Gobhir Rate Jonakir Sathe RJK

Gobhir Rate Jonakir Sathe RJK

Share

11/02/2026

♦️Part :- 2110.
বহুদূর ....🌺

Atreyee Sarkar 🎙️
RJK Home Production 📻
Gobhir Rate Jonakir Sathe RJK 📻
Rater Jonaki Kunal RJK 📻
Jonaki The Band RJK 📻

11/02/2026

♦️Part :- 2103.
আমি হৃদয় বিক্রী করে ছিলাম...🌺
এক ফোঁটা শান্তির আশায় আমি হৃদয় বিক্রি করতে, বেরিয়ে ছিলাম, কিন্তু খরিদদার দুঃখ দিয়ে গেলো, আবার হৃদয়ও নিয়ে গেলো !
তোমার সাথেই সখ্যতা হওক,তোমার সাথেই হওক প্রেম
যে প্রেমেতে উন্মাদ হবো,যে প্রেমেতে সয়লাব হবো।

শুধু তোমার দর্পণে,তুমি দূর কিংবা অদূর
তা আমি ভাবি না,কেবল ভাবি, আমি কিন্তু তুমি ছাড়া না।

তোমার সাথেই সখ্যতা হওক,তোমার সাথেই হওক আলাপন,যে আলাপনে রং মাখবো,শুধু তোমার সুবাসের নেশায়।

❤️🌺💙

Kunal chanda rjk 🎙️
RJK Home Production 📻
Gobhir Rate Jonakir Sathe RJK 📻
Rjk Story 📻

23/11/2025

♦️Part :- 1942.
তোমার মাঝে ...🌺

Kunal chanda rjk 🎙️ Kanika Mondal.
Gobhir Rate Jonakir Sathe RJK 📻
Rater Jonaki Kunal RJK 📻
RJK Home Production 📻

23/11/2025

♦️Part :- 1939
তোমার চুল বাঁধা দেখতে দেখতে জীবনের অর্ধেক চলে গেলে তারপর -
তোমার কোলে শুয়ে বাদবাকী আয়ু শেষ হয়ে যেতে পারে।

আমি সন্দেহ করবো তোমার নরোম চোখের ভেতরে যতোটুক নরোম অভিমান লেগে থাকে,
আমি ঝগড়া করবো তোমার শাড়ির রঙ কেন হালকা হবে সে বিষয়ে
আমি তর্ক করবো আমার নিজের ফিলোসফির সাথে, জিতিয়ে দেব তোমার সমস্ত ভুলভাল যুক্তি-

তুমি আমাকে শাসন করবে শোবার ঘর থেকে বের করে দিয়ে দরজা বেঁধে পুরোনো বাংলা সিনেমার গান খালি গলায় শুনিয়ে।
তারপর, জীবনের অর্ধেক চলে গেলে
বাদবাকী যে সময় - আমরা কাটিয়ে দেব পাহাড়ে পাহাড়ে!

জীবনের অর্ধেক রাস্তায় যদি আমাকে ছেড়ে চলে যাও-
বাদবাকী যতোটা সময় হাতে থাকবে, পৃথিবীকে নিজের জন্য নরক বানাতে থাকবো।

💙🌺❤️

Kunal chanda rjk 🎙️
Rater Jonaki Kunal RJK 📻
Gobhir Rate Jonakir Sathe RJK 📻

23/11/2025

♦️Part:- 1913.
নিয়ে চলো ...🌺
🍁কুনাল :- রাতের নিস্তব্ধতায়, সব শব্দ যখন হারিয়ে যায় নিজের প্রতিধ্বনিতে—তখন এক নামই শুধু ফিরে আসে নিঃশব্দে, মীরা -
যেন চাঁদের রঙে মেখে থাকা এক অনন্ত ক্লান্তি,যেখানে আমি খুঁজে ফিরি একটু শান্তির আশ্রয়।

🌺মীরা :- ভালোবাসা মানে এমন কাউকে খুঁজে পাওয়া নয় যে তোমাকে সম্পূর্ণ করবে,ভালোবাসা হলো এমন কাউকে খুঁজে পাওয়া যে তোমাকে তোমার মতো করে গ্রহণ করবে!

🍁কুনাল :- আমি সেটা বুঝি মীরা,তবে তুমি কি একটু শান্তি দিবে আমায় ?
না, না... ভয় নেই ! আজ ভালোবাসা চাইছি না,
একটু আদর মেখেও দিতে বলবো না এই নিকোটিনে পুড়ে যাওয়া কালচে ঠোঁটে!

🌺 মীরা :- তাহলে কি চাই তোমার ?

🍁কুনাল :- শুধু একটু মাথা গুজার ঠাঁই দিবে আমায়?
অনেকদিন হয় ঘুমাই না! নিদ্রাহীন চোখে যে পৃথিবী দেখতেও আর ভাল্লাগে না।

🌺 মীরা :- আমি তোমাকে ভালোবাসি" এর চেয়ে সরল এবং সুন্দর আত্মসমর্পণ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই,কুনাল !

