SAMIR DANCE ACADEMY

SAMIR DANCE ACADEMY

Share

10/10/2024

ধামা" শব্দটি থেকে "ধামাইল" শব্দটির উৎপত্তি; এর অর্থ আবেশ / ভাব। আবার, আঞ্চলিক / কথ্য হিসেবে এর অর্থ উঠোন। ধারণা করা হয়, রাধারমণ দত্ত ভাবুক প্রকৃতির হওয়ায় এই জাতীয় নামের উৎপত্তি হয়েছে। আবার অনেকের মতে, বাড়ীর উঠোনে এই গান - নাচের আয়োজন করা হয় বলে একে "ধামাইল গান / নাচ" বলে।

ধামাইল গান ও ধামাইল নাচ বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে প্রচলিত একজাতীয় কাহিনী সংবলিত বাংলা লোকগান এবং নৃত্য যা এই অঞ্চলের লোকসাহিত্যের একটি অংশ। যে কোন মাঙ্গলিক অনুষ্ঠানেই এই গীত-নৃত্য পরিবেশনা স্বাভাবিক বিষয় হলেও বর্তমানে সাধারণতঃ সনাতন ধর্মীদের বিয়ের অনুষ্ঠানেই এর অধিক প্রচলন দেখা যায়।রাধারমণ দত্ত কর্তৃক এই গান সর্বাধিক প্রচারিত ও প্রচলিত হওয়ায় তাঁকেই এর স্রষ্টা বলে গণ্য করা হয়। তবে প্রতাপরঞ্জন তালুকদারের প্রণীত ধামাইল গানও হাওরাঞ্চলে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। তাঁর রচিত ধামাইল গান ‘প্রতাপ-বান্ধা’ হিসেবে সমধিক পরিচিত।

সমীর ডান্স অ্যাকাডেমি নতুনভাবে বাংলার এই লুপ্তপ্রায় ধামাইল নৃত্যকে তুলে ধরছে। বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চেও এই ধামাইল নৃত্য প্রদর্শিত হয়েছে। মায়েরা এই নৃত্য পরিবেশন করেন।

নৃত্য পরিচালনায় সমীর পন্ডা।

অনুষ্ঠানের জন্য যোগাযোগ করতে পারেন
097750 07062 /9126363570

03/09/2024

বিশেষ বিজ্ঞপ্তি: ৬ ই অক্টোবর ১২ পেরিয়ে চির নতুনের ডাক অনুষ্ঠান বিশেষ কারনে স্থগিত করা হলো। পরবর্তী তারিখ শীঘ্রই জানানো হবে।

Want your organization to be the top-listed Non Profit Organization in Contai?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Heria, Near State Bank, Chandipur, Near Reliance Store , , Contai Rupasi Bypass।, 097750 07062/9126363570, Https://maps. App. Goo. Gl/qMJJK
Contai
721430