Jamia Tune

Jamia Tune

Share

08/07/2026

কি বলবেন এর রহস্য টা উঠঘটন করা দরকার?
#বারুইপুর

08/07/2026

অভিনন্দন ছানীয়া মির্জা! 🇮🇳✈️

আকাশ ছুঁলো স্বপ্ন.ইতিহাস গড়লো এক কন্যা

টিভি মেকানিকের মেয়ে আজ ভারতের প্রথম মুসলিম মহিলা জেট ফাইটার পাইলট!
নাম ছানীয়া মির্জা

কঠোর পরিশ্রম, অদম্য জেদ আর সাহস দিয়ে ছানীয়া প্রমাণ করে দিলেন মেয়েরা চাইলে আকাশও জয় করতে পারে।

একজন সাধারণ পরিবারের মেয়ে আজ দেশের গর্ব। তোমার এই সাফল্য হাজারো মেয়ের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

স্যালুট তোমাকে ছানীয়া!🇮🇳
দেশের আকাশ তোমার হাতেই নিরাপদ ❤️🇮🇳

08/07/2026

কি ঠিক তো নাকি?

07/07/2026

বারুইপুর কাণ্ডের আবহে ভ্যাবলা স্টেশনে নাবালিকাকে অপহরণের চেষ্টা!
#বারুইপুর

07/07/2026

বারুইপুর কান্ডে এ কি বললেন অভয়ার মা বললেন
আগের সরকারের দুর্নীতি ফল এটা
কি বলবেন আপনি?
#বারুইপুর

07/07/2026

হয়। কেউ প্ল্যাকার্ড ধরেছে, কেউ জল দিচ্ছে, কেউ পাশে বসে গান গাইছে। কেউ দোয়া করছে, নাম জিজ্ঞেস করে না, গোত্র জিজ্ঞেস করে না। শুধু একটা কথা অন্যায়ের বিরুদ্ধে আমরা একসাথে।

মিডিয়া কেন দেখায় না?
টিআরপির খেলা সোজা। ভালোবাসা খবর ৩০ সেকেন্ড। ঝগড়া খবর ৩০ মিনিট ডিবেট।
উত্তেজনা বিক্রি হয় ঐক্য বিক্রি হয় না। তাই ক্যামেরা ওই বৃদ্ধের হাতপাখা না দেখিয়ে স্টুডিওতে দুই পক্ষকে চিৎকার করায়।

কিন্তু আমরা যদি শেয়ার না করি, তাহলে তো মানুষ জানবেই না আসল ছবিটা কী। সকলের মাঝে ভালোবাসার বার্তা ছড়িয়ে দিন।

রক্তের রঙ এক এই লাইনটাই আসল*
হাসপাতালে ব্লাড ব্যাংকে "Hindu Blood" আর "Muslim Blood আলাদা বোতল থাকে না। বর্ডারে শহিদ হলে তার ধর্ম দেখে কফিন নামে না।

মানে NEET-এর পেপার ফাঁস হলে হিন্দু-মুসলিম সব ছাত্র একসাথে প্রশ্ন করবে।
মানে ঘাটে কাপড় কাচা নিয়ে কেউ বাধা দিলে পাশের মানুষটা বলবে এটা সরকারি জায়গা"।
মানে রাস্তা, স্কুল, হাসপাতাল, চাকরি — এই নিয়ে রাজনীতি হবে। মন্দির-মসজিদ নিয়ে না।

ভালোবাসার ছবি ছড়ানো এটাই সবচেয়ে বড় প্রতিবাদ। ঘৃণার ভাইরাসের ওষুধ হলো ভালোবাসার ভাইরাল।

দালাল মিডিয়া" না দেখালেও আসল মানুষ ঠিকই দেখে।

We, the People of India* — সংবিধানের এই ৪টে শব্দই যথেষ্ট। 🇮🇳

07/07/2026

পাপিয়া সুলতানা: পাপিয়া সুলতানা একজন আইপিএস অফিসার। তিনি পশ্চিমবঙ্গ পুলিশে ডিএসপি (DySP) হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন এবং পরে পদোন্নতির মাধ্যমে আইপিএস ক্যাডারে অন্তর্ভুক্ত হন। তিনি হাওড়ার বাসিন্দা এবং বর্তমানে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার (SP) হিসেবে কর্মরত।
শৈশব ও শিক্ষা: হাওড়ার বৌরিয়ার এক মধ্যবিত্ত পরিবারে তাঁর জন্ম। তাঁর পিতা একজন ইঞ্জিনিয়ার এবং মাতা মাদ্রাসার শিক্ষিকা।
কর্মজীবন: ২০০৮ সালে প্রথমবার ডব্লিউবিসিএস (WBCS) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি রাজ্যের প্রথম মুসলিম মহিলা হিসেবে পুলিশ সার্ভিসে যোগ দেন।সাহসিকতা: কর্মজীবনের শুরুতেই নাবালিকা সুরক্ষা ও পাচার রোধে অসামান্য ভূমিকা পালন করে জাতীয় স্তরে স্বীকৃতি পান।
এ ইসলাম ( সংগ্ৰহ- গুগল)

07/07/2026

বারুইপুর কান্ড নিয়ে একটিও শব্দ খরচ করলেন না রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি এটাই কি ভালো তৃনমূলের নমুনা?
#বারুইপুর

