Classroom

Classroom

Share

11/01/2023

Madhyamik ABTA test paper 2023
Geography page 56

বিভাগ ক
১. বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ:
১.১ ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন-
উঃ - জি ডাব্লিউ পাওয়েল।
১.২ হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট দীর্ঘ আঁকাবাঁকা শৈলশিরা ন্যায় ভূমিরূপ কে বলে-
উঃ - এসকার ।
১.৩ ক্রান্তীয় ঘূর্ণবাত ফিলিপাইন্সে যে নামে পরিচিত-
উঃ - ব্যাগুই।
১.৪ পর্বতের ঢাল বয়ে উপরের দিকে বয়ে চলা বায়ুকে বলে-
উঃ - অ্যানাবেটিক বায়ু।
১.৫ উষ্ণ কুরোশিও স্রোত প্রবাহিত হয় যে মহাসাগরে-
উঃ - প্রশান্ত মহাসাগর।
১.৬ পৃথিবীর বৃহৎ মৎস্য ক্ষেত্র গুলি করে উঠেছে যে দুই ধরনের সমুদ্রস্রোতে মিলনস্থল তা হল-
উঃ - উষ্ণ ও শীতল স্রোতের
১.৭ বর্জ্য সৃষ্টি হয় না নিচের যে উৎস থেকে-
উঃ -সবগুলি প্রযোজ্য। (বায়ু বিদ্যুৎ কেন্দ্র, সৌর বিদ্যুৎ কেন্দ্র, জোয়ার ভাটা শক্তি কেন্দ্র )
১.৮ গাঙ্গেয় সমভূমির নদী তীরবর্তী নবীন পলিমাটিকে বলে-
উঃ - খাদার
১.৯ পশ্চিমঘাট পর্বতের একটি গিরিপথ যা নীলগিরি পর্বতের নিকটবর্তী তা হলো-
উঃ - পলঘাট
১.১০ গোদাবরির একটি উপনদী হল-
উঃ - ইন্দ্রাবতী
১.১১ ভারতের মৃত্তিকা সংরক্ষণের একটি পদ্ধতি হলো-
উঃ - ফালি চাষ।
১.১২ উত্তর ভারতের একটি ডিজেল রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র হল-
উঃ - বারাণসী
১.১৩ পূর্ব উপকূলের গভীরতম সমুদ্র বন্দরটি হল-
উঃ - বিশাখাপত্তন
১.১৪ নিচের যেটি জিও স্টেশনারি উপগ্রহ নয় তা হলো-
উঃ - LANDSAT

বিভাগ খ

২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে অ লেখ। (যেকোনো ছয়টি)
২.১.১ সমপ্রায় ভূমিতে ইনসেলবার্জ দেখা যায়
উঃ - অ
২.১.২ পর্বতের অনুবাত ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটে
উঃ - অ
২.১.৩ চিল্কা হলো ভারতের বৃহত্তম উপহ্রদ
উঃ - শু
২.১.৪ দুটি মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান 24 ঘন্টা
উঃ - অ
২.১.৫ মরু অঞ্চলে লবণাম্বু উদ্ভিদ দেখা যায়
উঃ - অ
২.১.৬ ১ নং জাতীয় জলপথ টি হলদিয়া থেকে এলাহাবাদ পর্যন্ত বিস্তৃত
উঃ - শু
২.১.৭ মৌজা ম্যাপ হল একটি বৃহৎ স্কেলের মানচিত্র
উঃ - শু

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর।
২.২.১ _____ হলো পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ।
উঃ - ম্যালাসপিনা
২.২.২ ঘনী ভবনের সময়_____ নির্গত হয়।
উঃ - লীন তাপ।
২.২.৩ পৃথিবী এবং সূর্যের মাঝে চাঁদ অবস্থিত হলে তাকে ____ বলে।
উঃ -সংযোগ
২.২.৪ জৈব ভঙ্গুর বর্জ্যের জীবাণু দ্বারা বিয়োজনের স্বাভাবিক প্রক্রিয়াকে ____ বলে।
উঃ - কম্পোস্টিং ‌।
২.২.৫ অনু স্রাবণ প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ ____ মৃত্তিকার উৎপত্তিতে।
উঃ - ল্যাটেরাইট
২.২.৬ ____ হলো একটি বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প।
উঃ - কার্পাস বস্ত্র বয়ন শিল্প।
২.২.৭ উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় ____ শহরকে।
উঃ -শিলিগুড়ি