🍁কুনাল :- শুনো না...আমায় একটু বুকের মধ্যে রাখবে ? জীবনের সব ভয় ঢেকে একবার জড়িয়ে ধরবে?
বুকটাও যে খা খা করছে কতদিন হয়!
যে বুকে একাকিত্ব পুষতে পুষতে বিরহ, বিষণ্নতা আর অব্যক্ত আর্তনাদকে লালন করেছি,
সেই বুকে—বুক-মাথা রেখে একটু শান্তি দিবে আমায়?

🌺মীরা :- ভালোবাসার জন্য যারা অপেক্ষা করে তারা হয়তো জানে শেষ টা তাদের জীবনের সব চেয়ে বেশি আনন্দের সুখের সময় হবে। তাইতো তারা অপেক্ষা করে।

🍁কুনাল :- এই মীরা,কি ভাবছো?
এ রাতে ভালোবাসার অধিকার নিয়ে তোমাকে স্পর্শ করতে এসেছি?
উহু...
যে অধিকার নিয়ে ভালোবেসে ছিলাম, সেই অধিকার তো তুমি নিজেই কেড়ে নিয়েছো!
এখন অনধিকার চর্চা করি কিভাবে, বলো তো?

🌺মীরা :- শুনেছি, ভালোবাসা নাকি জীবনে সুখ এনে দেয়।
কিন্তু ভুল মানুষকে ভালোবেসে, পৃথিবীর কেউ সুখ পেয়েছে কখনো?
কি জানি! কেউ না কেউ হয়তো পেতেই পারে—
তবে আমি পাইনি!

🍁কুনাল :- হুটহাট মন খারাপে তোমার আলিঙ্গন, ঠোঁটে চুমু, আদর এসবে কেমন একটা বদঅভ্যেস হয়ে গেছে আমার!
কি হলো? এত চিন্তা করছো কেন?
আরে ভয় নেই... আজ চুমু, আদর কোনোটার আবদার করছি না!
শুধু বলবো—অনেকদিন হয় একটু হাসি না। একটুখানি হাসাবে আমায় ?

🌺মীরা :- জানো তো কুনাল, আমি এখনো তোমার ছায়ার কাছে হেরে যাই।
জানালার ধারে বসে থাকা চাঁদটাকেও আজকাল ভালো লাগে না,কারণ ওর আলোতেও তোমার মুখটা দেখি—
অথচ তোমায় ছুঁতে পারি না।

🍁কুনাল :- তাই বুঝি ? একসময় তুমি বলেছিলে, ভালোবাসা নাকি আলো।
আমি বিশ্বাস করেছিলাম, কারণ তখন তোমার হাসিটাই ছিল আমার সূর্য।
কিন্তু এখন প্রতিটি ভোরই যেন সন্ধ্যার মতো বিষণ্ন—
আলো আসার আগেই আমি অন্ধকারে ঢেকে যাই।,
মীরা,জানো কেমন লাগে?
যখন চারপাশে এত মানুষ, অথচ কেউ নেই।
তোমার অনুপস্থিতি এমন নিঃশব্দ যে,
নিজের নিঃশ্বাসের শব্দও কানে বাজে—
যেন ভেতরটা ফাঁকা হয়ে গেছে, একদম অন্তহীনভাবে।

🌺মীরা :- শুধু ভালবাসলেই কি সবকিছু জয় করা যায় ? দায়িত্ব নেবে না ? সেদিন যদি একটিবার ফিরে তাকাতে,
হয়তো বলতে পারতাম—
আমি শুধু ভালোবাসিনি, আমি তোমায় বেঁচেছি।
তোমার ছোঁয়া, তোমার অভিমান, তোমার নীরবতা—
সব মিলিয়ে গড়ে উঠেছিল আমার অস্তিত্বের দেহপুঞ্জ।
কিন্তু তুমি গেলে,
রেখে গেলে সেই পুরনো গন্ধ, সেই অনুচ্চারিত চাওয়া,
রেখে গেলে এক অন্তহীন প্রশ্ন—“ভালোবাসা কি সত্যিই শান্তি দেয়?”

🍁কুনাল :- মীরা আমার,
ভালোবাসা চাই না, অধিকারও না—শুধু একটুখানি শান্তি চাই,যেখানে তুমি নেই, অথচ তুমি আছো প্রতিটি নিঃশ্বাসের মধ্যে। যেখানে আমি চোখ বন্ধ করলে দেখি—
তোমার নরম মুখ, তোমার নীরব কণ্ঠস্বর,আর এক অনন্ত ডাক বাজে ভিতরে,নিঃশব্দে, অবিরাম—মীরা !

💙🌺❤️

Dipa Biswas 🎙️ Kunal chanda rjk
Gobhir Rate Jonakir Sathe RJK 📻
Rater Jonaki Kunal RJK 📻
RJK Home Production 📻

Want your business to be the top-listed Media Company in Egra?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Aruya
Egra