Royal Tutorial Home
19/04/2026
খাদ্য শৃঙ্খলের বিভিন্ন উপাদান 🔥
বিষয়— WBCS পরীক্ষা এবং Maths/Reasoning এর ভয়।
WBCS পরীক্ষায় অঙ্ক/রিজনিং এ সরাসরি বড় অঙ্ক আসে না। এখানে কেবল বেসিক আর লজিক এর খেলা।
ভীতি কাটাবে কী করে?
১) শূন্য থেকে শুরু করতে হবে।
২) ফর্মুলা মুখস্থ না করে কিভাবে সেটি তৈরি হল, সেটি বুঝতে হবে।
৩) দৈনিক ১ ঘন্টা চর্চা করতে হবে। একদিনও বাদ দেওয়া চলবে না। Consistency is the key
প্রথম ধাপ— ভীত মজবুত করা।
NCERT এর ৮-১০ শ্রেণীর বই এর উদাহরণগুলো খাতায় না দেখে চর্চা করতে হবে। এতে ভীত মজবুত হবে। এই সময় বিভিন্ন ফর্মুলার সাথে পরিচিতি ঘটবে। Short tricks শেখার আগে অতি অবশ্যই conventional method টি শিখে নিতে হবে।
দ্বিতীয় ধাপ— Youtube চ্যানেল যেমন TWS Academy এর Playlist এ গিয়ে চ্যাপ্টার ধরে ভিডিওগুলি ভালোভাবে তৈরি করতে হবে। একটি সমাধান এর Short tricks বুঝে নিয়ে পরের অঙ্কটি নিজে থেকে সমাধান করার জন্য ভিডিওটি
pause করতে হবে। এর পরে উত্তরটি মেলাতে হবে।
যে যে বই থেকে চর্চা করা যেতে পারে—
১) NCERT এর ৮-১০ শ্রেণী
২) R.S Agarwal
৩) সুবীর দাস
৪) SSC CGL Practice Set
৫) WBCS Mains PYQ 2014-2023
রিজনিং এর স্ট্র্যাটেজি -
এখানে নম্বর তোলা সবচেয়ে সহজ। কোনো ফর্মুলা নেই, শুধু কমন সেন্স এর ব্যবহার করতে পারলে কেল্লা ফতে।
প্রথম ধাপ— টপিক ভাগ করতে হবে।
সবার আগে সহজগুলি যেমন— Series, Coding-Decoding, Blood Relation, Direction, Calendar, Clock এর রিজনিং গুলির চর্চা করতে হবে। এটি সবার আগে শেষ করতে পারলে মেইনসে এখান থেকে ১০/১৫ টি প্রশ্ন পাওয়া যাবে।
দ্বিতীয় ধাপ— তুলনামূলক কঠিন বিষয়গুলি তৈরি করা। যেমন— Syllogism, Sitting Arrangement, Puzzle
এগুলির জন্য বই থেকে চর্চা করার আগে Youtube এ Adda247, Parmar SSC, Aditya Ranjan এর মত চ্যানেলের Playlist এ গিয়ে চ্যাপ্টার ধরে ভিডিও বুঝতে এবং প্র্যাকটিস করতে হবে। ঘড়ি ধরে প্র্যাকটিস এখান থেকেই শুরু করতে হবে।
তৃতীয় ধাপ— Diagram এর সাহায্যে চর্চা।
Blood Relation বা Direction এর প্রশ্ন মুখে মুখে করবে না। খাতায় পেন্সিল দিয়ে ছোট ছবি বা Diagram এঁকে সমাধান করতে হবে। এতে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে।
যে যে বই থেকে চর্চা করা যেতে পারে—
১) RS Aggarwal Verbal & Non-Verbal Reasoning
২) SSC CGL Practice Set
৩) WBCS Mains PYQ 2014-2023
সবশেষে বলি, নিয়মিত চর্চা করলে প্রতি মাসের শেষে significant improvement চোখে পড়বে।
13/04/2026
📢 পাবলিক সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ (PSC WB) – নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
এই বিজ্ঞপ্তির মাধ্যমে Chemist পদে নিয়োগ করা হবে।
এই পদটি Water Resources Investigation & Development Department-এর অধীনে।
💰 বেতন:
₹৫৬,১০০ থেকে ₹১,৪৪,৩০০ (Pay Level-16 অনুযায়ী)
