FAIR FIELD EXCELLENCE
17/03/2026
"পাশে আছি"
আমরা ফেয়ার ফিল্ড এক্সেলেন্স পরিবার পাশে আছি।
আজ কাজিবসান স্টাডি সেন্টারে ইমামি ফাউন্ডেশনের সহযোগিতায় ফেয়ার ফিল্ড এক্সেলেন্স পরিবারের ব্যবস্থাপনায় আয়োজিত হলো মহতী স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির। এছাড়াও রক্তের বিভিন্ন পরীক্ষা ও ইসিজি পরীক্ষা বিনা খরচে করে দেওয়ার ব্যবস্থা করা হয়। 155 জন মানুষ আজকের এই শিবির থেকে ডাক্তার বাবুদের সুপরামর্শ পেয়েছেন।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ইমামি ফাউন্ডেশনকে আমাদের পাশে থাকার জন্য।
এছাড়াও বিশেষজ্ঞ ডাক্তার বাবু গন, চক্ষু পরীক্ষার জন্য আগত কে এল রাহা সেবা সদন, রক্ত পরীক্ষা ও ই সি জি পরীক্ষার দায়িত্বে থাকা মেদিনীপুর স্ক্যান সেন্টারকে ফেয়ার ফিল্ড এক্সেলেন্স পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
09/03/2026
এবছরের তৃতীয় রক্তদান শিবিরটি আমরা সংগঠিত করছি আগামীকাল সকাল 10 টায় দেশপ্রাণ ব্লকের আউরাই অঞ্চলের বাসুদেববেড়িয়া গ্রামে। নিকটবর্তী বন্ধুদের রক্তদানে আহ্বান জানাই।
01/03/2026
আজ কাঁথির প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়ে এক হৃদয়ছোঁয়া দৃশ্যের সাক্ষী থাকলাম আমরা।
Fair Field Excellence র উদ্যোগে কাঁথির বহু বিশিষ্ট মানুষকে সঙ্গে নিয়ে আয়োজিত হলো গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি।
আমাদের একটাই দাবি—
কাঁথি মহকুমা ব্লাড ব্যাংকে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন মেশিন স্থাপন
ব্লাড ব্যাংকের সম্প্রসারণ ও আধুনিকীকরণ
মাত্র দুই ঘণ্টায় প্রায় পাঁচ শতাধিক পথচলতি মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর করলেন দাবিপত্রে। এই সাড়া প্রমাণ করে দিয়েছে—এটি আর শুধু একটি সংগঠনের দাবি নয়, এটি আজ কাঁথির সাধারণ মানুষের দাবি।
পথসভায় বক্তারা বলেন, কম্পোনেন্ট সেপারেশন মেশিন স্থাপন হলে এক ইউনিট রক্ত থেকে প্লাজমা, প্লেটলেট ও রেড সেল আলাদা করে একাধিক রোগীর চিকিৎসায় ব্যবহার করা সম্ভব হবে। এতে রক্তের অপচয় কমবে এবং বহু জটিল রোগীর জীবনরক্ষা সহজ হবে।
আজকের কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিভিন্ন সামাজিক ও শিক্ষাক্ষেত্রের প্রতিনিধিরা। গণস্বাক্ষর সংগ্রহে অংশ নেন বহু সচেতন নাগরিক।
আমরা খুব শীঘ্রই সংগৃহীত স্বাক্ষর-সহ আবেদনপত্র স্বাস্থ্য প্রশাসনের হাতে তুলে দেব।
আমাদের বিশ্বাস—
একটি আধুনিক ব্লাড ব্যাংক মানে শুধু উন্নত পরিকাঠামো নয়, এটি অসংখ্য মানুষের জীবনের নিরাপত্তা।
আসুন, কাঁথির উন্নত স্বাস্থ্য পরিষেবার দাবিতে আমরা সকলে একসাথে থাকি।
Click here to claim your Sponsored Listing.
Contact the organization
Telephone
Address
Mirzapur Bazar Road, Kajibasan, Boikunthapur
Contai
721442