Geographical Intelligence Centre
05/06/2022
পৃথিবীর সর্ববৃহৎ উদ্ভিদের খোঁজ পেয়েছেন অস্ট্রেলিয়ার একদল গবেষক। শুধু তাই নয়, জানা গেছে এটি প্রায় 4500 বছরের পুরনো, অর্থাৎ সিন্ধু সভ্যতার সমকালীন এই উদ্ভিদটি।
পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে শার্ক বে (Shark Bay) তে প্রায় 180 কিমি বিস্তৃত এই সামুদ্রিক আগাছাটি; অর্থাৎ মুম্বাই থেকে পুনের দূরত্বের চেয়েও বেশি বিস্তৃত এটি। গবেষকরা সমগ্র খাঁড়ি জুড়ে আগাছার নমুনা বিশ্লেষণ করে দেখেছেন এগুলির প্রধান শেকড় একটিই এবং জিন ও একই। এটির বিজ্ঞানসম্মত নাম "Posidonia australis". স্ব-পরাগমিলনের (sologamy) দ্বারা এটি নিজের জিনের গঠন বাঁচিয়ে রাখতে পেরেছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।
ইতিপূর্বে পৃথিবীর বৃহত্তম উদ্ভিদের খেতাব ধরে রেখেছিল আমেরিকার উটা প্রদেশের Aspen গাছ এবং দ্বিতীয় স্থানে ছিল কলকাতার বোটানিক্যাল গার্ডেনের "The Great Banyan Tree".
#উদ্ভিদ #সামুদ্রিক_ঘাস
02/07/2021
#ডেস্টিনেশন_ক্রোয়েশিয়া
অ্যাড্রিয়াটিক সাগরের পূর্ব উপকূলের বিখ্যাত কার্স্ট অঞ্চলের কথা আমরা সকলেই কমবেশি জানি। বসনিয়া–হার্জেগোভিনার রক্তাত্ব ইতিহাস থেকে 2018 সালের ফিফা বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়ার পরাজয় – যুগোস্লোভিয়ার এই উত্তরসূরীরা (স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া-হার্জেগোভিনা, সার্বিয়া, মন্টেনিগ্রো, কোসোভো ও নর্থ ম্যাসেডোনিয়া) অনেক ট্র্যাজিক ঘটনার সাক্ষী থাকলেও প্রাকৃতিক সৌন্দর্যে এই দেশগুলিতে কোনো খামতি নেই। পূর্বতন যুগোস্লোভিয়ার থেকে সৃষ্ট ক্রোয়েশিয়ার কিছু অদ্ভুতরকমের সুন্দর ছোট ছোট দ্বীপ নিয়ে আজকে কথা বলবো...❤️🐟
(নিচের ছবিগুলিতে ক্লিক করুন)
12/06/2021
#রাজস্থান
সম্প্রতি ভারতীয় উপমহাদেশের প্রথম এবং বিশ্বের সর্ববৃহৎ "Geoglyph" এর নিদর্শন আবিষ্কৃত হলো রাজস্থানের থর মরুভূমিতে। জয়সলমির শহর থেকে ৫০ কিমি উত্তরে বোহা নামের একটি গ্রামের পাশে মরু অঞ্চলে এইসব "Geoglyph" দেখা গেছে।
⚠️"Geoglyph" কি?
Geoglyph বলতে ভূপৃষ্ঠের ওপর মনুষ্যসৃষ্ট বিস্তীর্ণ লেখনী বা জ্যামিতিক আকৃতিকে বোঝায় যা আকাশ থেকে দৃশ্যমান। এটি "Geo" তথা পৃথিবী এবং মিশরের চিত্রলিপি তথা হায়ারোগফিক লিপির সম্মেলনে সৃষ্ট।
এখনও অবধি বিশ্বের বৃহত্তম Geoglyph এর নিদর্শন ছিল দক্ষিণ আমেরিকার পশ্চিমে পেরুর উপকূলে নাজকা মরুভূমিতে "নাজকা লাইনস", যা ৪৮ কিমি দীর্ঘ এবং ৮০০ টি ছোটবড় লাইনের সমাবেশ। প্রায় ৫০০ খ্রিস্টপূর্বে নির্মিত এই দাগগুলো প্রাচীন উপজাতি সমাজের কোনো রীতি বলে মনে করা হয়। ১৯২৭ সালে এগুলি আবিষ্কৃত হয়।
থর মরুভূমিতে পাওয়া Geoglyph গুলির আবিষ্কার করেছেন ফরাসি বাবা ছেলের জুটি Carlo এবং Yohann Oetheimer. তারা প্রথমে গুগল স্যাটেলাইট ম্যাপের মাধ্যমে সর্বপ্রথম সন্ধান পান, পরে ভারতে এসে ড্রোনের মাধ্যমে এগুলির বিশ্লেষণ করেন। তারা স্যাটেলাইটে মোট ৮ টি সম্ভাব্য স্থানের খোঁজ পেলেও বাস্তবে ২ টি কেই Geoglyph হিসেবে খুঁজে পান। Geoglyph গুলির বিস্তার প্রায় 100000 বর্গমিটার।
এই দাগগুলো র পাশে ১৫০ বছর পুরনো স্মৃতিসৌধ রয়েছে যা আঞ্চলিক প্রাচীন হিন্দু সংস্কৃতির অঙ্গ ছিল। এজন্য তারা এগুলিকে সম্ভাব্য ১৫০ বছরের পুরনো বলছেন, তবে কার্বন ডেটিংয়ের মাধ্যমে এগুলির ইতিহাস আরো ভালোভাবে জানা যাবে বলে মনে করা হচ্ছে।
https://www.dailymail.co.uk/sciencetech/article-9616319/Huge-spiral-Indian-desert-largest-drawing-experts-say.html
https://www.sciencedirect.com/science/article/abs/pii/S2352226721000362
ছবি: রাজস্থানে আবিষ্কৃত Geoglyph এর স্যাটেলাইট ইমেজ।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Cooch Behar