Islamic Guide Academy
12/10/2025
কুরআন সংরক্ষনের পুরো ইতিহাস | কেন ১৪০০ বছরেও বদলায়নি কুরআন?
কুরআন সংরক্ষনের পুরো ইতিহাস | কেন ১৪০০ বছরেও বদলায়নি কুরআন? কুরআন সংরক্ষনের পুরো ইতিহাস | কেন ১৪০০ বছরেও বদলায়নি কুরআন? ১৪০০ বছরেও কুরআনের এক অক্ষর পরিবর্তিত .....
07/10/2025
মাসলাকে আ'লা হযরত কেনো?
Mohammed Alamgir
আমার লিখিত বইটির একটি অধ্যায় হলো আমরা মাসলাকে আ'লা হযরত বলি কেনো?যারা বিরোধীতা করছে তাদের ভুলটা কোথায় তার উপর।সেখান থেকে সামান্য কিছু শেয়ার করছি।
এখানে মাসলাক শব্দটির অর্থসহ আরো কিছু আলোচনা এড়িয়ে মূল কনসেপ্টটাই উল্লেখ করছি।
মাসলাকে আ'লা হযরত হলো আহলে সুন্নাত ওয়াল জামা'আতেরই আরেক নাম।আহলে সুন্নাত ওয়াল জামা'আতের পূর্ববর্তী সকল আকাবির উলামাগণের জামে মাসলাকের নাম।এটা নতুন কোনো মাসলাক নয় বা মতবাদ নয়।এখন কারো মনে যদি এই প্রশ্ন জাগ্রত হয় যে,যদি এটা পূর্ববতী আকাবিরগণের মাসলাক হয়,আহলে সুন্নাত ওয়াল জামা'আত নাম নাহয়ে তাহলে নাম কেনো মাসলাকে আ'লা হযরত?
এর জবাব হলো: বর্তমানে বাংলাদেশসহ পুরো পৃথিবীতে সকলেই নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামা'আত বলে দাবী করছে।আহলে হাদীস সালাফীরা দাবী করছে তারা আহলে সুন্নাত ওয়াল জামা'আত।কওমী-দেওবন্দীরাও নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামা'আত বলে দাবী করছে।আরবে প্রতিষ্টিত ন> জ> দী ও >য়া> হা>বী মতবাদের অনুসারীরাও নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামা'আত বলে। এমনকি রাফিযী,শিয়ারাও বলছে তারা আহলে সুন্নাত ওয়াল জামা'আত। জা< >মা আ তে > ইসলাম নামক >সনত্রা সংগঠন পর্যন্ত নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামা'আত এর অনুসারী বলে দাবী করছে।মোট কথা এমন কেউ বাকী নেই,সকল বাতিল ফিরকার লোকেরাই বলছে তারা আহলে সুন্নাত ওয়াল জামা'আত।
এখন বলুন! আমরা আপনারা কোন্ আহলে সুন্নাত ওয়াল জামা'আত?
মূলতঃ এখানেই মাসলাকে আ'লা হযরতের পরিচয় দেয়ার কারণটি নিহিত।সকলেই যখন আহলে সুন্নাত ওয়াল জামা'আতের অনুসারী তাহলে কোনটা সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামা'আত সেটাকে চিহ্নিত করার জন্যই মাসলাকে আ'লা হযরতের নামে পরিচয় দেয়ার প্রয়োজন পড়ছে।কারণ আপনি যখনই আহলে সুন্নাত ওয়াল জামা'আত বলে পরিচয় দেবেন,তখন বাতিলপন্থীও আপনাকে বলবে সে আহলে সুন্নাত ওয়াল জামা'আত।যখন আপনি বলবেন আমি মাসলাকে আ'লা হযরতের অনুসারী আহলে সুন্নাত ওয়াল জামা'আত;তখন সে আপনার থেকে বহু দূরে অবস্থান করবে।কারণ সে জানে এখানে সুবিধে করা যাবেনা।
যারা মাসলাকে আ'লা হযরতের অনুসারী নয় বলে নিজেদেরকে দাবী করে,তারা মুখে অস্বীকার করলেও বাস্তবে অবশ্যই মাসলাকে আ'লা হযরতের বাইরে যাওয়ার সুযোগ নেই।কারণ সবাই আহলে সুন্নাত ওয়াল জামা'আত।তাহলে আপনি কোন ঘরাণার আহলে সুন্নাত ওয়াল জামা'আত?দেওবন্দী-কওমী ঘরাণার?নাকি আহলে হাদীস?নাকি শিয়া-রাফিযী?নাকি >জা> >মা আ >তে ই >স >লা> ম? নাকি ওয়াহাবী?
আপনি কি আল্লাহকে মিথ্যাবাদী হওয়ার আকীদা রাখেন?
আপনি কি মিলাদকে ময়লার সাথে তুলনা করেন?হিন্দুদের কানাইয়ার জন্ম দিনের থেকে নিকৃষ্ট বলে আকীদা রাখেন?তাসাউফকে নোংরা মানসিকতার প্রকাMuhammadশ মনে করেন?আপনি কি নবীগণ মরে মাটি হওয়ার আকীদা রাখেন?আপনি কি এটাও আকীদা রাখেন যে,জিব্রাঈল ওয়াহী নিয়ে এসে আলী রাঃ-কে নাদিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন বলে আকীদা রাখেন?
এটাও কি আপনার আকীদা যে,নামাযে নবীর খেয়াল গাধা গরুর খেয়াল থেকে খারাপ?
আপনি কি এই আকীদা রাখেন যে,সকল সাহাবা আদিল নয়?আপনি কি এই আকীদায় বিশ্বাসী যে,নবীরও অনেক ভুল-ত্রুটি হয়েছে যা গোনাহ্ কিংবা মন্দ?নবী আমার আপনার মতো বলে কি আপনার আকীদা?
যদি উপরের কোনোটাই আপনার আকীদা নাহয়ে থাকলে আপনি কিভাবে বুঝলেন যে,আপনি মাসলাকে আ'লা হযরত নন?
#সংক্ষেপিত
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the place of worship
Telephone
Website
Address
Babla, Malda
Malda Airport Area
732207