Earth Key Foundation

Earth Key Foundation

Share

19/06/2026

জরুরি বিজ্ঞপ্তি

সুধীজন,

আপনাদের আন্তরিক সহযোগিতায় মিশন আহার কর্মসূচির মাধ্যমে প্রতিদিন বহু মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। এজন্য আমরা আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তবে খাদ্য মানুষের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই খাদ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ গুরুত্ব প্রদান করি।

সেই লক্ষ্যে আপনাদের কাছে বিনীত অনুরোধ—

• রান্না সম্পন্ন হওয়ার সর্বাধিক 5 ঘণ্টার মধ্যে খাদ্য আমাদের কাছে হস্তান্তর করবেন।
• খাদ্য অবশ্যই স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশে প্রস্তুত করবেন
• খাদ্য পরিচ্ছন্ন ও নিরাপদ পাত্রে সংরক্ষণ ও পরিবহন করবেন।
• প্রয়োজন অনুযায়ী নির্ধারিত সময়ে খাদ্য সঠিকভাবে গরম করার ব্যবস্থা করবেন।
• খাদ্যের গুণগত মান, সতেজতা ও স্বাস্থ্যবিধি বজায় রেখে আমাদের কাছে প্রেরণ করবেন।

আমরা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে জানাতে চাই যে, সংস্থার পক্ষ থেকে খাদ্য গ্রহণের পর তা পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে মিশন আহার কর্মসূচির মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়।

মানবসেবার এই মহৎ উদ্যোগে আপনাদের সহযোগিতা ও সচেতনতা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। আসুন, আমরা সবাই মিলে নিশ্চিত করি—প্রতিটি খাদ্য যেন নিরাপদ, স্বাস্থ্যসম্মত এবং মানবিক মর্যাদার উপযোগী হয়।

মিশন আহারআর্থ কি ফাউন্ডেশন“মানবতার সেবার সৈনিক আমরা”

Want your organization to be the top-listed Non Profit Organization in Dharmanagar?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Dharmanagar