sweet lime

sweet lime

Share

23/06/2023

দুপুর বারোটায় বিমানবন্দরে নেমে আধঘণ্টা দাঁড়িয়ে ভীষণ রেগে গেল আরশি । প্রায় আধঘণ্টা পর দেখলো একজন লোক তার দিকে ছুটতে ছুটতে আসছেন । লোকটি এসে বললেন ,

" Are you Miss Banerjee ? " আরশি উত্তর দিলো " Yes . আমি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি আর আপনার কোনো পাত্তাই নেই ! " মিঃ রবার্ট অত্যন্ত লজ্জা পেয়ে বললেন , " I'm extremely sorry Miss Banerjee . " এই বলে আরশির ব্যাগপত্র গাড়িতে তুলে রওনা দিলেন । সারা রাস্তা রীতিমতো রাগে গজগজ করতে থাকে নায়িকা আরশি ব্যানার্জী । বিমানবন্দর থেকে পৌনে দুই ঘন্টার সফর শেষে গাড়িটি এসে থামলো এক বিশাল অ্যাপার্টমেন্টের সামনে ।

গাড়ি থেকে নেমে দাঁড়ালো আরশি । সাথেই সাথেই মায়ের ফোন । ফোনটা রিসিভ করতেই যেন আরশির কানে তুফান

উঠলো । এটা যে সে তুফান নয়, মায়ের রাগের সাইক্লোন । " আরে মা কি হোলো ? এতো চীৎকার করছো কেন ? Be cool my dear mom " । ফোনের অপর প্রান্ত থেকে আরশির মা চীৎকার করতে লাগলো , " সেই দু ঘন্টা ধরে সমানে ফোন করে যাচ্ছি , রিং হয়ে হয়ে কেটে যাচ্ছে । চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে , তোকে ফোনে পাচ্ছি না । বাধ্য হয়ে জিৎকে ফোন করলাম । ও বললো তোর ফোন বেজে বেজে কেটে

যাচ্ছে । ও খুব চিন্তায় আছে । আমার তো চিন্তায় হাত - পা ঠান্ডা হয়ে গেছে, আর তুই বলছিস cool থাকতে । তা কি করে cool থাকবো শুনি । এখন কোথায় তুই ? ফোন ধলছিলি না কেন ? " উর্ধশ্বাসে এতো কথা বলতেই আরশি বললো , " আরে মা তোমার মেয়ে এখন বড়ো হয়েছে আর ছোটো বাচ্চাটি নেই । আর ফোনটা সাইলেন্ট করা ছিল তাই শুনতে পাইনি । তবে এখন অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছি । তুমি চিন্তা কোরো না । আমি আগে আমার ফ্ল্যাটে ঢুকে তোমাকে আবার ফোন করছি । " এই বলে আরশি ফোন কেটে মিঃ রবার্টের সাথে চলে যায় ।

অ্যাপার্টমেন্টের লিফ্টে করে আরশি আর মিঃ রবার্ট উঠে গেল সাততলায় । ফ্ল্যাটের দরজার সামনে যেতেই আবার আরশির ফোন বেজে উঠলো । ব্যাগের ভেতর হাত ঢুকিয়ে ফোন বের করে রিসিভ করতেই অপর প্রান্ত থেকে শুনতে পেলো জিৎয়ের কন্ঠস্বর । আরশি বললো , " হ্যাঁ বলো " বলার সাথে সাথেই আরেক প্রস্থ তুফান উঠলো । জিৎ অর্থাৎ আরশির হবু স্বামী তৃষানজিৎ মুখার্জী রীতিমতো চীৎকার করছে । সে বললো , " তোমার কি ব্যাপার বলোতো ? সেই দুই ঘণ্টা ধরে আমি , তোমার মা আর মোনালি সমানে তোমাকে ফোন করে যাচ্ছি । ফোন বেজে বেজে কেটে যাচ্ছে অথচ ফোন তুলছো না । আমাদের তো চিন্তায় পাগল হবার মতো অবস্থা । নতুন জায়গা , তার উপর প্রথমবার বিমান সফর । আমরা ভাবছি তুমি কি কোনো বিপদে পড়লে না অন্য কিছু । " এই কথা শেষ না হতেই আরশি জবাব দিলো, " আরে না না কোনো বিপদে পড়িনি , আসলে ফোন সাইলেন্ট করা ছিল তাই শুনতে পাই নি । আমারই ভুল হয়েছে ফোনটা সাইলেন্ট না করে ভাইব্রেশনে রাখা উচিত ছিল । Sorry Sorry রাগ কোরো না । আমি ভালোভাবে পৌঁছে এখন অ্যাপার্টমেন্টে আমার ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে আছি । দাঁড়াও ঘরে ঢুকি " । আরশি কানে ফোন ধরেই মিঃ রবার্টকে বললো , " আপনি দরজা খুলুন । "

চলবে৷

Want your public figure to be the top-listed Public Figure in Dankuni?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Kalipur Udaya
Dankuni
712708