Health tips
12/06/2021
উচ্চ রক্ত চাপ কমাবে এই খাবার গুলি
শরীরের নীরব ঘাতক উচ্চ রক্তচাপ। বর্তমান জীবনযাত্রার রোগটি এখন সাধারণ হয়ে উঠেছে। দৈনন্দিন নানা কাজে, নানা পরিস্থিতিতে টেনশন আমাদের গ্রাস করে ফেলে। অতিরিক্ত টেনশনে কিংবা জীবনযাত্রায় অনিয়মেই বেড়ে যায় রক্তচাপ।
গবেষণায় দেখা গেছে, উচ্চ রক্তচাপ অকাল মৃত্যুর একটি বড় কারণ। সময়মতো চিকিত্সা না হলে, হতে পারে গুরুতর বিপদ। বেশির ভাগ লোক রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ খান। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা রক্তচাপ নিয়ন্ত্রণে প্রাকৃতিক ডায়েটের ওপর বেশি জোর দিয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, উচ্চ রক্তচাপ কমাতে পারে এমন ১০টি খাবার তালিকায় রাখুন। প্রতিদিন খাবেন সুস্থ থাকবেন।
প্রথমেই রাখুন সবুজ শাকসবজি।
ফাইবার, ম্যাগনেশিয়াম, ভিটামিন এ, সি থাকে এমন শাকসবজি প্রতিদিন খাবেন। এতে শরীর প্রয়োজনীয় পুষ্টিসহ শক্তি পাবে। সবুজ শাকসবজি উচ্চ রক্তচাপের সঙ্গে হার্টকেও ঝুঁকিমুক্ত রাখে।
ওমেগা ৩ সমৃদ্ধ ফ্যাটি অ্যাসিডগুলো হৃদরোগের জন্য় ভালো। এই ফ্যাট শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ করে। সেই সঙ্গে রক্ত কোষ এবং প্রদাহকে প্রভাবিত করে।
ব্রকলি অনেকের কাছেই বেশ পছন্দ। এর অ্যান্টি-অক্সিডেন্টগুলো উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, ডায়েট ব্রকলিকে যুক্ত করার অনেকগুলো উপকার রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে উচ্চ রক্তচাপ থেকে রক্ষা পাওয়া। প্রতিদিন ব্রকলি খেলে রক্তচাপ কমবে।
পালং শাকে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম এবং নাইট্রেট রয়েছে। যা স্বাস্থ্যের জন্য় উপকারী। গবেষণা তথ্য অনুসারে, প্রতিদিন পালং শাক খাওয়া ভালো। উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে। এছাড়া পালং শাকের মধ্যে ভিটামিন এ, সি, কে এবং আয়রন থাকে। যা হৃদপিণ্ডের রোগগুলো নিরাময়ে কাজ করে। পাশাপাশি দৃষ্টিশক্তিও বাড়ায়।
ফুলকপির মধ্যে রয়েছে সালফোরাফেন। যা হার্টের রোগগুলোর ঝুঁকি কমায়। গবেষণায় প্রমাণিত, সালফোরাফেন উচ্চ রক্তচাপ হ্রাস করে। সেই সঙ্গে ধমনিগুলোকে সুস্থ রাখে।
মসুর ডালের মধ্যেও পুষ্টিগুণ রয়েছে। যা শরীরের রক্তপ্রবাহকে নিয়ন্ত্রণে করে। মসুর ডালের প্রাপ্ত ফাইবার, ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম হৃদরোগের জন্য অত্যন্ত ভালো।
পেস্তা বাদাম আমরা বিভিন্ন ডেজার্ট বা স্পেশাল রান্নায় দিয়ে থাকি। কিন্তু এই বাদাম প্রতিদিন খাওয়ার গুরুত্ব জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
Click here to claim your Sponsored Listing.
Category
Address
Canning Town