে আজ শিক্ষা ব্যবস্থাকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে বর্তমান রাজ্যের শাসক দল। প্রতি বছর চাকরি পাওয়ার বদলে, শিক্ষকরা আজ রাস্তায় বসে আন্দোলন করে অবহেলায় দিন কাটাচ্ছে। যে মেয়েটি ছোট থেকে শিক্ষকতা করার স্বপ্ন দেখত, সে আজ বসে রাজপথে হতাশাগ্রস্ত অবস্থায়। হীরক রাজার দেশের শিক্ষকদের যেমন অবস্থা হয়েছিল, এই হীরক রানীর দেশের ছবিটাও অবিকল একই। এর থেকে মুক্তি চাই। যে বাঙালির শিক্ষায় সারা পৃথিবীতে নামডাক ছিল, তার পুরনো দিনের কাহিনী আবারও বাস্তবের মাটিতে ফিরিয়ে আনতে হবে।

পুরো ভিডিওটি দেখতে এবং হাবরা সম্পর্কে অনেক না জানা তথ্য এবং হাবরার ভবিষ্যৎ কিভাবে নির্মাণ সম্ভব তা সম্পূর্ণ জানতে চলে আসুন এই লিঙ্কে –

https://www.rupeshsarkar.com/karyakarta/

#হাবরা #হাবড়া #উত্তর২৪পরগণা Bharatiya Janata Party (BJP) BJP West Bengal For BJP West Bengal

17/03/2026

কৃষি-শিল্প - রূপেশ সরকার (হাবরার ভূমিপুত্র, ইঞ্জিনিয়ার, সমাজসেবী)

হাবরার বিস্তীর্ন এলাকা মূলত কৃষিপ্রধান। এখনও কৃষকরা সরকারি পর্যায়ে যা যা সহায়তা পাওয়া দরকার তা পাচ্ছে না। বিভিন্ন কৃষি সমবায়ের মাধ্যমে যা যা তাদের পাওয়া উচিত সেসব থেকেও তারা বঞ্চিত। সেগুলো পাওয়ার পথ প্রশস্ত করার জন্য দরকার কেন্দ্রীয় সরকারের সাথে সুন্দর একটি যোগসূত্র, যা বর্তমান সরকার তৈরী করতে ব্যর্থ। পাশাপাশি, শিল্পকেও একইভাবে গুরুত্ব দিতে হবে। কৃষি এবং শিল্পে সমান্তরাল ভাবে বিনিয়োগ হলে হাবরা হয়ে উঠবে দেশের অন্যতম সমৃদ্ধশালী একটি অঞ্চল।

পুরো ভিডিওটি দেখতে এবং হাবরা সম্পর্কে অনেক না জানা তথ্য এবং হাবরার ভবিষ্যৎ কিভাবে নির্মাণ সম্ভব তা সম্পূর্ণ জানতে চলে আসুন এই লিঙ্কে –

https://www.rupeshsarkar.com/karyakarta/

#হাবরা #হাবড়া #উত্তর২৪পরগণা Bharatiya Janata Party (BJP) BJP West Bengal For BJP West Bengal

11/03/2026

BJP কার্যকর্তাদের পরিবারকে সেলাইমেশিন প্রদান

হাবরা বিধানসভায় বহু অর্থনৈতীকভাবে পিছিয়ে থাকা কার্যকর্তাদের পরিবার আছে, যাদের রুটি রোজগার তেমন নেই। কিন্তু দেশের সেবায় প্রাণপাত পরিশ্রম করে। তাদের অনেককেই সেলাইমেশিন দিয়ে তাদের কষ্ট কিছুটা লাঘব করার চেষ্টা করি।

https://www.rupeshsarkar.com/karyakarta/

#হাবড়া #উত্তর২৪পরগণা #বিজেপিপশ্চিমবঙ্গ #ভোটপরবর্তীহিংসা #রূপেশসরকার #মানবতারপাশে Bharatiya Janata Party (BJP) BJP West Bengal

Want your organization to be the top-listed Government Service in Habra?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Habra
743268