Budge Budge Sphulinga

Budge Budge Sphulinga

Share

Photos from Budge Budge Sphulinga's post 21/01/2026

বজবজ স্ফুলিঙ্গের প্রযোজনায় গ্রিক পুরাণনির্ভর নাটক ‘প্রমিথিউস’ সফলভাবে মঞ্চস্থ হল
📅 ১৮ জানুয়ারি ২০২৬, রবিবার
📍 বজবজ পাবলিক লাইব্রেরি মঞ্চে।

মানুষের জন্য আগুন এনে দেওয়া সেই চিরবিদ্রোহী চরিত্র প্রমিথিউসের কাহিনি—আত্মত্যাগ, প্রতিবাদ ও মানবমুক্তির প্রতীক—এই নাটকের মধ্য দিয়ে দর্শকদের সামনে তুলে ধরার এক আন্তরিক প্রয়াস নিয়েছিল বজবজ স্ফুলিঙ্গ। শক্তিশালী সংলাপ, প্রতীকী মঞ্চভাবনা ও সমবেত অভিনয়ের মাধ্যমে নাটকটি দর্শকমহলে সাড়া ফেলতে সক্ষম হয়েছে।

🎭 নাট্যরূপ ও মঞ্চ বিন্যাস
নাটক : চন্দন সেন
সম্পাদনা : সুবীর দত্ত
নির্দেশনা : প্রসেনজিৎ ঘোষ

🎬 অভিনয়ে
সূত্রধর : রঞ্জন কুমার মণ্ডল
প্রমিথিউস : পল্লব মিশ্র
জিয়াস : প্রসেনজিৎ ঘোষ
পলিমিয়াস : সমীর দত্ত
হিফাস্টাস : মণিমোহন দাস
টাইফো : প্রণব নস্কর
হেমিওন : ঋকু দাস

এই প্রযোজনার সঙ্গে যুক্ত সকল শিল্পী, কলাকুশলী ও সহযোগীদের প্রতি বজবজ স্ফুলিঙ্গের আন্তরিক কৃতজ্ঞতা। দর্শকদের ভালোবাসা ও উপস্থিতিই আমাদের আগামী পথচলার প্রধান প্রেরণা।

**থিয়েটারই আমাদের ভাষা।**

04/01/2026

"আমি আমার কর্তব্য সম্পর্কে সজাগ
আমি আমার দায়িত্ব সম্বন্ধে সচেতন
আমি আমার ইচ্ছার প্রতি একান্ত অনুগত।"
গ্রিক পুরাণের কাহিনী অবলম্বনে বজবজ স্ফুলিঙ্গ'র প্রযোজনা:
প্রমিথিউস
মূল নাটক : শ্রী চন্দন সেন (অগ্রজ)
সম্পাদনা: শ্রী সুবীর দত্ত

অনুষ্ঠানের সংবর্ধিত হবেন শ্রদ্ধেয়া শ্রীমতি ছায়া দাস। এছাড়াও থাকছে সঙ্গীত ও নৃত্য।

আপনাদের স্ববান্ধব উপস্থিতি প্রত্যাশা করি।
আগামী ১৮ই জানুয়ারী'২৬ রবিবার
সন্ধে সাড়ে ছ'টায় ---- বজবজ পাবলিক লাইব্রেরী মঞ্চ।

21/07/2025

৩ রা আগস্ট, রবিবার - সন্ধ্যে ৬:৩০
বজ বজ পাবলিক লাইব্রেরি হলে -
"স্বেচ্ছা রক্তদাতাদের ক্রেডিট কার্ড বিতরণ অনুষ্ঠান।"
থাকছে নাটক: ভোরাই সাথে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
আপনার আমন্ত্রণ রইল.....

Photos from Budge Budge Sphulinga's post 02/06/2025

আজকের ঘরোয়া অনুষ্ঠানের কিছু ছবি......

Photos from Budge Budge Sphulinga's post 31/05/2025

আজ ৩১.০৫.২০২৫
গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের "অনু নাটক উৎসব-২০২৫" অনুষ্ঠানটির কিছু খন্ড চিত্র।
ধন্যবাদ জানাই গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘকে, এমন একটি সুযোগ দেওয়ার জন্য।

Want your establishment to be the top-listed Arts & Entertainment in Budge Budge?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Budge Budge
700137