Excellent study and placement

Excellent study and placement

Share

26/09/2024

শুভ জন্মদিন মাস্টার মশাই।
আজ ২৬ শে সেপ্টেম্বর বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার, ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালী শিক্ষাবিদ, সংস্কৃত পণ্ডিত, লেখক, সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ( ২৬ সেপ্টেম্বর, ১৮২০ - ২৯ জুলাই, ১৮৯১ ) মহাশয়ের ২০১ তম শুভ জন্মদিনে জানাই শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম …….
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলেন মধ্যযুগীয় সমস্ত প্রকার গোঁড়ামি, কুসংস্কার থেকে মুক্ত এক বিরল ব্যক্তিত্ব। তৎকালিন সমাজ ও সংস্কার থেকে স্রোতের বিপরীতে চলা এক বলিষ্ঠ চরিত্র ।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন, “ দয়া নহে, বিদ্যা নহে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রের প্রধান গৌরব তাঁহার অজেয় পৌরুষ, তাঁহার অক্ষয় মনুষ্যত্ব ।”
বিদ্যাসাগর ভগবান মানতেন না জেনেও স্বামী বিবেকানন্দ বলেছিলেন , “ আমার জীবনে দু’জন বড় মানুষ, একজন বিদ্যাসাগর, আর অপরজন রামকৃষ্ণ । “
কিম্বা বিপরীত মেরুতে থাকা ধর্মীয় গুরু রামকৃষ্ণ কি গভীর আবেগ নিয়ে বিদ্যাসাগরের বাড়িতে গিয়েছিলেন শ্রদ্ধা জানাতে সে কথা কতজন জানেন !
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজে সংস্কৃত সাহিত্যের দিকপাল ছিলেন । কিন্তু এরপরেও পাশ্চাত্য যুক্তিবাদী বিজ্ঞান শিক্ষার বিস্তার চেয়েছিলেন তিনি । তিনি বেদান্ত দর্শন নির্ভর শিক্ষার বিরোধী ছিলেন । বলেছিলেন, “ কতকগুলি কারণে সংস্কৃত কলেজে বেদান্ত ও সাংখ্য আমাদের পড়াতেই হয় । কিন্তু সাংখ্য ও বেদান্ত যে ভ্রান্ত দর্শন সে সম্বন্ধে এখন আর বিশেষ মতভেদ নেই ।” এর পরিবর্তে তিনি আধুনিক যুক্তিবাদী বিজ্ঞানমনস্ক চিন্তার বিস্তার চেয়েছিলেন ।
মধ্যযুগীয় কূপমণ্ডুক চিন্তা থেকে সমাজকে মুক্ত করার লক্ষ্যে নারী শিক্ষার বিস্তার তাঁর হাত দিয়েই হয়েছিল । হিন্দু ধর্মের প্রচলিত চিন্তার বিরুদ্ধে গিয়ে তৎকালীন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নারীদের মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিধবা বিবাহ প্রবর্তনের মতো অসাধ্য কাজ তিনিই করেছিলেন ।
১৮২০ খ্রিষ্টাব্দে ভারতে যে চার কোটি বাঙালী জনসংখ্যা ছিল, রবীন্দ্রনাথ বলেছিলেন তারমধ্যে একজনই মনুষ্যপদবাচ্য- তাঁর নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,যার জন্ম ওই সালেরই ২৬ সেপ্টেম্বর । ১৮২০ সাল তাই বাঙালীর আত্মপরিচয় গঠনের ইতিহাসে অবিস্মরণীয় ।

Photos from Excellent study and placement's post 06/07/2024

আজকের শেষ মুহূর্তের অবস্থা।

28/03/2024

👊👍👊

Want your school to be the top-listed School/college in Contai?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Contai
721401