২.৩ একটি বা দুটি শব্দের উত্তর দাও।
২.৩.১ হিমবাহের উপর সৃষ্টি হওয়া সমান্তরাল ও আড়াআড়ি ফাটল কে কি বলে?
উঃ - ক্রেভাস
২.৩.২ রকি পর্বতের পূর্ব ঢলে প্রবাহিত উষ্ণ বায়ু টির নাম কি?
উঃ - চিনুক
২.৩.৩ ঋতু পরিবর্তনের সাথে সাথে কোন সমুদ্র স্রোতে দিক পরিবর্তন ঘটে?
উঃ - ভারত মহাসাগরীয় স্রোত।
২.৩.৪ কালবৈশাখী আসামে কি নামে পরিচিত?
উঃ - বরদৈছিলা।
২.৩.৫ পৃথিবীর দ্রুতগামী সমুদ্র স্রোত টির নাম কি?
উঃ - উপসাগরীয় স্রোত।
২.৩.৬ কোন ক্ষতিকারক ধাতুর প্রভাবে ডিসলেক্সিয়া রোগ হয়?
উঃ - সীসা।
২.৩.৭ সিকিমের কোন গিরিপথ দ্বারা ভারত এবং চীনের মধ্যে বাণিজ্যিক আদান-প্রদান হয়?
উঃ - নাথুলা।
২.৩.৮ ISRO-র সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ - ব্যাঙ্গালোর।

২.৪ বাম দিকের সাথে ডান দিকের গুলি মিলিয়ে লেখ:
উত্তর -
বাম দিক ডানদিক

আনাইমুদি আনাই মালাই
বলউইভিল কার্পাস
গুরগাঁও। মোটরগাড়ি
সোনালিকা গম

11/01/2023

Madhyamik ABTA test paper 2023
History page 50

বিভাগ ক
সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ।
১.১ সাইলেন্ট স্প্রিং এর রচয়িতা হলেন-
উঃ -রাচেল কারসন
১.২. ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন-
উঃ - ইংরেজরা।
১.৩ বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-
উঃ - উমেশচন্দ্র দত্ত।
১.৪ তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন-
উঃ -দেবেন্দ্রনাথ ঠাকুর।
১.৫ সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কোন গভর্নর জেনারেলের সময়?-
উঃ - উইলিয়াম বেন্টিঙ্ক।
১.৬ ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয়-
উঃ - ১৮৬৫ খ্রিস্টাব।
১.৭ কাকে বিদ্রোহীদের রাজা বলে সমসাময়িক পত্রপত্রিকা চিহ্নিত করা হয়?-
উঃ - ঈশান চন্দ্র রায়।
১.৮ ১৮৫৭ বিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন-
উঃ - দ্বিতীয় বাহাদুর শাহ।
১.৯ হিন্দুমেলা প্রতিষ্ঠা করেন-
উঃ - নবগোপাল মিত্র।
১.১০ ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন-
উঃ -অবনীন্দ্রনাথ ঠাকুর।
১.১১ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কালটিভেশন অফ সাইন্স প্রতিষ্ঠা করেন-
উঃ - মহেন্দ্রলাল সরকার।
১.১২ ইতিহাসমালা রচনা করেন-
উঃ - উইলিয়াম কেরি।
১.১৩ কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়-
উঃ - ১৯৩৪ খ্রিস্টাব্দে।
১.১৪ আল্লুরি সীতারাম রাজু কোন আন্দোলনের সাথে জড়িত-
উঃ - রম্পা বিদ্রোহ।
১.১৫ হিন্দুস্তান সোসালিস্ট রিপাবলিকান এসোসিয়েশন প্রতিষ্ঠা করেন-
উঃ - ভগৎ সিং।
১.১৬ বীরাষ্টমী ব্রত সূচনা করেন-
উঃ - সরলা দেবী চৌধুরানী।
১.১৭ ধারাসানা লবষ সত্যাগ্রহে হয়ে নেতৃত্ব দেন-
উঃ - সরোজিনী নাইডু।
১.১৮ সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন-
উঃ - জ্যোতিরাও ফুলে।
১.১৯ মার্জিনাল ম্যান গ্রন্থের রচয়িতা হলেন-
উঃ - প্রফুল্ল চক্রবর্তী।
১.২০ ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্যটি ছিল-
উঃ - হায়দ্রাবাদ।