👥 মোট শূন্যপদ: ৬টি
👉 OBC-A: ১টি
👉 OBC-B: ১টি
👉 SC: ২টি
👉 ST: ১টি
🎓 শিক্ষাগত যোগ্যতা:
👉 Chemistry-তে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির Master’s Degree থাকতে হবে
👉 Water analysis-এ অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
🎂 বয়সসীমা:
👉 ০১.০১.২০২৪ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৩৬ বছর
📝 গুরুত্বপূর্ণ তথ্য:
👉 প্রার্থীদের বাংলা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে
👉 ইন্টারভিউয়ের সময় বাংলার জ্ঞান পরীক্ষা করা হবে
👉 যাদের মাতৃভাষা Nepali, তাদের ক্ষেত্রে বাংলা জানা বাধ্যতামূলক নয়
💳 আবেদন ফি:
👉 ₹২১০ (অনলাইনে জমা দিতে হবে)
👉 পশ্চিমবঙ্গের SC/ST ও PwBD প্রার্থীদের কোনো ফি লাগবে না
👉 অন্য রাজ্যের SC/ST প্রার্থীদের ফি দিতে হবে
📅 গুরুত্বপূর্ণ তারিখ:
👉 আবেদন শুরু: ১৩ মার্চ ২০২৬
👉 শেষ তারিখ: ৪ এপ্রিল ২০২৬ (দুপুর ৩টা পর্যন্ত)
👉 ফি জমার শেষ তারিখ: ৪ এপ্রিল ২০২৬
👉 Edit Window: ৬ এপ্রিল থেকে ১০ এপ্রিল ২০২৬
⚠️ বিশেষ নির্দেশ:
👉 Edit অপশন শুধুমাত্র একবার ব্যবহার করা যাবে
👉 আবেদন করার সময় সব তথ্য ভালো করে যাচাই করতে হবে
👉 ভুল বা মিথ্যা তথ্য দিলে প্রার্থিতা বাতিল হতে পারে
📢 Public Service Commission, West Bengal (PSC WB) – Recruitment 2024
Applications are invited for the post of Chemist under the Water Resources Investigation & Development Department, Government of West Bengal.
The post is temporary but likely to be permanent.
💰 Salary:
₹56,100 – ₹1,44,300 (Pay Level-16)
👥 Total Vacancies: 06
OBC-A: 01
OBC-B: 01
SC: 02
ST: 01
🎓 Educational Qualification:
Master’s Degree in Chemistry (at least 2nd class) from a recognized university
Minimum 2 years’ experience in water analysis
🎂 Age Limit:
Not more than 36 years (as on 01.01.2024)
📝 Important Information:
Ability to read, write, and speak Bengali is required
Knowledge of Bengali will be tested at the interview
Candidates with Nepali as their mother tongue are exempted
💳 Application Fee:
₹210 (to be paid online)
No fee for SC/ST candidates of West Bengal and PwBD candidates
SC/ST candidates from other states must pay the fee
📅 Important Dates:
Start Date: 13 March 2026
Last Date: 4 April 2026 (up to 3 PM)
Last Date for Fee Payment: 4 April 2026
Edit Window: 6 April to 10 April 2026
⚠️ Instructions:
Edit option can be used only once
Check all details carefully before final submission
Providing false information may lead to cancellation of candidature
...
11/04/2026
Hope you are all ok 🙏
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Website
Address
Gochran
Baruipur
743391