ASTHA
19/04/2026
#শুভ_জন্মদিন
জন্মদিন হলো মানুষের জীবনে প্রতি বছর ফিরে আসা একটি বিশেষ আনন্দঘন দিন, যা জন্মের তারিখকে স্মরণ করে পরিবার ও বন্ধুদের সাথে উদযাপন করা হয় । এটি নতুন বছরকে স্বাগত জানানোর, উপহার পাওয়ার এবং ভালোবাসার মানুষের সাথে স্মৃতি তৈরির দিন আর এই স্মৃতিকে স্মরন করে গুমা বড়বামনিয়া থেকে মজুমদার পরিবারের পক্ষ থেকে তাদের কন্যা #শৌর্য্যা_মজুমদারের পঞ্চম তম জন্মদিন পালন করলেন জেলে পারার শিশুদের মাঝে।
কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান টি শুরু হলেও সবার জন্য ছিল লজেন্স এবং বিরিয়ানি।
আস্থার পক্ষ থেকে #শৌর্য্যা_মজুমদারকে তার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল।
11/04/2026
মৃত্যু বার্ষিকী হলো প্রিয়জন বা শ্রদ্ধেয় ব্যক্তির প্রয়াণ দিবসে তাদের স্মরণ করার, আত্মার শান্তির জন্য প্রার্থনা করার এবং স্মৃতিচারণ করার একটি বিশেষ দিন। এটি শোক ও ভালোবাসার মিশ্রণে প্রিয়জনের অবদানের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে তাদের অমর করে রাখার জন্য অশোকনগর বনবনিয়া নিবাসি স্বর্গীয় #শ্যামল_দেবনাথ মহাশয়ের 3th মৃত্যুবার্ষিকী উপলক্ষ্য ওনার পরিবারের পক্ষ থেকে আজ জেলে পাড়ার বয়স্ক বাবা এবং মায়েদের হাতে রেশন সামগ্রী এবং একটি করে তুলে দিলেন।
আপনাদের চিন্তাভাবনা কে আমরা কুর্নিশ জানাই। 🙏🙏🙏🙏🙏
01/04/2026
আস্থার জন্মদিন উপলক্ষ্য আজকের কাজ টি একটু অন্য ভাবে করবার ইচ্ছে ছিল,
আমাদের আজ সুন্দরবনের একটি প্রান্তিক এলাকার বাসিন্দাদের পাশে থাকার কথা ছিল, বিশেষ কারনবসত আমরা করে উঠতে পারিনি। কথা দিচ্ছি ভোটের পরেই আমরা আমাদের কথামত তাদের পাশে পূনরায় দাঁড়াব।
02/03/2026
এটাই আমাদের বসন্ত উৎসব
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the organization
Telephone
Address
Ashoknagar Kalyangarh
Habra
743222