বিভাগ- খ

২.১ একটি বাক্যে উত্তর দাও:
২.১.১ বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্র কোনটি?
উঃ - সমাচার দর্পণ।
২.১.২ এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উঃ - উইলিয়াম জনস।
২.১.৩ সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন?
উঃ - কোল বিদ্রোহের নেতা।
২.১.৪ ভাষার ভিত্তিতে প্রথম পুণর্গঠিত রাজ্য কোনটি?
উঃ - অন্ধ্রপ্রদেশ।

২.২ ঠিক না ভুল নির্ণয় কর:
২.২.১ সিপাহী বিদ্রোহকে ভারতের স্বাধীনতার যুদ্ধ বলে প্রথম উল্লেখ করেন বিনায়ক দামোদর সাভারকার।
উঃ - ঠিক
২.২.২ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট পরবর্তীতে যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিণত হয়।
উঃ - ঠিক
২.২.৩ বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন ডঃ রাজেন্দ্র প্রসাদ।
উঃ - ভুল । সঠিক উত্তর সরদার বল্লভ ভাই প্যাটেল।
২.২.৪ ১৯৪৬ এর ১২ ফেব্রুয়ারি রশিদ আলী দিবস পালিত হয়।
উঃ -ঠিক।

২.৩ ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও:
ক স্তম্ভ খ স্তম্ভ
২.৩.১ ক্রিকেট খেলা। ইংরেজ
২.৩.২ শব ব্যবচ্ছেদ মধুসূদন গুপ্ত
২.৩.৩ সংস্কৃত প্রেস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগ
২.৩.৪ বর্তমান ভারত। স্বামী বিবেকানন্দ

২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন কর:
২.৫.১ উনিশ শতক ছিল বাংলার ইতিহাসের নবজাগরণের যুগ
ব্যাখ্যা ১-ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রবর্তিত হয়
ব্যাখ্যা ২-ভারতের পাশ্চাত্য আদর্শের উদ্বুদ্ধ নব্য প্রজন্মের উন্মেষ ঘটে
ব্যাখ্যা ৩-সাহিত্য সংস্কৃতি শিল্প বিজ্ঞানের জোয়ার আসে
উঃ -ব্যাখ্যা ৩
২.৫.২ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকরা তেমন সক্রিয় ছিল না
ব্যাখ্যা ১-ব্রিটিশের অত্যাচারের ভয় তারা অংশ নেয়নি
ব্যাখ্যা ২-আন্দোলনের কোন কৃষিভিত্তিক কর্মসূচি ছিল না
ব্যাখ্যা ৩-সামাজিক ভেদাভেদের জন্য তারা আন্দোলন সামিল হয়নি
উঃ - ব্যাখ্যা ২
২.৫.৩ কার্লাইল সার্কুলার জারি করা হয়েছিল
ব্যাখ্যা ১ - শিক্ষক আন্দোলন দমন করতে
ব্যাখ্যা ২-ব্যবসায়ীদের আন্দোলন বন্ধ করতে
ব্যাখ্যা ৩-ছাত্রদেরকে আন্দোলন থেকে দূরে রাখতে
উঃ-ব্যাখ্যা ৩
২.৫.৪ বিশ শতকের দলিত শ্রেণি রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠে
ব্যাখ্যা ১- দলিতদের মধ্যে শিক্ষার প্রসার ঘটে
ব্যাখ্যা ২-দলিতরা তাদের সামাজিক মর্যাদা ও অধিকার লাভ কে গুরুত্ব দেয়
ব্যাখ্যা ৩- দলিতরা ভোটাধিকার লাভ করে
উঃ - ব্যাখ্যা ২

Photos from Classroom's post 11/08/2022

চোখের সমস্যা Myopia & hypermetropya কী

20/05/2022

why strong wind blows, when fired

20/05/2022

who is faster horse or camel

Want your school to be the top-listed School/college in Barrackpore?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Barrackpore