Amoler Rasta

Amoler Rasta

Share

15/10/2025

একটি নাজায়েয প্রচলন : চুল বিক্রি করা

অনেক এলাকায় দেখা যায় ফেরীওয়ালারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে মহিলাদের জমানো চুল ক্রয় করে। আর মহিলারাও অজ্ঞতাবশত চুল বিক্রি করেন। এটি একটি নাজায়েয কাজ, এ থেকে বেঁচে থাকা আবশ্যক।

মানুষের কোনো অঙ্গ-প্রত্যঙ্গ, কোনো অংশ বিক্রি করা জায়েয নয়। মানুষকে যেমন আল্লাহ তাআলা সম্মানিত বানিয়েছেন তেমনিভাবে মানুষের সকল অঙ্গ-প্রত্যঙ্গ এমনকি চুল, নখ ইত্যাদি কর্তিত অংশও সম্মানিত এবং এগুলো বিক্রয়যোগ্য কোনো বস্ত্ত নয়। সুতরাং এগুলো বিক্রি করা যাবে না। সম্ভব হলে দাফন করে দেয়া উত্তম।
(মাসিক আলকাউসার)

01/10/2025

একটি ভুল মাসআলা : সন্তানের আকীকার গোস্ত কি মা-বাবা খেতে পারবে না?

আকীকার গোস্ত বণ্টন নিয়ে কোথাও কোথাও বিভ্রান্তি দেখা যায়। অনেকের ধারণা, সন্তানের আকীকার গোস্ত মা-বাবা খেতে পারবে না। বরং আশেপাশের ঘর-বাড়ি এবং গরীব-মিসকীনর মাঝে বিলিয়ে দিতে হবে।

এ ধারণা ঠিক নয়। আকীকার গোস্ত সন্তানের মা-বাবা,পরিবার পরিজন,আত্নীয় স্বজন,প্রতিবেশী বা মিসকীন যে কেউ খেতে পারবে।

(দ্র.সুনানে বায়হাকী, খ.৯ পৃ. ৩০২;মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদীস ২৪৭৩৯,২৪৭৪৯; ইলাউস সুনান, খ.১৭ পৃ.১২৬; তুহফাতুল মাওদূদ পৃ. ৭৮)
(মাসিক আল কাউসার)

কোন কোন জায়গায় এই ধারণাও বিদ্যমান আছে যে, যার পক্ষ থেকে আকিকা করা হবে সে আকিকার মাংস খেতে পারবে না! এটিও সম্পূর্ণ ভুল ধারণা। সন্তান যদি মাংস খাওয়ার জন্য উপযুক্ত হয়, তাহলে সে নিজেও নিজের আকিকার মাংস খেতে পারবে কোন অসুবিধা নেই।

(আহমাদ আলী ভক্তরডবা)

Want your public figure to be the top-listed Public Figure in Barpeta?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Barpeta