Sanjib Pal Blogger
13/05/2025
মূলত দুটি তিনটি বিষয় নিয়ে চর্চা হচ্ছে। প্রথমত ভারত পাক উত্তেজনার জেরে একদিকে যেমন বেসরকারি স্কুলের ছুটি এগিয়ে আনার আবেদন করেছিলেন খোদ বাংলার মুখ্য়মন্ত্রী। তেমনই দেখা গিয়েছে একাধিক সরকারি দফতরের ছুটি বাতিল করা হয়েছিল। এর জেরেই বুকিং বাতিল হতে পারে। সেই সঙ্গেই সিকিম ও শিলিগুড়ির মধ্য়ে সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কে মেরামতি হচ্ছে। এর জেরে কয়েক ঘণ্টা করে বন্ধ থাকছে রাস্তা। সেকারণে অনেক পর্যটক এত ঝামেলা করে সিকিমে যেতে চাইছেন না। যার জেরে বাতিল হচ্ছে বুকিং।
এই সময় প্রতি বছরই দার্জিলিং পর্যটকদের ভিড়ে একেবারে গিজগিজ করে। কিন্তু এবার ছবিটা কিছুটা ভিন্ন। একাধিক ক্ষেত্রে একেবারে শেষ সময়ে বুকিং বাতিল হয়ে যাচ্ছে।
24/04/2025
পর্যটকদের ওপর গুলি চালিয়েছিল ৪ জঙ্গি। ৩ জঙ্গির কাজ ছিল মহিলা-পুরুষদের আলাদা করে তাদের ধর্মীয় পরিচয় সম্পর্কে নিশ্চিত করা। হামলাকারী জঙ্গিদের মধ্যে একজনের নাম ছিল আসিফ শেখ। আদিল ও আসিফের সঙ্গে দুই পাক জঙ্গিও ছিল। যে কাশ্মীরে এত আধা সেনা, এত সেনাবাহিনীর অফিসার-জওয়ান, কাশ্মীর পুলিশ থাকে, সেখানে জঙ্গিরা কীভাবে নাদের নাকের ডগা দিয়ে এই হামলা চালিয়ে চলে গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে! ব্রিগেডিয়ার প্রবীর সান্য়াল (অবসরপ্রাপ্ত) বলেন,'আমাদের প্রিপারেশন কম ছিল। ইন্টেলিজেন্স সিকিউরিটি।'হামলা চালানোর সময় জঙ্গিদের মাথায় হেলমেট ছিল। তাতে ক্য়ামেরা লাগানো ছিল! হামলার সময়কার ছবি তারা তুলছিল! অর্থাৎ গোটাটাই সুপরিকল্পিত!এর জবাব কীভাবে দেবে মোদি সরকার? সেদিকেই তাকিয়ে গোটা দেশ। (সংগৃহীত)
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Address
Barrackpore
700122