MD Rajib Mollick

MD Rajib Mollick

Share

02/11/2025

কাগজ ঠিক রাখুন। নিজে ভালো বুঝলে অন্যকেও সাহায্য করুন।
আতঙ্কিত হবেন না। আর টিভি নিউজ এড়িয়ে চলায় ভালো!

01/04/2025

It's the best satire!!

29/03/2025

আর কিছুদিনের মধ্যেই আসছে ঈদ। তারপরেই রামনবমী। এবারের বাংলা যে রামনবমীকে কেন্দ্র করে উত্তাল হবে তা বলাই বাহুল্য। কয়েকমাস আগে আরএসএসের প্রধান মোহন ভাগবত এসে এই বাংলায় দশ দিন এমনি এমনি কাটিয়ে যাননি। তারপরে উলুবেড়িয়াতে বিজেপি এবং আরএসএস তাঁদের সমন্বয় বৈঠক করেছে। এগুলো তো নীচের তলার বৈঠক। ওপরতলাতেও মিডিয়া, ইউটিউবারদের সঙ্গে বৈঠক হয়েছে। প্রচুর টাকার কথা নিশ্চিত হয়েছে, প্ল্যান সাজানো হয়েছে কী করে এবারের রামনবমীকে ঘিরে সাম্প্রদায়িক ন্যারেটিভ ছড়ানো যায়।

বাঙালীর কাছে, রামনবমী ছিল বাসন্তী পুজো হিসেবে, হঠাৎ করে এই উত্তরভারতীয় সংস্কৃতি কীভাবে প্রবেশ করলো, তা নিয়ে অনেক আলোচনা চলতে পারে। তবে বাংলায় যেহেতু ডেমোগ্রাফি বদলেছে, এবং পাশাপাশি গত দশ বছরে, যেভাবে সারা দেশ জুড়ে উগ্র হিন্দুত্বের প্রচার বেড়েছে, তাতে বাংলায় এই সংস্কৃতি প্রবেশ না করলেই অবাক হতাম। ২০১৮ সালের পরবর্তীতে বেশ কিছু মানুষজন একটা পড়াশুনা করে রিপোর্ট প্রকাশ করেন যে কী প্রক্রিয়ায় এই রামনবমীকে কেন্দ্র করে একটা ন্যারেটিভ তৈরী করার চেষ্টা করা হয়েছে সারা দেশ জুড়ে।

প্রথমেই রামনবমীর আগে থেকেই উস্কানিমূলক মন্তব্য করা শুরু হয় রাজনৈতিক নেতাদের তরফ থেকে। যত রামনবমী এগোতে থাকে, তত বাড়তে থাকে এই উস্কানি। তারপর রামনবমীর দিন মিছিল বের করা হয়, ডিজে বাজানো হয় তারস্বরে। সেখানে বহুল প্রচারিত হিন্দি গান বাজিয়ে নাচাগানা শুরু হয়, লক্ষ্যবস্তু থাকে মুসলমানদের মসজিদ। যাঁরা এই নাচতে যায়, তাঁরা মূলত অশিক্ষিত, হাফ শিক্ষিত, কূ শিক্ষিত বেকার হিন্দিভাষী ও বাঙালী যুবক, যাঁদের জন্য কোনও সরকারই কিছু করেনি। বাইরের পার্শ্ববর্তী রাজ্য থেকেও বেশ কিছু যুবককে আনা হয় এবং এবারও হবে। মহিলাদের উপস্থিতি এই অনুষ্ঠানে খুব নগণ্য থাকে। তারপর সেই মিছিলের মধ্যে থেকেই কেউ বা কারা ঐ যুবকদের উদ্দেশ্যে পাথর ছোঁড়েন। অনেকে বলতেই পারেন, মসজিদ থেকে ঢিল ছোঁড়া হয়, কিন্তু ঐ আগের রিপোর্টে তেমন প্রবণতার কথা দেখা যায়নি। তারপর শুরু হয় দাঙ্গা। মূলত গরীব মানুষের ঘর ভাঙচুর হয়, আগুন জ্বলে, মানুষ মারা যায়।

এবার প্রশাসন যদি এই রামনবমীর মিছিলকে ছত্রভঙ্গ করার জন্য লাঠি, কাঁদানে গ্যাস বা জলকামান চালায়, তখনই মিডিয়া জুড়ে প্রচার শুরু হয় এই দেখো এই সরকার হিন্দু বিরোধী, হিন্দুদের পুজো করতে দেওয়া হচ্ছে না। অথচ এই বাংলায় যখন দুর্গাপুজো হয়, তখন কিন্তু সেই পুজো মাসজিদের সামনে হয় না। মসজিদের সামনে গিয়ে ডিজে বাজিয়ে, ‘দেশ মে রেহেনা হোগা, তো জয় শ্রী রাম কেহেনা হোগা’ নাচতে হয় না। এই রামনবমীর সংস্কৃতিটা আমাদের নয়। এবার মুসলমানদের প্রসঙ্গে আসি। ঐ ডিজে বাজিয়ে নাচানাচির সময়ে বেশ কিছু মুসলমান যুবক উত্তেজিত হয়ে সামাজিক মাধ্যমে ঐ ভিডিও বন্ধুদের পাঠাতে থাকেন। ভয় পেয়েই হয়তো করেন, এবং ওঁদের পাতা ফাঁদে পা দিয়ে কোথাও কোথাও গণ্ডগোলে জড়িয়ে পড়েন। ওদিকে পোষা মিডিয়া এবং ইউটিউবাররা তখন সেই ছবি সেই ভিডিও প্রচার করে বলতে থাকেন, হিন্দুরা ঐক্যবদ্ধ না হলে বাংলাটা বাংলাদেশ হয়ে যাবে।

