Rater Jonaki Kunal RJK

Rater Jonaki Kunal RJK

Share

20/11/2025

♦️Part :- 1909.
আরো একটু প্রেম...🌺( দ্বিতীয় পর্ব)
🍁নীল :- সবটুকু হৃদয় নিয়ে এই যে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছ,এই যে তোমার ঠোঁটে আমার নাম
এই যে তোমার চোখে আমার দাঁড়িয়ে থাকার দৃশ্য
আমি এই জন্মকেই বিশ্বাস করি,এসব দেখেও
যদি তুমি আমাকে নাস্তিক বল আমি তাই নীরা , যে পুনর্জন্ম বিশ্বাস করে সেও জানে
মৃত্যুর পরে আর, কারো সঙ্গে কারো দেখা হয় না !

🌺 নীরা :- এই কি হয়েছে চুপচাপ এতো ?
🍁নীল :- ভালো লাগছে না কিছু।

🌺 নীরা : -জানি তো। কিছু খাবি?
🍁 নীল :- -উমমম, না।

🌺 নীরা :- তাহলে একটা সিনেমা দেখবি ?
🍁 নীল :-না। পড়ছি তো বইটা।

🌺 নীরা :-মাথাটা তোল,
🍁 নীল :- না না ঠিক আছে।

🌺 নীরা :- না ঠিক নেই, আমার কোলে মাথাটা দে।
🍁 নীল :- খুব ক্লান্ত লাগছে।

🌺নীরা :- বুঝেছি। মনটাও ক্লান্ত তো?
🍁নীল :- হুমম।

🌺নীরা :- কেন?
🍁 নীল :- আমি সবকিছু সামলাতে পারছি না একসাথে।

🌺নীরা :-পারবি ঠিক। আর একা সামলাতে হবে কে বলল? আমি আছি তো।
🍁নীল :- বাবার চিকিৎসার খরচাতেই সব টাকা শেষ হয়ে যায় মাইনের, সেরকম জমানো বিশেষ কিছুই নেই, ভাইয়ের সামনের মাসে কলেজে ভর্তি এদিকে টাকা এখনও জোগাড় করতে পারি নি কি যে হবে।

🌺নীরা :- আমিও যে তোকে দেব তারও উপায় তো নেই। দুমাস হলো চাকরিটা নেই। নতুন আর হবে কিনা জানা নেই।
🍁নীল :- এইইই বাজে চিন্তা করছিস কেন? সামনের মাসেই তুই একটা খুব ভালো চাকরি পাবি জানি আমি।

🌺নীরা :-এতটা ভরসা আমার ওপর?
🍁নীল :- হুমম তো।

🌺 নীরা :-তাও...
🍁নীল :-তোর কি আমায় সাহায্য করতে না পারায় খারাপ লাগছে? আমার পাশে আছিস এটাই তো রে, আর কিচ্ছু চাই না আমার।

🌺নীরা :- বুঝলাম।
🍁নীল :- দেখ মিনিও আমাদের কথা শুনছে।

🌺নীরা :- হে হে!

❤️🌺💙

Anirban Ranjit Arj 🎙️ Barnali Basu.
Gobhir Rate Jonakir Sathe RJK 📻
RJK Home Production 📻
Kunal chanda rjk 🎧
Rater Jonaki Kunal RJK 📻

Want your public figure to be the top-listed Public Figure in Behala?
Click here to claim your Sponsored Listing.

Category

Culinary Team

Attire

Telephone

Address


Aruya
Behala