07/07/2026

👉 ইউনিফর্মে যেমন দায়িত্বের দায়িত্বশীলতা সাধারণ পোশাকে তেমনই শালীনতা। নারী শক্তির এক অনন্য প্রতীক।" ✨ IPS Bushra Banu 🇮🇳❤️

কিছু মানুষের জীবন ও পথচলা সমাজের হাজারো তরুণ-তরুণীর জন্য প্রতিনিয়ত অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। আইপিএস বুশরা বানু ঠিক তেমনই একজন ব্যক্তিত্ব, যাঁর সাফল্যের পেছনের গল্পটি যেকোনো সিনেমার স্ক্রিপ্টকেও হার মানায়।
এক নজরে তাঁর অদম্য জীবন-সংগ্রামের কাহিনী:
মেধার জয়জয়কার: উত্তরপ্রদেশের কনৌজ জেলার এক সাধারণ পরিবার থেকে উঠে আসা বুশরা পড়াশোনায় বরাবরই অত্যন্ত মেধাবী ছিলেন। মাত্র ২০ বছর বয়সের আগেই তিনি গণিতে বিএসসি (B.Sc) এবং পরবর্তীতে এমবিএ (MBA) সম্পন্ন করেন। এরপর আলীগড় মুসলিম ইউনিভার্সিটি (AMU) থেকে ম্যানেজমেন্টে পিএইচডি (PhD) ডিগ্রি অর্জন করেন।
সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ ও দেশের টান: পিএইচডি করার পর তাঁর বিয়ে হয় এবং তিনি স্বামীর সাথে সৌদি আরবে চলে যান। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে বিলাসবহুল ও সম্মানজনক জীবনযাপন করছিলেন। কিন্তু নিজের দেশের মাটির টান এবং দেশের জন্য কিছু করার তীব্র ইচ্ছা থেকে তিনি সেই লোভনীয় চাকরি ও আরামের জীবন ছেড়ে ভারতে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
মাতৃত্ব ও কঠিন লড়াই: ভারতে ফিরে এসে যখন তিনি ইউপিএসসি (UPSC) পরীক্ষার প্রস্তুতি শুরু করেন, তখন তিনি এক সন্তানের মা। সংসার সামলানো এবং সন্তানের দায়িত্ব নেওয়ার পাশাপাশি তিনি দিনরাত কঠোর পরিশ্রম করতে থাকেন। প্রথমবার সফল না হলেও তিনি দমে যাননি।
গর্ভবতী অবস্থায় ইন্টারভিউ এবং অবিস্মরণীয় সাফল্য: ২০১৮ সালের ইউপিএসসি পরীক্ষার শেষ ধাপে (ইন্টারভিউ) যখন তিনি পৌঁছান, তখন তিনি তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন (অগ্রবর্তী গর্ভাবস্থা)। শারীরিক অসুস্থতা ও মাতৃত্বের চরম কঠিন মুহূর্তের মধ্যেও অসীম মানসিক শক্তি নিয়ে তিনি ইন্টারভিউ বোর্ডে হাজির হন। মেধার জোরে তিনি প্রথমবার ২৭৭তম র‍্যাংক পেয়ে আইআরটিএস (IRTS) এবং পরবর্তীতে ২০২০ সালে ২৩৪তম র‍্যাংক অর্জন করে তাঁর স্বপ্নের খাকি ইউনিফর্ম অর্থাৎ আইপিএস (IPS) অফিসার হওয়ার গৌরব অর্জন করেন!
একদিকে যখন তিনি তাঁর খাকি ইউনিফর্মে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং কর্তব্যের প্রতি অবিচল থাকেন, তখন তাঁর চোখে-মুখে ফুটে ওঠে এক অনন্য দৃঢ়তা আর আত্মবিশ্বাস। আবার অন্য ফ্রেমে তাঁর সাধারণ ও মার্জিত উপস্থিতি মনে করিয়ে দেয় যে—সাফল্যের চূড়ায় পৌঁছালেও নিজের শিকড় শালীনতা এবং সরলতাকে ধরে রাখা কতটা সুন্দর।
পোশাক কিংবা ভূমিকা যাই হোক না কেন, নিজের লক্ষ্য এবং ব্যক্তিত্বে যিনি অটুট, তিনিই প্রকৃত সফল। "বিয়ে বা মাতৃত্ব কোনো স্বপ্নের ফুলস্টপ নয়, এটা জীবনের একটা কমা মাত্র এই সত্যটি প্রমাণ করা আইপিএস বুশরা বানুর অদম্য স্পিরিটকে জানাই স্যালুট!

06/07/2026

আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ মিছিল

বারুইপুরের সূর্যপুরে ১১ বছরের নিষ্পাপ শিশুকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যা করার ঘটনার তীব্র প্রতিবাদে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

আমরা এই জঘন্য অপরাধের দ্রুত তদন্তের দাবি জানাই এবং আদালতে দোষী প্রমাণিত অপরাধীদের বিরুদ্ধে আইনে নির্ধারিত সর্বোচ্চ শাস্তি কার্যকর করার আহ্বান জানাই।

নীরবতা নয়, ন্যায়বিচারের পক্ষে সোচ্চার হোন।

#আলিয়াবিশ্ববিদ্যালয়ের

Want your business to be the top-listed Media Company in Basirhat?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Basirhat
743292