মোটামুটি এই প্যাটার্ন, এটাই মোটিভ। এবার সচেতন হলে, সাবধান হলে, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে একটা সঙ্ঘবদ্ধ হিন্দু-মুসলমান যৌথ প্রতিরোধ গড়ে তুলতে পারলে, এই প্ল্যান ভেস্তে দেওয়া যায়। একটাই কথা মাথায় রাখবেন, এই বাংলা দাঙ্গাবাজদের হবে না, কোনোদিনই। সবাই ভাল থাকুন, আনন্দে ঈদ কাটান। সচেতন হোন। ও হ্যাঁ, আর একটা কথা, নরম হিন্দুত্ব দিয়ে উগ্র হিন্দুত্ব রোখার কৌশল অনেক সময় কাজ করে না। প্রশাসনের একটা অংশে আরএসএস-বিজেপির প্রভাব বেড়েছে, সেই জন্যেই এই হনুমানের লাফালাফি বেড়েছে এবং অবশ্যই বেকারত্ব বেড়েছে, সেই কারণেই রাস্তায় হনুমানদের বেশী চোখেব পড়ছে।

Source: Suman Sengupta দাদার ওয়াল থেকে।

14/01/2025

উপভোগ করুন বই প্রেমীরা!

ফ্রি ই-বুক ডাউনলোড করার ১৪টি সাইট:
1. PDFBooksWorld
2. B-ok cc
3. BookBoon
4. Library Genesis
5. Pdfdrive
6. Open Library
7. DigiLibraries
8. Project Gutenberg
9. FeedBooks
10. FreeTechBooks
11. Internet Archive
12. O’Reilly Books
13. GetFreeEBooks
14. AnyBook

জনপ্রিয় ইবুক ওয়েবসাইটসমূহ:

1. Project Gutenberg
ওয়েবসাইট: www.gutenberg.org
ফিচার: পাবলিক ডোমেইনে থাকা ৬০,০০০+ ইবুক বিনামূল্যে পাওয়া যায়।

2. Open Library
ওয়েবসাইট: openlibrary.org
ফিচার: বিভিন্ন ধরণের বই পড়ার ও ডাউনলোড করার সুযোগ।

3. Google Books (Free Section)
ওয়েবসাইট: books.google.com
ফিচার: অনেক বইয়ের ফ্রি সংস্করণ ডাউনলোড করার সুযোগ।

4. ManyBooks
ওয়েবসাইট: manybooks.net
ফিচার: বিভিন্ন ফরম্যাটে ৫০,০০০+ ফ্রি ইবুক।

5. Free-eBooks.net
ওয়েবসাইট: www.free-ebooks.net
ফিচার: সদস্য হয়ে ফ্রি ইবুক ডাউনলোডের সুবিধা।

6. Internet Archive
ওয়েবসাইট: archive.org
ফিচার: বই, অডিওবুক এবং অন্যান্য ডকুমেন্ট বিনামূল্যে পাওয়া যায়।

7. Smashwords (Free Section)
ওয়েবসাইট: www.smashwords.com
ফিচার: ইন্ডি লেখকদের ফ্রি ইবুক পাওয়া যায়।

8. Librivox (Audiobooks)
ওয়েবসাইট: librivox.org
ফিচার: পাবলিক ডোমেইনে থাকা বইয়ের ফ্রি অডিও সংস্করণ।

ভারতীয় ও স্থানীয় ওয়েবসাইট
1. NCERT Books (শিক্ষার্থীদের জন্য)
ওয়েবসাইট: ncert.nic.in
বৈশিষ্ট্য: স্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি টেক্সটবুক ডাউনলোড।

2. Kopykitab
ওয়েবসাইট: www.kopykitab.com
বৈশিষ্ট্য: শিক্ষামূলক এবং একাডেমিক বই।

3. Amazon Kindle (Free Section)
ওয়েবসাইট: www.amazon.in
বৈশিষ্ট্য: ফ্রি ইবুকের সেকশন থেকে বই ডাউনলোড।

4. DLI (Digital Library of India)
ওয়েবসাইট: www.dli.ernet.in
বৈশিষ্ট্য: ভারতীয় পুরোনো বইয়ের বিশাল সংগ্রহ।

5. Saylor Academy
ওয়েবসাইট: www.saylor.org
বৈশিষ্ট্য: একাডেমিক ও ওপেন কোর্স বই।

বাংলা বইয়ের জন্য বিশেষ সাইট

1. Boighar
ওয়েবসাইট: www.boighar.in

2. Ananda Publishers
ওয়েবসাইট: www.anandapub.in

3. Bangla Books PDF
ওয়েবসাইট: banglabookshelf.com

মোবাইল অ্যাপস থেকে ফ্রি বই
Kindle App (Amazon)
Google Play Books (Free Section)
Wattpad
Goodreads (Free eBook Section)

(Collected)
❤️

Want your organization to be the top-listed Government Service in Berhampore?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Nagar
Berhampore
742159